Exams Study Jobs Teachers Students

৭ম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ১৫)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭ম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ১৫) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?

ক) উপমান
খ) উপমিত
গ) কর্মধারয়
ঘ) উপপদ তৎপুরুষ
উত্তর: উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা: উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন- সত্য বলে যে = সত্যবাদী।

2. 'হাতি' শব্দের সমার্থক নয় কোনটি?

ক) কুঞ্জর
খ) বারণ
গ) হস্তী
ঘ) উরগ
উত্তর: উরগ
ব্যাখ্যা: 'উরগ' অর্থ সাপ।

3. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না-

ক) বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
খ) শ্বাস বিরতির জায়গা দেখাতে
গ) বাক্যকে অলংকৃত করতে
ঘ) বক্তার মেজাজকে স্পষ্ট করতে
উত্তর: বক্তার মেজাজকে স্পষ্ট করতে
ব্যাখ্যা: বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না - - বক্তার মেজাজকে স্পষ্ট করতে। বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে, শ্বাস বিরতির জায়গা দেখাতে, বাক্যকে অলংকৃত করতে, ইত্যাদি ক্ষেত্রে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়।

4. 'সোম' শব্দের অর্থ কী?

ক) কান্তি
খ) বিধু
গ) শৈল
ঘ) মিত্র
উত্তর: বিধু
ব্যাখ্যা: সোম শব্দের অর্থ বিধু বা চাঁদ।

5. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) সমুদয় পক্ষীই নীড় বাঁধে
খ) চোরটি সব মালসুদ্ধ ধরা পড়েছে
গ) তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ
ঘ) দশচক্রপ ঈশ্বর ভুত
উত্তর: সমুদয় পক্ষীই নীড় বাঁধে

6. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-

ক) রূপক
খ) উপমান
গ) উপমিত
ঘ) উপমেয়
উত্তর: উপমেয়
ব্যাখ্যা: প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়।

7. একটি পত্রের প্রধান অংশ কয়টি?

ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর: দুইটি
ব্যাখ্যা: একটি পত্রের প্রধান অংশ ২ টি। যথা: পত্রগর্ভ বা অন্তর্ভাগ এবং পত্রের বহির্ভাগ বা শিরোনাম।

8. শুদ্ধ বানান কোনটি?

ক) দুরন্ত
খ) দোর্গা
গ) দোর্গ
ঘ) দূর্বল
উত্তর: দুরন্ত
ব্যাখ্যা: দুরন্ত অর্থ দামাল বা উগ্র।

9. একটি স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানটা কোন চিহ্ন বসে?

ক) হাইফেন
খ) সেমিকোলন
গ) ড্যাশ
ঘ) কমা
উত্তর: সেমিকোলন
ব্যাখ্যা: বাক্যের ভেতরে যতি বা ছেদ চিহ্নের ব্যবহার অনুযায়ী: সেমিকোলন (;): যখন দুটি স্বাধীন বাক্য বা উপবাক্যের মধ্যে ভাব বা অর্থের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, কিন্তু সেগুলোকে আলাদা পূর্ণাঙ্গ বাক্য হিসেবে না লিখে একত্রে লেখা হয়, তখন তাদের মাঝখানে সেমিকোলন বসে। এটি কমার চেয়ে বেশি এবং দাঁড়ির চেয়ে কম বিরতি নির্দেশ করে। উদাহরণ: দিনটি খুব গরম ছিল; আমি বাইরে যাওয়ার সাহস পাইনি। অন্যান্য চিহ্নের কাজ: হাইফেন (-): দুটি শব্দকে যুক্ত করতে বা সমাসবদ্ধ পপদ বোঝাতে ব্যবহৃত হয়। ড্যাশ (—): বাক্যের ব্যাখ্যা বা কোনো বিষয় আলাদা করতে ব্যবহৃত হয়। কমা (,): সামান্য বিরতি বা একাধিক পদ আলাদা করতে ব্যবহৃত হয়।

10. দ্বিগু সমাসে কোন পদ প্রধান?

ক) পরপদ
খ) পূর্বপদ
গ) উভয়পদ
ঘ) অন্যপদ
উত্তর: পরপদ
ব্যাখ্যা: দ্বিগু, তৎপুরুষ ও কর্মধারয় সমাসে পরপদ প্রধান হয়।

11. Which word is both a noun and a verb?

a) believe
b) water
c) advise
d) maker
Answer: water
Explanation: believe - verb Water - verb and noun Advise - verb Maker - noun

12. He.....home last Monday.

a) has left
b) had left
c) has leave
d) left
Answer: left
Explanation: Last, last day, last night, last month ইত্যাদি থাকলে সেই বাক্যটি Past Indefinite Tense হয়।

13. Which one is a collective noun?

a) friendship
b) gang
c) doctor
d) honesty
Answer: gang
Explanation: সমষ্টিগত বিশেষ্য হলো এমন একটি বিশেষ্য যা কোন ধরণের গোষ্ঠী বা সমষ্টিকে বোঝায়—মানুষ, প্রাণী, জিনিস ইত্যাদি ।

14. The Arabian Nights (be) my favourite book.

a) is
b) are
c) has
d) were
Answer: is
Explanation: "The Arabian Night's" - একটি আরব্য উপন্যাসের নাম। এটি মূলত singular। তবে "The Arabian Night's " - subject হিসেবে নিজেই এখানে প্রিয়। আর subject যখন নিজেই কিছু হয় বা কোথাও থাকে তখন "to be verb" ব্যবহার হয়। এইজন্য এখানে "be verb - is" ব্যবহার হয়।

15. What is the antonym of the word 'Punishment'?

a) prize
b) crime
c) reward
d) presentation
Answer: reward
Explanation: Punishment - শাস্তি। Hope - আশা। Profit - লাভ। Reward - পুরস্কার। Prize - পুরস্কার। Praise - প্রসংশা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে - reward.

16. কখনো অপরের নিন্দা করো না।

ক) Never tell bad of others.
খ) Never tell sick of others.
গ) Never speak evil of others.
ঘ) Never speak ill of others.
উত্তর: Never speak ill of others.
ব্যাখ্যা: Speak ill অর্থ অপরের নিন্দা করা।

17. What is the synonym of the word 'Redemption'?

a) forbidden
b) salvation
c) assumption
d) award
Answer: salvation

18. Choose the correct sentence :

a) He is temper
b) He is in tempers
c) He is in a temper
d) He is in the temper
Answer: He is in a temper
Explanation: in a temper অর্থ বদমেজাজ।

19. Choose the correct sentence :

a) I finished my duty, amn't I?
b) I finished my duty, did I?
c) I finished my duty, didn't I?
d) I finished my duty, don't I?
Answer: I finished my duty, didn't I?

20. There is a little milk in the cup.

a) পেয়ালায় অল্প দুধ আছে।
b) পেয়ালায় দুধ নেই বললেই চলে।
c) পেয়ালায় দুধ নেই।
d) পেয়ালায় একটু খানি দুধ আছে।
Answer: পেয়ালায় অল্প দুধ আছে।
Explanation: a little অর্থ সামান্য আছে।

21. x + 3y =0 সমীকরণের লেখচিত্র কি হবে?

ক) বৃত্ত
খ) পরাবৃত্ত
গ) মূল বিন্দুগামী সরলরেখা
ঘ) বক্ররেখা
উত্তর: মূল বিন্দুগামী সরলরেখা

22. ৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-

ক)
খ) ১২
গ) ১৮
ঘ) ১৪০
উত্তর: ১৮
ব্যাখ্যা: ৬০ ও ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো ৬১ এবং বৃহত্তম মৌলিক সংখ্যাটি হলো ৭৯। এদের অন্তর বা পার্থক্য (79 - 61) = ১৮।

23. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

ক) ৯৮
খ) ৯৯
গ) ১০০
ঘ) ১০১
উত্তর: ১০০
ব্যাখ্যা: ধরি, ছোট সংখ্যাটি = x বড় সংখ্যাটি = (x + ১) প্রশ্নমতে, (x + ১)২ - x২ = ১৯৯ = > x২ + ২x + ১ - x২ = ১৯৯ = >২x = ১৯৯ - ১ = > x = ১৯৮/২ = > x = ৯৯ বড় সংখ্যাটি ৯৯ + ১ = ১০০

24. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7. ভগ্নাংশটি কত?

ক) 4/5
খ) 2/5
গ) 3/4
ঘ) 1/6
উত্তর: 3/4
ব্যাখ্যা: লব ৩ হর ৪ পার্থক্য ৪-৩=১ সমষ্টি=৩+৪=৭

25. 1 + 2 + 3 +..... + 100 = কত?

ক) 4950
খ) 4850
গ) 5050
ঘ) 5060
উত্তর: 5050
ব্যাখ্যা: n(n + 1)/2 = 100 (100 + 1)/2 = (100 ×100)/2 = 5050

26. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১৫ ও ১২৫। একটি সংখ্যা ৪৫ হলে অপর সংখ্যাটি-

ক) ১৫.৪০
খ) ২২৫.২০
গ) ৭৫.৭৫
ঘ) ৪১.৬৭
উত্তর: ৪১.৬৭
ব্যাখ্যা: ১৫×১২৫=১৮৭৫ ১৮৭৫÷৪৫ =৪১.৬৬৬৬৬ বা ৪১.৬৭ দুইটি সংখ্যার গুণফল= লসাগু×গসাগু 

27. দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 4 হলে, ছোট সংখ্যাটি কত?

ক) 10
খ) 15
গ) 20
ঘ) 24
উত্তর: 20
ব্যাখ্যা: দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি 5×4 = 20 এবং বড় সংখ্যাটি 6×4 = 24 দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি 5×4 = 20 এবং বড় সংখ্যাটি 6×4 = 24।

28. একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেমি ও 60 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?

ক) 2400 বর্গ সেমি
খ) 1200 বর্গ সেমি
গ) 600 বর্গ সেমি
ঘ) 48 বর্গ সেমি
উত্তর: 1200 বর্গ সেমি
ব্যাখ্যা: রম্বসের ক্ষেত্রফল = (১/২) x কর্ণদ্বয়ের গুণফল = (১/২) x ৪০ x ৬০ = ১২০০ বর্গ সে.মি.

29. 5 + 8 + 11 + 14+.... ধারাটির কোন পদ 302?

ক) 100
খ) 101
গ) 102
ঘ) 103
উত্তর: 100
ব্যাখ্যা: এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 5 এবং সাধারণ অন্তর d = (8 - 5) = 3। ধরি, n-তম পদ 302। আমরা জানি, n-তম পদ = a + (n - 1)d বা, 302 = 5 + (n - 1)3 বা, 297 = (n - 1)3 বা, 99 = n - 1 সুতরাং n = 100

30. একটি গোলকের ব্যাসার্ধ 5 সেমি হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

ক) 80 π বর্গ সেমি
খ) 100 π বর্গ সেমি
গ) 200 π বর্গ সেমি
ঘ) 300 π বর্গ সেমি
উত্তর: 100 π বর্গ সেমি
ব্যাখ্যা: গোলকের তলের ক্ষেত্রফল 4πr^2

31. কঙ্গোর রাজধানী কোনটি?

ক) লুসাকা
খ) রুয়ান্ডা
গ) জাম্বিয়া
ঘ) কিনসাসা
উত্তর: কিনসাসা
ব্যাখ্যা: কঙ্গোর রাজধানী কিনসাসা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। পূর্বে এটি জায়ার নামে পরিচিত ছিল।

32. ফেয়ার ফ্যাক্স কি?

