1. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ নীতিনির্ধারণী দলিল কোনটি?
a) শিক্ষা বিধিমালা
b) জাতীয় শিক্ষানীতি
c) শিক্ষা আইন
d) মন্ত্রণালয় আদেশ
Answer: জাতীয় শিক্ষানীতি
2. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠিত হয় কোন আইনের মাধ্যমে
a) শিক্ষা আইন, ১৯৭৪
b) জাতীয় শিক্ষানীতি, ২০১০
c) শিক্ষা বিধি, ২০০৫
d) বোর্ড আইন, ১৯৬১
Answer: বোর্ড আইন, ১৯৬১
3. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান করা হয় কোন তহবিল থেকে?
a) বিদ্যালয় তহবিল
b) স্থানীয় সরকার তহবিল
c) সরকারি রাজস্ব তহবিল
d) বোর্ড তহবিল(সরকারি)
Answer: সরকারি রাজস্ব তহবিল
4. বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের আইনগত ভিত্তি কোনটি?
a) শিক্ষা আইন
b) শিক্ষা বোর্ডের বিধিমালা
c) জাতীয় শিক্ষানীতি
d) প্রশাসনিক আদেশ
Answer: শিক্ষা বোর্ডের বিধিমালা
5. শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনের মূল উদ্দেশ্য কী?
a) কর আদায়
b) শিক্ষক নিয়োগ
c) রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও মান নিশ্চিতকরণ
d) পাঠ্যক্রম নির্ধারণ ও পাঠদান
Answer: রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও মান নিশ্চিতকরণ
6. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদান করে কে?
a) জেলা প্রশাসক
b) শিক্ষা বোর্ড/ DSHE
c) শিক্ষা মন্ত্রণালয়/বোর্ড
d) উপজেলা নির্বাহী অফিসার
Answer: শিক্ষা মন্ত্রণালয়/বোর্ড
7. শিক্ষা আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বশেষ শাস্তি আরোপ করে কে?
a) বিদ্যালয় প্রধান
b) বোর্ড ও এসএমসি
c) শিক্ষা মন্ত্রণালয়
d) আদালত
Answer: আদালত
8. বিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
a) সভাপতি
b) প্রধান শিক্ষক
c) DEO
d) DSHE
Answer: প্রধান শিক্ষক
9. জেলা পর্যায়ে শিক্ষা প্রশাসনের প্রধান দায়িত্বে থাকেন কে?
a) জেলা প্রশাসক
b) জেলা শিক্ষা অফিসার
c) শিক্ষা মন্ত্রণালয়
d) বোর্ড সচিব
Answer: জেলা শিক্ষা অফিসার
10. শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব কার ওপর ন্যস্ত?
a) সভাপতি
b) ম্যানেজিং কমিটি
c) সহকারী প্রধান শিক্ষক
d) প্রধান শিক্ষক
Answer: প্রধান শিক্ষক
11. এমপিও সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে কোন সংস্থা?
a) শিক্ষা বোর্ড
b) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
c) জেলা প্রশাসন
d) অর্থ মন্ত্রণালয়
Answer: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
12. বিদ্যালয়ের একাডেমিক তদারকি করে কে?
a) শিক্ষা বোর্ড
b) উপজেলা নির্বাহী অফিসার
c) সভাপতি
d) পরিদর্শক (ইন্সপেক্টর)
Answer: পরিদর্শক (ইন্সপেক্টর)
13. শিক্ষা প্রশাসনের মূল লক্ষ্য কোনটি?
a) আয় বৃদ্ধি
b) শৃঙ্খলা রক্ষা
c) শিক্ষার গুণগত মান উন্নয়ন
d) নিয়োগ বৃদ্ধি
Answer: শিক্ষার গুণগত মান উন্নয়ন
14. বিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের প্রধান দায়িত্ব কার?
a) সভাপতি
b) প্রধান শিক্ষক
c) সহকারী শিক্ষক
d) বোর্ড
Answer: প্রধান শিক্ষক
15. বিদ্যালয়ের অর্থ ব্যবস্থাপনার মূল নীতিমালা কোনটি?
a) স্বচ্ছতা ও জবাবদিহিতা
b) লাভ বৃদ্ধি
c) জবাবদিহিতা
d) মৌখিক অনুমোদন
Answer: স্বচ্ছতা ও জবাবদিহিতা
16. বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের দায়িত্ব কার?
a) সভাপতি
b) হিসাবরক্ষক/প্রধান শিক্ষক
c) সহকারী শিক্ষক ও হিসাবরক্ষক
d) DSHE
Answer: হিসাবরক্ষক/প্রধান শিক্ষক
17. বিদ্যালয়ের তহবিল কোন হিসাবে সংরক্ষণ করা হয়?
a) ব্যক্তিগত হিসাব
b) নগদ
c) যৌথ ব্যাংক হিসাব
d) বোর্ড হিসাব
Answer: যৌথ ব্যাংক হিসাব
18. বিদ্যালয়ের বাজেট অনুমোদন করে কে?
a) প্রধান শিক্ষক
b) সভাপতি
c) ম্যানেজিং কমিটি
d) শিক্ষা বোর্ড ও মাউশি
Answer: ম্যানেজিং কমিটি
19. সরকারি নিরীক্ষা (অডিট) এর প্রধান উদ্দেশ্য কী?
a) শাস্তি প্রদান
b) রাজস্ব আয় বৃদ্ধি করা
c) আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা
d) কর বৃদ্ধি
Answer: আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা
20. বিদ্যালয়ের আর্থিক অনিয়মের জন্য চূড়ান্ত দায়ভার কার ওপর বর্তায়?
a) সহকারী শিক্ষক ও হিসাবরক্ষক
b) সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক
c) হিসাবরক্ষক ও প্রধান শিক্ষক
d) প্রধান শিক্ষক ও সভাপতি
Answer: প্রধান শিক্ষক ও সভাপতি