1. ধ্বনির পরিবর্তন কত প্রকার?
a) ৩ প্রকার
b) ৪ প্রকার
c) ৫ প্রকার
d) ৬ প্রকার
Answer: ৩ প্রকার
2. বড় > বড্ড-এটি কোন ধরনের পরিবর্তন?
a) বিষমীভবন
b) সমীভবন
c) ব্যঞ্জনদ্বিত্ব
d) ব্যঞ্জন-বিকৃতি
Answer: ব্যঞ্জনদ্বিত্ব
3. অপিনিহিতির উদাহরণ কোনটি?
a) জন্ম > জম্ম
b) আজি > আইজ
c) ডেস্ক > ডেসক
d) অলাবু > লাবু > লাউ
Answer: আজি > আইজ
4. লাফ > ফাল কোন ধরণের ধ্বনি পরিবর্তন?
a) সমীভবন
b) বিষমীভবন
c) স্বরাগম
d) ধ্বনি বিপর্যয়
Answer: ধ্বনি বিপর্যয়
5. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
a) সমীভবন
b) বিষমীভবন
c) অপিনিহিতি
d) অসমীকরণ
Answer: বিষমীভবন
6. কোনটি স্বরাগমের উদাহরণ?
a) পিরিতি
b) বিলিতি
c) বসতি
d) উড়নি
Answer: পিরিতি
7. শব্দের মধ্যে নিচের কোনটি লোপ পেলে ধ্বনি বিপর্যয় বলে?
a) ব্যঞ্জন
b) মধ্যস্বর
c) আদিস্বর
d) স্বর
Answer: ব্যঞ্জন
8. মোজা > মুজো-এটি কোন ধরণের স্বরসঙ্গতি?
a) প্রগত
b) পরাগত
c) মধ্যগত
d) অন্যোন্য
Answer: অন্যোন্য
9. বড় দাদা > বড়দা-এটি কোন ধরণের ধ্বনি পরিবর্তন?
a) অন্তর্হতি
b) ব্যঞ্জন-বিকৃতি
c) বিষমীভবন
d) ব্যঞ্জনচ্যুতি
Answer: ব্যঞ্জনচ্যুতি
10. সমীভবন কী?
a) ষ-ত্ব বিধান
b) বিদেশি শব্দ
c) দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া
d) দুটো স্বর আলাদা হওয়া
Answer: দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া