Exams Post Study Jobs Leaderboard Shop

১৫ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ১০)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১৫ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ১০) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. নিচের কোন শব্দটি প্রাতিপদিক?

a) লাঙ্গল

b) দম্পতি

c) লেখা

d) সাধিত

Answer: লাঙ্গল

Explanation: বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। এর আরেক নাম 'নাম প্রকৃতি'। যেমন: দিন, বই, লাঙ্গল, কলম ইত্যাদি।

2. কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?

a) নেতা

b) কবি

c) দাতা

d) বাদশাহ

Answer: কবি

Explanation: কবির লিঙ্গান্তর করতে এর আগে 'মহিলা' বা 'স্ত্রী' যোগ করতে হয়, যেমন 'মহিলা কবি' বা 'স্ত্রী কবি'।

3. নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?

a)

b)

c)

d)

Answer:

Explanation: বর্গীয় ধ্বনিগুলোর ১ম ও ২য় সারি অঘোষ এবং ৩য়, ৪র্থ ও ৫ম সারি হলো ঘোষ ধ্বনি।বর্গের ১ম ও ৩য় সারি হলো অল্পপ্রাণ এবং ২য় ও ৪র্থ সারি হলো মহাপ্রাণ।

4. 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

a) তুর্কি

b) আরবি

c) ফারসি

d) ফরাসি

Answer: আরবি

Explanation: মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে।

5. কোনটি 'নিপাতনে সিদ্ধ' প্রত্যয়যুক্ত শব্দ?

a) শৈব

b) সৌর

c) দৈব

d) চৈত্র

Answer: সৌর

Explanation: উপাসক অর্থে: শিব + ষ্ণ = শৈব। সম্পর্ক বােঝাতে: দেব + ষ্ণ = দৈব, চিত্র + ষ্ণ = চৈত্র। কিন্তু বিশেষ নিয়মে: সূর্য + ষ্ণ (অ) = সৌর।

6. গুণ ও বৃদ্ধি বলা হয়-

a) কৃৎ প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

b) কৃৎ প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে

c) নাম-প্রকৃতির পরিবর্তনকে

d) প্রাতিপদিকের পরিবর্তনকে

Answer: কৃৎ প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

Explanation: কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়, কৃৎ প্রকৃতির এই আদিস্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলে।

7. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?

a) আমটা খাও

b) সবাই এখানে আসুন

c) সুখী হও

d) নিজের দিকে খেয়াল রাখ

Answer: আমটা খাও

Explanation: যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি বোঝায়, তাকে অনুজ্ঞা বাক্য বলে।

8. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে-

a) কমা

b) কোলন

c) কোলন ড্যাস

d) হাইফেন

Answer: কমা

Explanation: উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে।

9. অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরনের শব্দ?

a) যৌগিক

b) মৌলিক

c) রূঢ়ি

d) যোগরূঢ়

Answer: রূঢ়ি

Explanation: অর্থ অনুসারে 'হরিণ' একটি রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। ব্যুৎপত্তিগত অর্থে 'হরিণ' বলতে যে কোনো কিছু হরণ করে এমন পশুকে বোঝায়, কিন্তু রূঢ়ি শব্দ হিসেবে এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট নিরীহ ও সুন্দর বন্য প্রাণীকে বোঝায়, অন্য কোনো প্রাণীকে নয়।

10. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?

a) শুকনো

b) সাথে

c) জুতা

d) বুনো

Answer: জুতা

Explanation: সাধু ভাষায় ব্যবহারের উপযোগী শব্দ হচ্ছে জুতা।

11. The word 'camouflage' means -

a) disguise

b) difficult

c) heavy

d) dangerous

Answer: disguise

Explanation: camouflage শব্দের অর্থ ছদ্মবেশ বা ছদ্মবেশ দ্বারা ফাঁকি দেওয়া। disguise অর্থও ছদ্মবেশ।

12. 'Get rid of' means-

a) listen

b) express

c) pretend

d) to be free from

Answer: to be free from

Explanation: get rid of অর্থ কোনো কিছু থেকে মুক্তি লাভ করা।

13. The teacher made the children..... the book.

a) reading

b) to read

c) read

d) reads

Answer: read

Explanation: make ও let verb যুক্ত বাক্যে দ্বিতীয় verb এর আগে কখনো to ব্যবহৃত হয় না।

14. He talks as if....

a) he was mad

b) he is mad

c) he were mad

d) he will be mad

Answer: he were mad

Explanation: As if/ As though যুক্ত বাক্যে প্রথম অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হয়।

15. Anybody can apply for the post. Here 'anybody' is-

a) Possessive pronoun

b) Indefinite pronoun

c) Distributive pronoun

d) Relative pronoun

Answer: Indefinite pronoun

Explanation: যে pronoun কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে Indefinite pronoun বলে।

16. While living in poverty, the poet had to....a great deal of sufferings.

a) see thought

b) put up with

c) pass by

d) fall back

Answer: put up with

Explanation: put up with - সহ্য করা।

17. The verb of the word 'economy' is-

a) economic

b) economical

c) economically

d) economize

Answer: economize

Explanation: Economy শব্দের verb হল Economize যার অর্থ ব্যয় সংকোচন করা।

18. Credit Tk. 5000.....my account.

a) with

b) to

c) in

d) for

Answer: to

Explanation: credit to - জমা করা।

19. The word 'homogeneous' means-

a) dissimilar

b) of the same place

c) of the same density

d) of the same kind

Answer: of the same kind

Explanation: homogeneous অর্থ সমজাতীয়।

20. A speech full of too many word is-

a) A big speech

b) Maiden speech

c) An unimportant speech

d) A verbose speech

Answer: A verbose speech

Explanation: A verbose speech অর্থ শব্দবহুল।

21. ৩৯ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৬৫%?

