Exams Study Jobs Teachers Students

মুঘল সাম্রাজ্য

General Knowledge 30 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

মুঘল সাম্রাজ্য নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল?

ক) পানিপথের প্রথম যুদ্ধ
খ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ) দ্বিতীয় তরাইনের যুদ্ধ
ঘ) পানিপথের তৃতীয় যুদ্ধ
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ

2. প্রথম পানি পথের যুদ্ধ কখন হয়?

ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে
খ) ১৬২১ খ্রিষ্টাব্দ
গ) ১৫২৬ খ্রিস্টাব্দ
ঘ) ১৫৩৬ খ্রিস্টাব্দ
উত্তর: ১৫২৬ খ্রিস্টাব্দ

3. বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন-

ক) ১৫২২ সালে
খ) ১৫২৪ সালে
গ) ১৫২৮ সালে
ঘ) ১৫২৬ সালে
উত্তর: ১৫২৬ সালে

4. ১৫২৬ খ্রিস্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে?

ক) রানা প্রতাপ সিংহ
খ) ইব্রাহিম লোদী
গ) শিবাজি
ঘ) বৈরাম খাঁ
উত্তর: ইব্রাহিম লোদী

5. ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়?

ক) পলাশীর যুদ্ধে
খ) চৌসারের যুদ্ধে
গ) পানিপথের প্রথম যুদ্ধ
ঘ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ

6. পানিপথ অবস্থিত -

ক) মুলতানের অদূরে
খ) পেশোয়ারের অদূরে
গ) দিল্লির অদূরে
ঘ) কাবুলের অদূরে
উত্তর: দিল্লির অদূরে

7. পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে?

ক) মেঘনা
খ) গঙ্গা
গ) যমুনা
ঘ) সিন্ধু
উত্তর: যমুনা

8. পানি পথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?

ক) ১৫২৬
খ) ১৫২৫
গ) ১৫৫৬
ঘ) ১৯৬১
উত্তর: ১৫৫৬

9. মারাঠা শাসকের উপাধি ছিল-

ক) রাজা
খ) পেশোয়া
গ) সম্রাট
ঘ) বাদশাহ
উত্তর: পেশোয়া

10. কোনটি মোগল বাদশাহদের বিলাসেট বস্তু ছিল?

ক) মসলিন
খ) জামদানি
গ) নকশিকাঁথা
ঘ) খাট-পালঙ্ক
উত্তর: মসলিন

11. ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

ক) Jahangir
খ) Akbar
গ) Babar
ঘ) Humayun
উত্তর: Babar

12. মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন?

ক) বাবর
খ) হুমায়ুন
গ) বৈরাম খাঁ
ঘ) জাহাঙ্গীর
উত্তর: বাবর

13. শেষ মুঘল সম্রাটের নাম কি?

ক) আওরঙ্গজেব
খ) দ্বিতীয় শাহ আলম
গ) দ্বিতীয় আকবর
ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ

14. মুঘল সম্রাট বাবরের পুরো নাম কি?

ক) তৈমুর লং
খ) জমিরউদ্দীন
গ) জালালউদ্দীন
ঘ) সামসুদ্দীন
উত্তর: জমিরউদ্দীন

15. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?

ক) বাবর
খ) হুমায়ুন
গ) আকবর
ঘ) জাহাঙ্গীর
উত্তর: হুমায়ুন

16. আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল-

ক) ১৭ বছর
খ) ১৬ বছর
গ) ১৩ বছর
ঘ) ১৪ বছর
উত্তর: ১৩ বছর

17. কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে?

ক) বাবর
খ) আকবর
গ) আওরঙ্গজেব
ঘ) শাজাহান
উত্তর: আকবর

18. 'তাজমহল' কে প্রতিষ্ঠা করেছেন?

ক) আকবর
খ) জাহাঙ্গীর
গ) শাহজাহান
ঘ) আওরঙ্গজেব
উত্তর: শাহজাহান

19. সম্রাট আকবরের সমাধি কোথায়?

ক) সেকান্দ্রা
খ) আগ্রা
গ) অমরকোট
ঘ) ফতেহপুর সিকরী
উত্তর: সেকান্দ্রা

20. টোডরমলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত?

ক) ধর্মীয়
খ) সামরিক
গ) রাজস্ব
ঘ) সামাজিক
উত্তর: রাজস্ব

21. 'দীন-ই-ইলাহী' কিসের নাম?

ক) Mosque
খ) Cottage
গ) Saint
ঘ) Religion
উত্তর: Religion

22. কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন?

ক) বাবর
খ) হুমায়ুন
গ) আকবর
ঘ) জাহাঙ্গীর
উত্তর: আকবর

23. কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন?

ক) ১৫৭৫
খ) ১৫৭২
গ) ১৫৫৬
ঘ) ১৫৭৬
উত্তর: ১৫৭৬
ব্যাখ্যা: সম্রাট আকবর ১৫৭৬ সালে মুঘল সেনাপতিদের দ্বারা বাংলার শাসনভার পুরোপুরি গ্রহণ করেন, তবে তিনি ১৫৬১ সাল থেকেই বৈরাম খাঁকে অপসারণের পর নিজে ক্ষমতা নিয়ে সাম্রাজ্য বিস্তার শুরু করেন এবং ১৫৮০ সাল নাগাদ বাংলা মুঘল সাম্রাজ্যের একটি সুবা (প্রদেশ) হিসেবে অন্তর্ভুক্ত হয়।

24. 'জিজিয়া' ছিল-

ক) বাণিজ্য কর
খ) উৎসব কর
গ) অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
ঘ) অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
উত্তর: অমুসলমানদের উপর ধার্য সামরিক কর

25. বাংলার মুসলিম শাসনামলে 'আবওয়াব' শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো?

ক) নদী
খ) পানি
গ) খাজনা
ঘ) জমি
উত্তর: খাজনা

26. ভারতের যে সম্রাটকে 'আলমগীর' বলা হতো-

ক) শাহজাহান
খ) বাবর
গ) বাহাদুর শাহ
ঘ) আওরঙ্গজেব
উত্তর: আওরঙ্গজেব

27. আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

ক) পাণ্ডুয়া
খ) বিহার
গ) লক্ষণাবতী
ঘ) কুচবিহার
উত্তর: কুচবিহার

28. কোন বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন-

ক) আহমদ শাহ আবদালি
খ) নাদির শাহ
গ) দ্বিতীয় শাহ আব্বাস
ঘ) সুলতান মাহমুদ
উত্তর: নাদির শাহ

29. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয়-

ক) গোয়ায়
খ) আন্দামানে
গ) থাইল্যান্ডে
ঘ) রেঙ্গুনে
উত্তর: রেঙ্গুনে

30. বাংলা সনের প্রবর্তক কে?

ক) জাহাঙ্গীর
খ) আকবর
গ) শেরশাহ
ঘ) আওরঙ্গজেব
উত্তর: আকবর

আশা করি মুঘল সাম্রাজ্য এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট