1. ডেসিমেল সংখ্যা 27 হলে , বাইনারী সংখ্যা কত হবে?
ক)
11011
খ)
11111
গ)
10111
ঘ)
11110
উত্তর:
11011
ব্যাখ্যা:
16+8+0+2+1=27
2. বাইনারী 1110111 হলে ডেসিমেল কত হবে?
ক)
120
খ)
118
গ)
119
ঘ)
117
উত্তর:
119
ব্যাখ্যা:
64+32+16+0+4+2+1
3. বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলে-
ক)
বাইট
খ)
বিট
গ)
কিলোবাইট
ঘ)
বাডিজিট
উত্তর:
বিট
ব্যাখ্যা:
বাইনারি ডিজিট (Binary Digit) এর সংক্ষিপ্ত রূপ হলো বিট (Bit)। একটি বিট 0 অথবা 1 হতে পারে।
4. বর্তমান গণিতের জন্ম হয়েছে-
ক)
অংক থেকে
খ)
গণনা থেকে
গ)
গণিত থেকে
ঘ)
সংখ্যা থেকে
উত্তর:
গণনা থেকে
ব্যাখ্যা:
মানুষের প্রয়োজনের তাগিদে গণনার ধারণা থেকেই ধীরে ধীরে সংখ্যাপদ্ধতি এবং ফলস্বরূপ গণিত বা পাটিগণিতের জন্ম হয়েছে।
5. প্রাচীন ব্যাবিলনের মানুষের বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতেন?
ক)
০২ ভিত্তিক
খ)
০৪ ভিত্তিক
গ)
৩০ ভিত্তিক
ঘ)
৬০ ভিত্তিক
উত্তর:
৬০ ভিত্তিক
ব্যাখ্যা:
প্রাচীন ব্যাবিলনীয়রা গণনার জন্য ষাট-ভিত্তিক (60) বা সেক্সাজেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। এই পদ্ধতি এখনও সময় (৬০ সেকেন্ডে ১ মিনিট, ৬০ মিনিটে ১ ঘণ্টা) ও কোণ পরিমাপে ব্যবহৃত হয়।
6. শুণ্য এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে?
ক)
রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে
খ)
রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে
গ)
ভারতীয় ও উপমহাদেশে
ঘ)
আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
উত্তর:
রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে
ব্যাখ্যা:
শূন্যের ধারণা প্রাচীন ভারতীয় গণিতবিদদের অবদান। তাই রোমান ও ইউরোপিয়ানদের প্রাথমিক সংখ্যা পদ্ধতিগুলোতে (যা নন-পজিশনাল ছিল) শূন্যের ধারণা ও ব্যবহার ছিল না।
7. সর্বপ্রথম ইনফিনিটি বা অসীম (∞) এর আবিস্কার কে প্রচলন করেন?
ক)
পিথাগোরাস
খ)
নিউটন
গ)
এরিস্টটল
ঘ)
গ্যালিলিও
উত্তর:
এরিস্টটল
ব্যাখ্যা:
এরিস্টটল (Aristotle) গণিত ও দর্শনে অসীম (∞) ধারণার প্রচলন করেন, যদিও গণিতে আধুনিক ইনফিটি ধারণাটি ভিন্ন।
8. ভগ্নাংশ সংখ্যা সর্বপ্রথম প্রবর্তন হয় কোথায়?
ক)
গ্রিকে
খ)
ইরাকে
গ)
ভারতে
ঘ)
মিসরে
উত্তর:
মিসরে
ব্যাখ্যা:
প্রাচীন মিসরীয়রা সর্বপ্রথম তাদের গণনার প্রয়োজনে ভগ্নাংশ (Fractions) ব্যবহার করত, যদিও তা আধুনিক ভগ্নাংশ থেকে কিছুটা ভিন্ন ছিল।
9. কোন সংখ্যা পদ্ধতি শুধু মানের উপর নির্ভর করে না এবং তা অবস্থানের উপর নির্ভর করে?
ক)
অক্টাল সংখ্যা পদ্ধতি
খ)
বাইনারি সংখ্যা পদ্ধতি
গ)
পজিশনাল সংখ্যা পদ্ধতি
ঘ)
নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
উত্তর:
পজিশনাল সংখ্যা পদ্ধতি
ব্যাখ্যা:
যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্কের নিজস্ব মানের পাশাপাশি অবস্থানগত মান (Local Value) থাকে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমাল এর উদাহরণ।
10. প্রায় ৫০০ খ্রিস্টাব্দের দিকে এ্যারাবয়ানরা ভারতীয়দের কাছ থেকে কোন পদ্ধতি আয়ত্ত করেন?