a) ৬০

b) ৬৫

c) ৭৮

d) ৯৫

Answer: ৬০

22. ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?

a) ১২০০ টাকা

b) ১০০০ টাকা

c) ১৫০০ টাকা

d) ২০০০ টাকা

Answer: ২০০০ টাকা

23. একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।

a)

b) ১৫

c) ১০

d)

Answer:

24. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে উহার পরিসীমার অর্ধেক-

a) 6 একক

b) 12 একক

c) 20 একক

d) 24 একক

Answer: 12 একক

25. 4 সে.মি, 5 সে.মি ও 9 সে.মি বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?

b) 60

c) 80

d) 120

Answer: 0

26. ১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?

a) ৮৮

b) ৭৮

c) ৮৭

d) ৬৫

Answer: ৮৮

27. এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে গুড়ের পরিমাণ কত?

a) 10%

b) 20%

c) 30%

d) 40%

Answer: 40%

28. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?

a) ১১, ১২

b) ১০, ১১

c) ১২, ১৩

d) ৯, ১০

Answer: ১১, ১২

29. একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে.মি। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব?

a) 90°

b) 42°

c) 45°

d) 60°

Answer: 90°

30. 4 একক ধারাবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?

a) √3

b) 4√3

c) 8√3

d) 16√3

Answer: 8√3

31. জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?

a) ৬ এপ্রিল ১৯৪২

b) ১৭ জুন ১৯৪৩

c) ৭ ডিসেম্বর ১৯৪১

d) ১৫ জানুয়ারি ১৯৪০

Answer: ৭ ডিসেম্বর ১৯৪১

Explanation: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে আক্রমণ করে ৭ ডিসেম্বর ১৯৪১ সালে

32. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের-

a) তরঙ্গ দৈর্ঘ্য বেশি

b) বিক্ষেপণ বেশি

c) প্রতিফলন বেশি

d) শোষণ বেশি

Answer: বিক্ষেপণ বেশি

Explanation: আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। কোন কণিকার ওপর আলো পড়লে সেই কণিকা আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, যাকে আলোর বিক্ষেপণ বলে। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, সেই আলোর বিক্ষেপণ তত বেশি হয়। আলোর বিক্ষেপণ এর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই আকাশে এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং আকাশ নীল দেখায়।

33. ইউয়ান কোন দেশের মুদ্রা?

a) মায়ানমার

b) ভিয়েতনাম

c) থাইল্যান্ড

d) চীন

Answer: চীন

Explanation: আধুনিক ব্যবহার "ইউয়ান" শব্দটি সাধারণত গণপ্রজাতন্ত্রী চীনের মুদ্রা ব্যবস্থা রেনমিনবি (RMB) অ্যাকাউন্টের প্রাথমিক একককে বোঝায়।

34. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

a) সিলেট

b) ময়মনসিংহ

c) কুমিল্লা

d) নোয়াখালী

Answer: ময়মনসিংহ

Explanation: ২ এপ্রিল, ২০১৮ সালে দেশের সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হয়। আয়তনে বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর এবং ক্ষুদ্রতম সিলেট।

35. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?

a) RAM

b) ROM

c) হার্ডডিস্ক

d) অপারেটিং সিস্টেম

Answer: ROM

Explanation: কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি বা ROM (Read-Only Memory)।

36. ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ?

a) সুদান

b) ইয়েমেন

c) মোজাম্বিক

d) সিয়েরালিওন

Answer: মোজাম্বিক

Explanation: সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহ নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথ গঠিত হয়। এর সচিবালয় অবস্থিত লন্ডনের মার্লবরাে হাউসে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৩ (সর্বশেষ রুয়ান্ডা)। উল্লেখ্য, মােজাম্বিক ও রুয়ান্ডা ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত না হয়েও কমনওয়েলথের সদস্য।পক্ষান্তরে, সুদান ও ইয়েমেন ব্রিটিশ উপনিবেশ কিন্তুকমনওয়েলথের সদস্য নয় ।

37. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথবাক্য কে পাঠ করান?

a) প্রধান বিচারপতি

b) প্রধানমন্ত্রী

c) স্পিকার

d) চিফ হুইপ

Answer: স্পিকার

Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পীকার। মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট। মহামান্য রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, ও মন্ত্রিদেরকে শপথ বাক্য পাঠ করান।

38. বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়?

a) ৫ অক্টোবর

b) ২৯ জানুয়ারি

c) ২ এপ্রিল

d) ৯ জুলাই

Answer: ২ এপ্রিল

Explanation: বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস যা প্রতিবছর ২ এপ্রিল পালিত হয়।

39. বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?

a) অক্সিজেন

b) কার্বন ডাই অক্সাইড

c) নাইট্রোজেন

d) হাইড্রোজেন

Answer: নাইট্রোজেন

Explanation: পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস।

40. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-

a) ক্যালসিয়াম অক্সালেট

b) ক্যালসিয়াম কার্বনেট

c) ক্যালসিয়াম ফসফেট

d) ক্যালসিয়াম সালফেট

Answer: ক্যালসিয়াম অক্সালেট

Explanation: কচু খেলে গলা চুলকায় কারণ এতে ক্যালসিয়াম অক্সালেট (Calcium Oxalate) বা র‌্যাফাইড (Raphides) নামক উপাদান থাকে।

We hope ১৫ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ১০) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha