1. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
a)
সংস্কৃত
b)
গৌড়ীয় প্রাকৃত
c)
হিন্দি
d)
আসামি
Answer:
গৌড়ীয় প্রাকৃত
2. কোনটি মৌলিক স্বরধ্বনি?
a)
ঔ
b)
ঈ
c)
ঐ
d)
এ
Answer:
এ
3. বাংলা ভাষারীতির কয়টি রূপ?
a)
দুইটি
b)
তিনটি
c)
পাঁচটি
d)
চারটি
Answer:
দুইটি
4. 'ষষ্ঠ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a)
ষট্ + থ
b)
ষষ্ঠ + থ
c)
ষষ্ + থ
d)
ষষ্ + ঠ
Answer:
ষষ্ + থ
5. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
a)
পঙ্কজ
b)
তৈল
c)
মধুর
d)
নবাবী
Answer:
পঙ্কজ
6. 'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
a)
চলিত
b)
সাধু
c)
প্রাকৃত
d)
কোল
Answer:
সাধু
7. কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
a)
ম
b)
ঙ
c)
চ
d)
র
Answer:
ম
8. চন্দ্রের প্রতিশব্দ নয়-
a)
সোম
b)
হিমাংশু
c)
সবিতা
d)
দ্বিজরাজ
Answer:
সবিতা
9. কোন বানানটি শুদ্ধ?
a)
মুমুর্ষু
b)
মুমূর্ষু
c)
মূমূর্ষু
d)
মূমূর্ষূ
Answer:
মুমূর্ষু
10. কোনটি তৎপুরুষ সমাস?
a)
ভালোমন্দ
b)
মধুমাখা
c)
যথাসাধ্য
d)
সত্যনিষ্ঠ
Answer:
মধুমাখা
11. 'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a)
নান্দনিক
b)
আশ্রয়
c)
রহস্যময়
d)
পাখির বাসা
Answer:
আশ্রয়
12. শুদ্ধ বানান কোনটি?
a)
নিরপরাধী
b)
দারিদ্র্যতা
c)
স্বার্থকতা
d)
প্রাণিকুল
Answer:
প্রাণিকুল
13. 'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
a)
অপদার্থ
b)
নিরেট মূর্খ
c)
অত্যন্ত অলস
d)
অপটু
Answer:
নিরেট মূর্খ
14. কোনগুলো দন্ত্যধ্বনি?
a)
ক খ গ ঘ
b)
প ফ ব ভ
c)
ত থ দ ধ
d)
ট ঠ ড ঢ
Answer:
ত থ দ ধ
15. কোনটি দেশি শব্দ?
a)
রিকশা
b)
চা
c)
কিতাব
d)
কুলা
Answer:
কুলা
16. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
a)
শরীর > শরীল
b)
হংস > হাঁস
c)
লাফ > ফাল
d)
দুর্গা > দুগগা
Answer:
লাফ > ফাল
Explanation:
ধ্বনি বিপর্যয়ের একটি সাধারণ উদাহরণ হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন, যেমন: রিকশা > রিশকা, বাকস > বাসক, লাফ > ফাল, পিশাচ > পিচাশ, এবং ডেস্ক > ডেক্স ইত্যাদি; যেখানে শব্দে থাকা দুটি ব্যঞ্জন ধ্বনি নিজেদের স্থান পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে।
17. 'পতাকা' এর সমার্থক শব্দ কোনটি?
a)
কেতন
b)
মার্গ
c)
নলিন
d)
ভাজন
Answer:
কেতন
Explanation:
পতাকা-এর সমার্থক শব্দগুলো হলো নিশান, ঝান্ডা, ধ্বজা, এবং কেতন।
18. 'নয়ন' শব্দটি সঠিক প্রত্যয় কোনটি?
a)
নী + অন
b)
নে + অন
c)
নৌ + অন
d)
নয় + ন
Answer:
নী + অন
Explanation:
‘নয়ন’ - এর সঠিক প্রকৃতি প্রত্যয় - √নী + অনট্ = নী + অন > (ন + অন)। এটি কৃৎ প্রত্যয়। বাংলা ব্যাকারণে দুই ধরণের প্রত্যয় দেখা যায়। যেমন - সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়।
19. বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
a)
দুই সেকেন্ড
b)
এক সেকেন্ড
c)
তিন সেকেন্ড
d)
চার সেকেন্ড
Answer:
এক সেকেন্ড
Explanation:
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে, 'এক সেকেন্ড' থামতে হয়। এরুপ - জিজ্ঞাসা চিহ্ন,কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও '১' এক সেকেন্ড' থামতে হয়।
20. 'অলীক' এর বিপরীত শব্দ -
a)
বাস্তব
b)
কল্পনা
c)
উন্নতি
d)
আয়ত্ত
Answer:
বাস্তব
Explanation:
'অলীক' এর বিপরীত শব্দ হলো 'বাস্তব' অর্থাৎ কল্পনা/সত্য আর 'অলীক' - এর প্রতিশব্দ হলো কল্পনা, মিথ্যা।
21. 'পড়ায় আমার মন বসে না'- এখানে 'পড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ৭মী
b)
অধিকরণে ৭মী
c)
অপাদানে ৭মী
d)
করণে ৭ মী
Answer:
অধিকরণে ৭মী
Explanation:
পড়ায় আমার মন বসে না'- এই বাক্যে 'পড়ায়' শব্দটি অধিকরণ কারক (স্থান/বিষয় অর্থে) এবং সপ্তমী বিভক্তি (এ/য়) হয়েছে, কারণ এখানে 'পড়া' বিষয়টি বা যে স্থানে মন বসে না (পড়ার বিষয়) তা নির্দেশ করছে, যা অধিকরণের একটি প্রকার 'বৈষয়িক অধিকরণ' বা 'আধার অধিকরণ'-এর উদাহরণ।
22. কোনটি দ্বিগু সমাস?
a)
সপ্তাহ
b)
পরিভ্রমণ
c)
আমরণ
d)
মনগড়া
Answer:
সপ্তাহ
Explanation:
সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।[১] দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
23. 'নদী' এর সমার্থক শব্দ -
a)
সরিৎ
b)
নগ
c)
গিরি
d)
বিহগ
Answer:
সরিৎ
Explanation:
নদীর কয়েকটি সমার্থক শব্দ হলো: তটিনী, তরঙ্গিনী, সরিৎ, প্রবাহিণী, স্রোতস্বিনী, কল্লোলিনী, শৈবলিনী এবং ** স্রোতস্বতী**।
24. 'নাদ' শব্দের অর্থ কী?
a)
মেঘের ডাক
b)
বাঘের ডাক
c)
সিংহের ডাক
d)
ময়ূরের ডাক
Answer:
সিংহের ডাক
Explanation:
ময়ুরের ডাক - কেকা। কোকিলের ডাক - কুহু। সিংহের ডাক - নাদ। হাতির ডাক - বৃংহতি। কুকুরের ডাক - বুক্কন।
25. অনুবাদ কত প্রকার?
a)
২
b)
৩
c)
৪
d)
৫
Answer:
২
Explanation:
অনুবাদ ২ প্রকার। যেমন - আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ ।