1. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে -
ক)
মাগধী প্রাকৃত থেকে
খ)
পালি হতে
গ)
হিন্দি হতে
ঘ)
সংস্কৃত হতে
উত্তর:
মাগধী প্রাকৃত থেকে
2. বাড়ি বা রাস্তার নম্বরের পর কোন চিহ্ন বসে?
ক)
দাঁড়ি
খ)
সেমিকোলন
গ)
কোলন
ঘ)
কমা
উত্তর:
কমা
3. সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
ক)
সমস্ত পদ
খ)
ব্যাসবাক্য
গ)
উত্তর পদ
ঘ)
সমস্যমান পদ
উত্তর:
সমস্ত পদ
4. বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি শুদ্ধ?
ক)
গভর্ণর
খ)
গভর্নর
গ)
গবর্ণর
ঘ)
গবর্নর
উত্তর:
গভর্নর
5. 'মেদিনী' শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
ক)
আকাশ
খ)
পৃথিবী
গ)
সমুদ্র
ঘ)
বায়ু
উত্তর:
পৃথিবী
6. 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলো-
ক)
পাকা আম
খ)
কপটচারী
গ)
কপটহীন ব্যক্তি
ঘ)
ভণ্ডসাধু
উত্তর:
কপটচারী
7. 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ -
ক)
তীরে পৌঁছার ঝক্কি
খ)
সঞ্চয়ের প্রবৃত্তি
গ)
মুমূর্ষু অবস্থা
ঘ)
আসন্ন বিপদ
উত্তর:
সঞ্চয়ের প্রবৃত্তি
8. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক)
নীরদ
খ)
উদধি
গ)
মার্তণ্ড
ঘ)
অবনী
উত্তর:
উদধি
9. 'শকুনি মামা' এর অর্থ -
ক)
কুৎসিত মামা
খ)
সৎ মামা
গ)
কুচক্রী লোক
ঘ)
পাতানো মামা
উত্তর:
কুচক্রী লোক
10. 'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে-
ক)
পারিয়ে
খ)
পারায়ে
গ)
পেরিয়ে
ঘ)
পার হইয়ে
উত্তর:
পেরিয়ে
11. 'সিংহাসন' শব্দটি কোন সমাস?
ক)
ষষ্ঠী তৎপুরুষ
খ)
মধ্যপদলোপী কর্মধারয়
গ)
নিমিত্তার্থপ চতুর্থী
ঘ)
নিত্য সমাস
উত্তর:
মধ্যপদলোপী কর্মধারয়
আরও পড়ুন:
12. সাধুরীতির শব্দ কোনটি?
ক)
গ্রহ
খ)
গিন্নী
গ)
কলেজ
ঘ)
কেতাব
উত্তর:
গ্রহ
13. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
ক)
পূবালী
খ)
যুধ্যমান
গ)
আকাঙ্ক্ষিত
ঘ)
আশিস
উত্তর:
পূবালী
14. কোনটি সূর্যের সমার্থক শব্দ?
ক)
জলদ
খ)
অবনী
গ)
কলানিধি
ঘ)
বিভাবসু
উত্তর:
বিভাবসু
15. কোনটি শুদ্ধ বানান?
ক)
শ্রদ্ধাঞ্জলি
খ)
শ্রদ্ধাঞ্জলী
গ)
শ্রদ্ধান্জলী
ঘ)
শ্রদ্ধান্জলি
উত্তর:
শ্রদ্ধাঞ্জলি
16. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
ক)
প্রকৃতি
খ)
সন্ধি
গ)
সমাস
ঘ)
কারক
উত্তর:
কারক
17. অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায়?
ক)
২
খ)
৩
গ)
৫
ঘ)
৫
উত্তর:
৩
18. সাক্ষীর স্বাক্ষর থাকা প্রয়োজন কোন ধরনের পত্রে?
ক)
নিমন্ত্রণ পত্রে
খ)
চুক্তিপত্রে
গ)
মানপত্রে
ঘ)
স্মারক লিপিতে
উত্তর:
চুক্তিপত্রে
19. ব্যাকরণের কোন অংশে ভাবসম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়?
ক)
ধ্বনিতত্ত্বে
খ)
রূপতত্ত্বে
গ)
বাক্যতত্ত্বে
ঘ)
শব্দতত্ত্বে
উত্তর:
বাক্যতত্ত্বে
20. কোনো গদ্যের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
ক)
সারমর্ম
খ)
সারাংশ
গ)
ফলা
ঘ)
গদ্যাংশ
উত্তর:
সারাংশ