ক)
বাইনারি সংখ্যা পদ্ধতি
খ)
অক্টাল সংখ্যা পদ্ধতি
গ)
পজিশনাল সংখ্যা পদ্ধতি
ঘ)
নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
উত্তর:
পজিশনাল সংখ্যা পদ্ধতি
ব্যাখ্যা:
ভারতীয়রা শূন্যসহ যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল, তা আরবদের মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পরে ইউরোপে ছড়িয়ে পড়ে।
11. মানুষ কম্পিউটারে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহারে ইনপুট প্রদান করে?
ক)
দশমিক সংখ্যা পদ্ধতি
খ)
বাইনারি সংখ্যা পদ্ধতি
গ)
অকটাল সংখ্যা পদ্ধতি
ঘ)
হেক্সাডেসিমেল
উত্তর:
দশমিক সংখ্যা পদ্ধতি
ব্যাখ্যা:
দৈনন্দিন জীবনে মানুষ দশমিক সংখ্যা পদ্ধতি (10 ভিত্তিক) ব্যবহার করে এবং ইনপুটও এই পদ্ধতিতেই প্রদান করে। কম্পিউটার সেই ইনপুটকে বাইনারিতে রূপান্তর করে।
আরও পড়ুন:
12. কম্পিউটার যে সংখ্যা ব্যবহার করে কাজ সম্পূর্ণ করে সে সংখ্যা পদ্ধতি কোনটি-
ক)
দশমিক সংখ্যা পদ্ধতি
খ)
বাইনারি সংখ্যা পদ্ধতি
গ)
অকটাল সংখ্যা পদ্ধতি
ঘ)
হেক্সাডেসিমেল
উত্তর:
বাইনারি সংখ্যা পদ্ধতি
ব্যাখ্যা:
কম্পিউটার অভ্যন্তরীণভাবে শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতি (0 এবং 1) ব্যবহার করে সকল ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করে।
13. দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত?
ক)
02 বেজ
খ)
08 বেজ
গ)
10 বেজ
ঘ)
16 বেজ
উত্তর:
10 বেজ
ব্যাখ্যা:
দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট ১০টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়, তাই এর বেজ বা ভিত্তি হলো 10।
14. দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক কতটি?
ক)
১৬ টি
খ)
০২ টি
গ)
০৮ টি
ঘ)
১০ টি
উত্তর:
১০ টি
ব্যাখ্যা:
দশমিক সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৯ পর্যন্ত মোট ১০টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়।
15. দশমিক (16) সংখ্যাটির বাইনারি মান কত?
ক)
1010
খ)
1111
গ)
1000
ঘ)
10000
উত্তর:
10000
ব্যাখ্যা:
0+0+0+0+16
16. বর্তমান সময়ে আলোচিত IPV6 পদ্ধতিটি নিচের কোন সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি?
ক)
দশমিক
খ)
বাইনারি
গ)
অক্টাল
ঘ)
হেক্সাডেসিমেল
উত্তর:
হেক্সাডেসিমেল
ব্যাখ্যা:
IPV6 ঠিকানাগুলো ১২৮-বিটের বাইনারি সংখ্যা হলেও হেক্সাডেসিমেল রূপে প্রকাশ করা হয়।
যেমন: 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334
17. (AB)₁₆ হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি সমতুল্য মান—
ক)
(10111010)₂
খ)
(10101011)₂
গ)
(10010110)₂
ঘ)
(10110001)₂
উত্তর:
(10101011)₂
ব্যাখ্যা:
A₁₆ = 1010₂
B₁₆ = 1011₂
সুতরাং, (AB)₁₆ = (10101011)₂
18. (0.26)₈ সংখ্যাটির বাইনারি মান—
ক)
(0.10011)₂
খ)
(0.100011)₂
গ)
(0.010110)₂
ঘ)
(0.01010110)₂
উত্তর:
(0.010110)₂
ব্যাখ্যা:
অক্টালের প্রতিটি অঙ্কের জন্য ৩ বিট বাইনারি মান নেওয়া হয়—
২₈ = 010₂, ৬₈ = 110₂
সুতরাং, (0.26)₈ = (0.010110)₂
19. উপস্থাপন প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়?
ক)
২ ভাগে
খ)
৩ ভাগে
গ)
৪ ভাগে
ঘ)
৬ ভাগে
উত্তর:
২ ভাগে
ব্যাখ্যা:
উপস্থাপনের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি দুটি ভাগে বিভক্ত—
১. পজিশনাল (Positional)
২. নন-পজিশনাল (Non-positional)
20. বাইনারি (1111)₂ এর দশমিক মান কত?
ক)
14
খ)
15
গ)
16
ঘ)
17
উত্তর:
15
ব্যাখ্যা:
1+2+4+8=15