1. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
a) স্নায়ু
b) ত্বক
c) যকৃত
d) কিডনি
Answer: ত্বক
2. বহুমুত্র বা ডায়াবেটিস রোগ কোন হরমোনের অভাবে হয়?
a) থাইরয়েড
b) গ্লুকাগন
c) ইনসুলিন
d) ইস্ট্রোজেন
Answer: ইনসুলিন
3. নিচের কোন দেশটির সঙ্গে সমুদ্রের সরাসরি কোনো যোগাযোগ নেই?
a) জাপান
b) ভুটান
c) চীন
d) বাংলাদেশ
Answer: ভুটান
4. জরায়ু ক্যানসার প্রতিরোধে কোন স্ক্রিনিং-কে 'গোল্ড স্ট্যান্ডার্ড' বলা হয়?
a) VIA
b) HPV DNA TEST
c) Papa smear
d) Colposcopy
Answer: Papa smear
5. "There's been _____ accident." শূন্যস্থানে সঠিক আর্টিকেল কোনটি?
a) a
b) an
c) the
d) no article
Answer: an
6. "মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে" - বাক্যটির নেতিবাচক রূপ কোনটি?
a) সবাই পছন্দ করে
b) কেউ পছন্দ করে না
c) সবাই পছন্দ করে না
d) কেউ অপছন্দ করে না
Answer: কেউ পছন্দ করে না
7. মহিলাদের লাইগেশন অপারেশনের মাধ্যমে কী করা হয়?
a) জরায়ু ফেলা
b) ডিম্বাশয় ফেলা
c) ইউটেরাইন টিউব কাটা
d) হরমোন বন্ধ করা
Answer: ইউটেরাইন টিউব কাটা
8. মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি?
a) স্কাল
b) ফিবুলা
c) প্যাটেলা
d) ফিমার
Answer: ফিমার
9. "পাবক" শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
a) আগুন
b) জল
c) সমুদ্র
d) লবণ
Answer: আগুন
10. নিচের কোন শব্দযুগল সমার্থক নয়?
a) বিপুল-বিশাল
b) জটিল-কঠিন
c) অমৃত-গরল
d) দিকে-দিকে
Answer: অমৃত-গরল
11. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
a) দক্ষিণ-পূর্ব এশিয়া
b) মধ্য এশিয়া
c) দক্ষিণ এশিয়া
d) উত্তর এশিয়া
Answer: দক্ষিণ এশিয়া
12. 'অপেক্ষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) অপ + ইক্ষা
b) অপ + ঈক্ষা
c) অপ + এক্ষা
d) অপো + ঈক্ষা
Answer: অপ + ঈক্ষা
13. নিচের কোনটি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার লক্ষণ?
a) বমি বমি ভাব
b) পায়ে পানি জমা
c) উচ্চ রক্তচাপ ও খিঁচুনি
d) চুল পড়া
Answer: উচ্চ রক্তচাপ ও খিঁচুনি
14. জন্ডিসে শরীরের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়?
a) অগ্ন্যাশয়
b) যকৃত
c) প্লীহা
d) ডিউডেনাম
Answer: যকৃত
15. 'লেফাফা দুরন্ত' বাগধারাটির সঠিক অর্থ কী?
a) পরিপাটি
b) বাইরে পরিপাটি
c) পরিশিষ্ট
d) পরিতাপ
Answer: বাইরে পরিপাটি
16. 'সুশাসন' শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা ব্যাখ্যা করে?
a) জাতিসংঘ
b) আই.এম.এফ
c) বিশ্বব্যাংক
d) ইউ.এন.ডি.পি
Answer: বিশ্বব্যাংক
17. "A sixteen-year-old citizen is not _____ to vote."
a) enough old
b) old enough
c) as old enough
d) enough old as
Answer: old enough
18. 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) অপকর্ষ
b) উৎসর্গ
c) অপসর্গ
d) নিম্ন কর্ষ
Answer: অপকর্ষ
19. রক্ত জমাট বাঁধতে নিচের কোন ভিটামিন সাহায্য করে?
a) ভিটামিন-এ
b) ভিটামিন-বি
c) ভিটামিন-ডি
d) ভিটামিন-কে
Answer: ভিটামিন-কে
20. বাংলাদেশের ওপর দিয়ে কোন কাল্পনিক রেখাটি গিয়েছে?
a) মকরক্রান্তি
b) কর্কটক্রান্তি
c) নিরক্ষরেখা
d) দ্রাঘিমা রেখা
Answer: কর্কটক্রান্তি
21. ভারতে চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
a) লর্ড বেন্টিঙ্ক
b) লর্ড ক্লাইভ
c) লর্ড কর্নওয়ালিস
d) লর্ড ক্যানিং
Answer: লর্ড কর্নওয়ালিস
22. স্বাভাবিক প্রসবের ধাপ কয়টি?
a) ১টি
b) ৩টি
c) ৫টি
d) ৬টি
Answer: ৩টি
23. নিচের কোনটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
a) ডেঙ্গু
b) টাইফয়েড
c) ম্যালেরিয়া
d) ইনফ্লুয়েঞ্জা
Answer: টাইফয়েড
24. কোন হরমোনের অভাবে শিশুর বুদ্ধিমত্তা স্বাভাবিকভাবে বাড়ে না?
a) থাইরক্সিন
b) ইনসুলিন
c) গ্লুকাগন
d) প্রোল্যাকটিন
Answer: থাইরক্সিন
25. মানুষের গায়ের রং কোন উপাদানের ওপর নির্ভর করে?
a) হিমোগ্লোবিন
b) মেলানিন
c) থায়ামিন
d) মেলাটোনিন
Answer: মেলানিন
26. রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কী?
a) রোগ প্রতিরোধ
b) জমাট বাঁধানো
c) অক্সিজেন পরিবহন
d) রক্ত তরল রাখা
Answer: অক্সিজেন পরিবহন
Read More:
27. 'রাশি রাশি' শব্দযুগল কোন অর্থে ব্যবহৃত হয়?
a) সামান্য
b) ধারাবাহিক
c) তীব্রতা
d) আধিক্য
Answer: আধিক্য
28. ত্বকের সবচেয়ে বাইরের আবরণকে কী বলা হয়?
a) ডার্মিস
b) এপিডার্মিস
c) সাবকিউটিস
d) চর্বি
Answer: এপিডার্মিস
29. ডায়ালাইসিস মেশিনের সাহায্যে শরীরের কী করা হয়?
a) কিডনি স্থাপন
b) রক্ত পরিশোধন
c) রক্ত বাড়ানো
d) প্রস্রাব তৈরি
Answer: রক্ত পরিশোধন
30. কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়?
a) জন্ডিস
b) এইডস
c) গনোরিয়া
d) উচ্চ রক্তচাপ
Answer: এইডস
31. 'উৎপল' শব্দের অর্থ কী?
a) পদ্ম
b) উপর
c) শিখা
d) মধ্য
Answer: পদ্ম
32. 'Achilles heel' ইডিয়মটির অর্থ কী?
a) শক্তিশালী দিক
b) দুর্বল দিক
c) সুন্দর জুতো
d) আশীর্বাদ
Answer: দুর্বল দিক
33. মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ?
a) ৫০%
b) ৬০%
c) ৭০%
d) ৮০%
Answer: ৭০%
34. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
a) ভিটামিন-এ
b) ভিটামিন-বি
c) ভিটামিন-সি
d) ভিটামিন-ডি
Answer: ভিটামিন-এ
35. হৃদস্পন্দন প্রতি মিনিটে কতর বেশি হলে তাকে 'Tachycardia' বলে?
a) ৮৮
b) ৯২
c) ১০৮
d) ৫৪
Answer: ১০৮
36. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) সূচীপত্র
b) সূচিপত্র
c) সুচীপত্র
d) সুচিপত্র
Answer: সূচিপত্র
37. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
a) ৭ই এপ্রিল
b) ৭ই মে
c) ৭ই জুন
d) ৭ই মার্চ
Answer: ৭ই এপ্রিল
38. কোনটি একটি বিখ্যাত কল্পবিজ্ঞান কাহিনি?
a) পুতুল নাচের ইতিকথা
b) অবরোধবাসিনী
c) সুলতানার স্বপ্ন
d) মতিচুর
Answer: সুলতানার স্বপ্ন
39. জরায়ুর মুখ ক্যানসারের জন্য দায়ী কোন ভাইরাস?
a) হেপাটাইটিস-এ
b) এইচ.আই.ভি
c) হিউম্যান প্যাপিলোমা
d) হেপাটাইটিস-সি
Answer: হিউম্যান প্যাপিলোমা
40. মানুষের প্রধান রেচন অঙ্গ কোনটি?
a) ফুসফুস
b) বৃক্ক
c) প্লীহা
d) হৃদপিণ্ড
Answer: বৃক্ক
41. বিরামচিহ্নের ক্ষেত্রে 'কোলন' চিহ্ন কোনটি?
a) ;
b) :
c) ,
d) :-
Answer: :
42. রাডারে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
a) গামা রশ্মি
b) মাইক্রোওয়েভ
c) আলোক তরঙ্গ
d) অবলোহিত বিকিরণ
Answer: মাইক্রোওয়েভ
43. 'START-2' কোন ধরনের চুক্তি?
a) বাণিজ্য চুক্তি
b) অস্ত্র হ্রাস চুক্তি
c) পরিবেশ চুক্তি
d) মহাকাশ চুক্তি
Answer: অস্ত্র হ্রাস চুক্তি
44. বাংলা সাহিত্যে কাকে "দুঃখবাদী কবি" বলা হয়?
a) কায়কোবাদ
b) যতিন্দ্রনাথ সেনগুপ্ত
c) ভরতচন্দ্র রায়
d) চন্দ্রাবতী
Answer: যতিন্দ্রনাথ সেনগুপ্ত
45. আন্তর্জাতিক ডাক সংস্থার (UPU) সদর দপ্তর কোথায়?
a) জেনেভা
b) বার্ণ
c) প্যারিস
d) নিউইয়র্ক
Answer: বার্ণ
46. অগ্ন্যাশয়ের কোন অংশ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
a) আলফা কোষ
b) গামা কোষ
c) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
d) ডেল্টা কোষ
Answer: আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
47. 'Home' শব্দের অ্যাডজেক্টিভ (Adjective) রূপ কোনটি?
a) Homely
b) Homeland
c) Homemaker
d) Homage
Answer: Homely
48. স্বাভাবিক সুস্থ মানুষের রক্তচাপ কত থাকা উচিত?
a) ১২০/৮০ মি.মি.
b) ৬০/১০০ মি.মি.
c) ১৪০/৯০ মি.মি.
d) ৯০/৫০ মি.মি.
Answer: ১২০/৮০ মি.মি.
49. তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
a) চাঁদপুর
b) নারিকেলবাড়িয়া
c) বরিশাল
d) হায়দারপুর
Answer: নারিকেলবাড়িয়া
50. বাংলাদেশের নিজস্ব কাগুজে নোট প্রথম কবে চালু হয়?
a) ৪ জানুয়ারি, ১৯৭২
b) ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
c) ৪ মার্চ, ১৯৭২
d) ৪ এপ্রিল, ১৯৭২
Answer: ৪ মার্চ, ১৯৭২