ক) গোয়েন্দা সংস্থা
খ) তথ্য আদান-প্রদানের যন্ত্র
গ) N.G.O
ঘ) উন্নয়ন সংস্থা
উত্তর: গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা: ফেয়ার ফ্যাক্স (Fairfax) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। এছাড়া ফেয়ার ফ্যাক্স নামে অস্ট্রেলিয়ায় একটি বহুমুখী মিডিয়া কোম্পানি রয়েছে।

33. সুনামীর কারণ হলো-

ক) আগ্নেয়গিরির অগ্নুৎপাত
খ) ঘূর্ণিঝড়
গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
ঘ) সমুদ্রতলের ভূমিকম্প
উত্তর: সমুদ্রতলের ভূমিকম্প
ব্যাখ্যা: সুনামির প্রধান কারণ হলো সমুদ্রের তলদেশে বা উপকূলের কাছে বিশাল জলরাশির আকস্মিক স্থানচ্যুতি, যা সাধারণত ভূমিকম্প, ভূমিধস, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা উল্কাপিণ্ডের আঘাতে ঘটে।

34. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তা-

ক) রঞ্জন রশ্মি
খ) বিটা রশ্মি
গ) গামা রশ্মি
ঘ) কসমিক রশ্মি
উত্তর: রঞ্জন রশ্মি
ব্যাখ্যা: রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তা হলো রঞ্জন রশ্মি।

35. ম্যালেরিয়ার ঔষধ 'কুইনিন' কোন গাছ থেকে পাওয়া যায়?

ক) নীম গাছ
খ) পাথরকুচি
গ) সিনকোনা
ঘ) তুলসী গাছ
উত্তর: সিনকোনা
ব্যাখ্যা: ঔষধি গুণে গুণান্বিত “সিনকোনা” গাছের বাকলে কুইনিন পাওয়া যায় যা থেকে ম্যালেরিয়া জীবাণুর প্রতিষেধক তৈরী করা হয়।

36. আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি?

ক) পাথরের অস্ত্র
খ) আগুন
গ) কৃষিকাজ
ঘ) পশু শিকার
উত্তর: আগুন
ব্যাখ্যা: প্রত্নপ্রস্তরযুগের সবচেয়ে বড় আবিষ্কার - - আগুন |

37. 'স্বোপার্জিত স্বাধীনতা' স্থাপত্যটির স্থপতি কে?

ক) আবদুল্লাহ খালিদ
খ) হাশেম খান
গ) শামীম শিকদার
ঘ) আবু জাফর
উত্তর: শামীম শিকদার
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (TSC) সড়কদ্বীপে অবস্থিত ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটির স্থপতি বা ভাস্কর হলেন প্রখ্যাত শিল্পী শামীম শিকদার।

38. বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

ক) ভেড়ামারা
খ) ঘোড়াশাল
গ) আশুগঞ্জ
ঘ) কাপ্তাই
উত্তর: কাপ্তাই
ব্যাখ্যা: বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। এটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত।

39. বাংলা বর্ণমালা এসেছে কোন লিপি থেকে?

ক) কিউনিফর্ম থেকে
খ) ব্রাহ্মী লিপি
গ) ল্যাটিন লিপি
ঘ) হায়ারোগ্লিফিক লিপি
উত্তর: ব্রাহ্মী লিপি
ব্যাখ্যা: খ্রিস্টপূর্ব দ্বিতীয়-প্রথম শতকে ব্রাহ্মী লিপির উত্তর ভারতীয় লিপিরূপ থেকে জন্ম নেয় কুষাণ লিপি, যা থেকে পরে গুপ্ত লিপির উৎপত্তি হয়। গুপ্ত লিপির ক্রমবিবর্তনের ফলে সিদ্ধমাতৃকা লিপির উৎপত্তি হয়, যার কালক্রমিক পরিণতি থেকে বাংলা লিপি বর্তমান রূপ ধারণ করে।

40. সোমপুর বিহার কোথায় অবস্থিত?

ক) নওগাঁ
খ) সোনারগাঁ
গ) সাতগাঁও
ঘ) মহাস্থানগড়
উত্তর: নওগাঁ
ব্যাখ্যা: পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

আশা করি ৭ম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ১৫) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট