Exams Study Jobs Teachers Shop

৭৫ দিনের জার্নি ( গনিত -০২ )

Math & Logic Skills 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি ( গনিত -০২ ) For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. নিচের কোন সংখ্যাটি মৌলিক?

a) ৯১
b) ১৪৩
c) ৪৭
d) ৮৭
Answer: ৪৭
Explanation: ৪৭ কে শুধুমাত্র ১ এবং ৪৭ (নিজে) ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। তাই, ৪৭ (সাতচল্লিশ) একটি মৌলিক সংখ্যা।

2. একটি ট্রেন ১/৫ সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?

a) ১০০ ফুট
b) ১১০ ফুট
c) ৩০০ ফুট
d) ৩৫০ ফুট
Answer: ৩০০ ফুট
Explanation: ১/৫ সেকেন্ডে যায় ২০ ফুট ১ ,, ,, ২০×৫ ,, ∴৩ ,, ,, ২০×৫×৩ ,, = ৩০০ ফুট

3. ৫:৭, ৪:৯ ও ৩:২ এর মিশ্র অনুপাত কত হবে?

a) ৬০:১২৪
b) ১০:২১
c) ২৫:১৩
d) ১৩:৫
Answer: ১০:২১
Explanation: প্রথম রাশিগুলোর গুনফল ও দ্বিতীয় রাশিগুলোর গুণফলই হলো মিশ্র অনুপাত । ∴ নির্ণেয় মিশ্র অনুপাত = (৫×৪×৩) ঃ (৭×৯×২) =(৫×৪×৩)/(৭×৯×২) =১০/২১ = ১০ ঃ ২১

4. ৩ টি সংখ্যার গুণফল ২১৬. ২টি সংখ্যা ৮ এবং ৯ হলে ৩য় সংখ্যাটি কত?

a)
b)
c)
d)
Answer:
Explanation: ৩টি সংখ্যার গুণফল ২১৬ আবার দুটি সংখ্যার গুনফল (৮×৯) = ৭২ সুতরাং ৩য় সংখ্যাটি = ২১৬/৭২ = ৩

5. এক ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি কলার দাম কত টাকা?

a) ৮০ টাকা
b) ২৭ টাকা
c) ৩৭ টাকা
d) ২০ টাকা
Answer: ২০ টাকা
Explanation: এক ডজন (১২ টি) কলার দাম ৩০ টাকা ১টি " " ৩০/১২ টাকা অতএব দুই হালি (৮ টি) কলার দাম (৩০×৮)/১২ =২০ টাকা।

6. 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

a) 3147
b) 2287
c) 2987
d) 2187
Answer: 2187
Explanation: বৃহত্তম সংখ্যা = 3210 ক্ষুদ্রতম সংখ্যার = 1023 বিয়োগফল = 3210 - 1023 = 2187

7. একটি বড় বাক্সের মধ্যে ৪ টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৬ টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?

a) ১৮ টি
b) ২০ টি
c) ২৫ টি
d) ২৯ টি
Answer: ২৯ টি
Explanation: মোট বাক্সের সংখ্যা ২৯টি। হিসাবটি নিচে দেওয়া হলো: -সবচেয়ে বড় বাক্স (মূল বাক্স): ১টি -বড় বাক্সের ভেতরের বাক্স: ৪টি -ভেতরের বাক্সগুলোর ভেতরের ছোট বাক্স: টি অতএব মোট বাক্স = ১ (বড়) + ৪ (মাঝারি) + ২৪ (ছোট) = ২৯টি।

8. বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?

a) ২৫ টাকা
b) ৫০ টাকা
c) ৭৫ টাকা
d) ১০০ টাকা
Answer: ৭৫ টাকা
Explanation: আমরা জানি, মুনাফা = আসল×সময়×হার = (৫০০×৩×৫)/১০০ = ৭৫ টাকা

9. এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?

a)
b)
c)
d) ১০
Answer:
Explanation: এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ৯ (নয়)। ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ৯-ই হলো সবচেয়ে বড় একক ডিজিট বা অঙ্ক। এর ঠিক পরের সংখ্যাটি হলো ১০, যা একটি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ১।

10. নিচের কোনটি ০.৪৫ এর সমান?

a) ০.০৪৫%
b) ০.৪৫%
c) ৪.৫%
d) ৪৫%
Answer: ৪৫%
Explanation: দেওয়া আছে, ০.৪৫ =(৪৫/১০০)×১০০=৪৫%

11. ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?

a) ৫%
b) ১০%
c) ৪%
d) ৭%
Answer: ৫%
Explanation: এখানে, ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ = ১৮০ টাকা ৬০০ " ১ " " " = ১৮০/৬ = ৩০ টাকা ১ " ১ " " " = ৩০/৬০০ টাকা ১০০ " ১ " " " = (৩০/৬০০)*১০০ টাকা = ( ৩০/৬ ) টাকা = ৫ টাকা সুতরাং, সরল সুদের শতকরা হার = ৫%

12. দুই লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?

a) ২০০
b) ৪০০
c) ৬০০
d) কখনোই না
Answer: কখনোই না
Explanation: দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না । তাই প্রদত্ত প্রশ্নের উত্তর হবে কখনোই নয় ।

13. ত্রিভুজের তিন কোণের সমষ্টি -

a) ১৮০°
b) ২৬০°
c) ৩৬০°
d) ১৯০°
Answer: ১৮০°
Explanation: ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি বা দুই সমকোণ।

14. ০.৩ × ০.০৩ × ০.০০৩ =?

a) ০.০০০০২৭
b) ০.০০০২৭
c) ০.০০২৭
d) ০.০২৭
Answer: ০.০০০০২৭
Explanation: (৩/১০)×(৩/১০০)×(৩/১০০০) = ২৭/১০০০০০০ = ০.০০০০২৭

15. 2x = 3y + 5 হলে 4x - 6y =?

a) 12
b) 10
c) 15
d) 20
Answer: 10
Explanation: 2x=3y+5 বা, 2x-3y= 5 এখন, 4x-6y = 2(2x-3y) = 2×5 =10

16. x এর মান একটি বিজোড় সংখ্যা হলে নিম্নের কোনটির মান জোড় সংখ্যা হবে?

a) 2x + 1
b) 2(x+1)
c) 2x - 1
d) x - 2
Answer: 2(x+1)
Explanation: দেওয়া আছে, x একটি বিজোড় সংখ্যা। ধরি, x = 3 2x + 1 = 2.3 + 1 = 7, একটি বিজোড় সংখ্যা 2(x + 1) = 2(3 + 1) = 8, একটি জোড় সংখ্যা 2x - 1 = 2.3 - 1 = 5, একটি বিজোড় সংখ্যা x - 2 = 3 - 2 = 1, একটি বিজোড় সংখ্যা সুতরাং, 2(x + 1) একটি জোড় সংখ্যা।

17. যে ভগ্নাংশের হর ও লব উভয়ই পূর্ণসংখ্যা তাকে কী বলে?

a) জটিল ভগ্নাংশ
b) সরল ভগ্নাংশ
c) মিশ্র ভগ্নাংশ
d) প্রকৃত ভগ্নাংশ
Answer: সরল ভগ্নাংশ
Explanation: যে ভগ্নাংশের হর ও লব উভয়ই পূর্ণ সংখ্যা তাকে সরল ভগ্নাংশ বলে।

18. কোনটি সবচেয়ে ছোট?

a) 2/11
b) 3/11
c) 2/13
d) 4/15
Answer: 2/13
Explanation: ক) ২/১১= ০.১৮ খ) ৩/১১= ০.২৭ গ) ২/১৩= ০.১৫ ঘ) ৪/১৫= ০.২৬ সঠিক উত্তর গ)

19. ১ নটিক্যাল মাইল = কত মাইল?

a) ১.৮৫২ মাইল
b) ১.৬০৯ মাইল
c) ০.৬২১ মাইল
d) ১.১৫ মাইল
Answer: ১.১৫ মাইল
Explanation: ১ নটিক্যাল মাইল সমান প্রায় ১.১৫০৮ বা ১.১৫ সাধারণ মাইল (স্ট্যাটিউট মাইল)। এছাড়া, আন্তর্জাতিক মান অনুযায়ী ১ নটিক্যাল মাইল সমান ঠিক ১.৮৫২ কিলোমিটার (বা ১,৮৫২ মিটার)।

20. ৪, ৬, ৭ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?

a) ৫.৫
b)
c) ৪.৫
d)
Answer:
Explanation: দেয়া আছে, ৪, ৬, ৭ এবং এর গড় মান ৫.৫ অর্থাৎ, (৪ + ৬ + ৭ + x) / ৪ = ৫.৫ বা, ৪ + ৬ + ৭ + x = ৫.৫×৪ বা, ৪ + ৬ + ৭ + x = ২২ বা, x = ২২ - (৪ + ৬ + ৭) বা, x = ৫

We hope ৭৫ দিনের জার্নি ( গনিত -০২ ) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report