1. বিষ্ণু দে 'সাহিত্যপত্র' পত্রিকার পাশাপাশি কোন পত্রিকা সম্পাদনা করেন?
a) পরিচয়হীন
b) নিরুক্তা
c) শিখা
d) মাসিক মোহাম্মদী
Answer: নিরুক্তা
2. সাত ভাই চম্পা ও 'উর্বশী ও আর্টেমিস 'কোন ধরনের রচনা?
a) অনুবাদ গ্রন্থ
b) নাটক
c) কাব্যগ্রন্থ
d) ছোটগল্প
Answer: কাব্যগ্রন্থ
3. বিষ্ণু দে রচিত কাব্যগ্রন্থ
a) চোরাবালি ও সন্দ্বীপের চর
b) চোরাবালি ও কেয়ার কাঁটা
c) সন্দ্বীপের চর এবং মন ও জীবন
d) মন ও জীবন এবং স্মৃতির অতল
Answer: চোরাবালি ও সন্দ্বীপের চর
4. মার্কসিস্ট কবি বিষ্ণু দে কোন দশকের কবি
a) ঊনিশ দশকের
b) সতের দশকেট
c) পনের দশকের
d) ত্রিশের দশকের
Answer: ত্রিশের দশকের
5. নাম রেখেছি কোমল গান্ধার কোন শ্রেণির রচনা
a) স্মৃতিচারণমূলক
b) অনুবাদ
c) রম্যরচনা
d) কাব্যগ্রন্থ
Answer: কাব্যগ্রন্থ
6. স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের জন্য কোন পুরস্কার লাভ করেন
a) সাহিত্য আকাদেমী পুরস্কার
b) স্বাধীনতা পুরস্কার
c) জ্ঞানপীঠ পুরস্কার
d) একুশে পদক পুরস্কার
Answer: জ্ঞানপীঠ পুরস্কার
7. অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে উক্তিটি কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?
a) তন্বী
b) ক্রন্দসী
c) অর্কেস্ট্রা
d) প্রতিধ্বনি
Answer: ক্রন্দসী
8. আধুনিক বাংলা কবিতার ইশতেহার বলা হয় কোন প্রবন্ধকে
a) কুলায় ও কালপুরুষ
b) কাব্যের মুক্তি
c) উত্তর ফাল্গুনী
d) ক্রন্দসী
Answer: কাব্যের মুক্তি
9. সুধীন্দ্রনাথ দত্তের কোন ধরনের সাহিত্যকর্মে পদচারণা নেই?
a) নাটক
b) প্রবন্ধ
c) ছোটগল্প
d) উপন্যাস
Answer: উপন্যাস
10. কুলায় ও কালপুরুষ কার লেখা
a) দাউদ হায়দার
b) সুনীল চট্টোপাধ্যায়
c) বিষ্ণু দে
d) সুধীন্দ্রনাথ দত্ত
Answer: সুধীন্দ্রনাথ দত্ত
11. সুধীন্দ্রনাথ দত্ত কোন ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক ছিলেন
a) উত্তর ফাল্গুনী
b) পরিচয়
c) পরিচয়হীন
d) নামহীন গোত্রহীন
Answer: পরিচয়
12. ফরাসী কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ অনুসরণ করেন কোন কবি?
a) সুধীন্দ্রনাথ দত্ত
b) বিষ্ণু দে
c) অমিয় চক্রবর্তী
d) বুদ্ধদেব বসু
Answer: সুধীন্দ্রনাথ দত্ত
13. সকল অতৎসম শব্দ কোন ধ্বনি ব্যবহারের সুপারিশ করেছে বাংলা একাডেমি
a) উষ্মধ্বনি
b) হ্রস্বধ্বনি
c) দীর্ঘধ্বনি
d) নাসিক্যধ্বনি
Answer: হ্রস্বধ্বনি
14. বিশেষণ জাতীয় পদের সঙ্গে যদি পুনরায় বিশেষণবাচক উপসর্গ বা প্রত্যয় যোগ করাকে ব্যাকরণগত
a) প্রয়োগ
b) অপপ্রয়োগ
c) সমার্থক
d) বিপরীতার্থক
Answer: অপপ্রয়োগ
15. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
a) সভাসদ
b) ফলবান
c) তন্বী
d) শুভেচ্ছা
Answer: শুভেচ্ছা
16. শুদ্ধবাক্যটি নির্ণয় করুন?
a) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
b) দরিদ্র আমাদের প্রধান সমস্যা
c) দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
d) দারিদ্রতাই প্রধান সমস্যা
Answer: দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
17. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধরূপ কোনটি
a) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ট
b) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
c) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
d) বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
Answer: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
18. উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ
a) সন্ধিজনিত
b) উপসর্গজনিত
c) প্রত্যয়জনিত
d) বিভক্তিজনিত
Answer: উপসর্গজনিত
19. সকল ছাত্ররাই যথাসময়ে উপস্হিত হয়েছে।বাক্যটিতে কি ধরনের ভুল আছে?
a) বচন
b) পদ
c) বানান
d) বিভক্তি
Answer: বচন
20. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত
a) উপর্যুক্ত
b) মিথস্ক্রিয়া
c) একত্রিত
d) ধসপ্রাপ্ত
Answer: একত্রিত
21. 'বিবিধপ্রকার' কোন শব্দের বাহুল্যজনিত কারণে অপপ্রয়োগ
a) সন্ধিজাত শব্দ
b) সমাসঘটিত শব্দ
c) প্রত্যয়ান্ত শব্দ
d) সমার্থক শব্দ
Answer: সমার্থক শব্দ
22. কোন বাক্যটি শুদ্ধ
a) তাহার জীবন সংশয়ভরা
b) তাহার জীবন সংশয়াপূর্ণ
c) তাহার জীবন সংশয়পূর্ণ
d) তাহার জীবন সংশয়ময়
Answer: তাহার জীবন সংশয়ভরা
23. কোনটি শুদ্ধ বাক্য
a) এ কথা প্রমাণ হয়েছে
b) এ কথা প্রমাণিত হয়েছে
c) এ কতা প্রমানিত হয়েছে
d) এ কথা প্রমান হয়েছে
Answer: এ কথা প্রমাণিত হয়েছে
24. 'জনতা' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে
a) উপসর্গযোগে
b) সন্ধিযোগে
c) বচনের সাহায্যে
d) প্রত্যয়যোগে
Answer: প্রত্যয়যোগে
25. সমুদ্র সৈকত প্রয়োগত-ভাবে
a) শুদ্ধ
b) অশুদ্ধ
c) কোনোটিই নয়
d) ১+৩
Answer: অশুদ্ধ