1. 'উষ্ণীষ' এর অর্থ -
ক)
অত্যন্ত উষ্ণ
খ)
কুসুম কুসুম উষ্ণ
গ)
পাগড়ি
ঘ)
শীতের আমেজ
উত্তর:
পাগড়ি
ব্যাখ্যা:
উষ্ণীষ শব্দের অর্থ - পাগড়ি, কিরীট।
2. কোনটি রূপক কর্মধারয় সমাস?
ক)
কর কমল
খ)
কালস্রোত
গ)
কর পল্লব
ঘ)
কচুকাটা
উত্তর:
কালস্রোত
ব্যাখ্যা:
উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় হয়। কাল রূপ স্রোত = কালস্রোত। এরূপ- ক্রোধ রূপ অনল= ক্রোধানল, মন রূপ মাঝি= মনমাঝি ইত্যাদি।
3. 'মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ'- এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
ক)
যন্ত্রণা
খ)
বিরক্তি
গ)
সম্মতি
ঘ)
উচ্ছ্বাস
উত্তর:
উচ্ছ্বাস
ব্যাখ্যা:
'মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি! মরি!' পদটি উচ্ছ্বাস বা গভীর আবেগ প্রকাশের মাধ্যমে অনন্বয়ী অব্যয় হিসেবে প্রকাশ পেয়েছে।
4. বিপরীতার্থে 'পরা' উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
ক)
পরাকাষ্ঠা
খ)
পরাক্লান্ত
গ)
পরায়ণ
ঘ)
পরাভব
উত্তর:
পরাভব
ব্যাখ্যা:
বিপরীত অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে - পরাজয়, পরাভব৷ আতিশয্য অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে - পরাকাষ্ঠ, পরায়ণ, পরাক্রান্ত৷
5. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
ক)
আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
খ)
একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
গ)
চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়
ঘ)
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
উত্তর:
চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়
ব্যাখ্যা:
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে৷ ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে৷
যেমন - সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির, ডাঙায় বাঘ৷
6. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ক)
ধাতু প্রত্যয়
খ)
শব্দ প্রত্যয়
গ)
কৃৎ প্রত্যয়
ঘ)
তদ্ধিত প্রত্যয়
উত্তর:
কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা:
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলা হয়।
7. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি?
ক)
অগ্রনায়ক
খ)
রতন
গ)
আপন
ঘ)
অনুষ্ঠান
উত্তর:
অগ্রনায়ক
ব্যাখ্যা:
সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন, অগ্রনায়ক, ত্রিনয়ন।
8. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
ক)
৫ টি
খ)
৩ টি
গ)
৪ টি
ঘ)
১ টি
উত্তর:
৩ টি
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ ৩টি। এগুলো হলো:
১. ং (অনুস্বার)
২. ঃ (বিসর্গ)
৩. ঁ (চন্দ্রবিন্দু)
9. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক)
সমার্থে
খ)
ক্ষুদ্রার্থে
গ)
বৃহদার্থে
ঘ)
বিপরীতার্থে
উত্তর:
ক্ষুদ্রার্থে
ব্যাখ্যা:
'নাটিকা' শব্দটি ক্ষুদ্রার্থে (ছোট অর্থে) স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এটি 'নাটক' শব্দের সাথে 'ইকা' ক্ষুদ্রার্থক প্রত্যয় যোগ করে গঠিত হয়েছে, যার অর্থ 'ছোট নাটক' বা ক্ষুদ্রাকার নাটক।
10. 'Call it a day' এর যথার্থ অনুবাদ কোনটি?
ক)
পুনরায় শুরু করা
খ)
খুবই গুরুত্বপূর্ণ কাজ
গ)
কাউকে ডেকে আনা
ঘ)
একটি স্মরণীয় দিন
উত্তর:
পুনরায় শুরু করা
ব্যাখ্যা:
call it a day (phrase) দিনের কাজ শেষ হয়ে গেছে বলে ধরে নেওয়া; শুরু থেকে কার্য করা।
11. She was used to.....the poor.
a)
help
b)
helped
c)
helping
d)
to help
Answer:
helping
Explanation:
Be used to/ get used to + ing হয়।
12. Curd is made.....milk.
a)
of
b)
by
c)
in
d)
from
Answer:
from
Explanation:
made of ( কোনো উপকরণ দ্বারা সরাসরি তৈরি বোঝাতে)
made from ( কোনো উপকরণ দ্বারা সরাসরি তৈরি নয় বোঝাতে)
13. Do not......what you can do today.
a)
put on
b)
put to
c)
put off
d)
put left
Answer:
put off
Explanation:
put off - স্থগিত রাখা।
14. If he.....a human being, he would not have done this.
a)
is
b)
was
c)
had been
d)
were
Answer:
had been
Explanation:
3rd conditional এর গঠন অনুযায়ী (would /could/might + have + V.PP) দ্বিতীয় অংশে থাকায় প্রথম অংশের structure (If + had + V.P.P) হবে।
15. Which one is correct?
a)
Ominous
b)
Extencion
c)
Hesitasion
d)
Mischievous
Answer:
Mischievous
Explanation:
শুদ্ধ বানান Mischivous.
16. She has no taste....music.
a)
of
b)
for
c)
to
d)
in
Answer:
for
Explanation:
taste for - কোনো কিছুতে আগ্রহবোধ করা বা কোনো কিছু পছন্দ করা।
17. Instead of 'confirm' we can say-
a)
bear out
b)
bear on
c)
bear to
d)
bear of
Answer:
bear out
Explanation:
bear out- সমর্থন করা
beae on- সহ্য করা
18. They tell us a tale about a tail. The word 'tale' is-
a)
noun
b)
verb
c)
adjective
d)
adverb
Answer:
noun
Explanation:
tale- গল্প, কাহিনি। এটি একটি noun. তাছাড়া আমরা জানি, article ও preposition এর মাঝে noun বসে।
19. But for your help I.....
a)
would have failed
b)
would fail
c)
will fail
d)
will have failed
Answer:
would have failed
20. The opposite word of 'sluggish' is.....
a)
animated
b)
dull
c)
heavy
d)
slow
Answer:
animated
21. ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে?
ক)
২
খ)
৩
গ)
৪
ঘ)
৫
উত্তর:
৩
ব্যাখ্যা:
২৫% লাভে বিক্রয় মূল্য = ( ১০০ + ২৫) = ১২৫ টাকা
∴ ক্রয় মূল্য = (১০০×১৫)/১২৫ = ১২ টাকা
লাভ = (১৫ - ১২) টাকা
= ৩ টাকা.
22. নিচের কোনটি অমূলদ সংখ্যা?
ক)
1.111....
খ)
1.1010101....
গ)
1.1001001001....
ঘ)
1.1010010001....
উত্তর:
1.1010010001....
ব্যাখ্যা:
অমূলদ সংখ্যা হল সেসব বাস্তব সংখ্যা যেগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। অমূলদ সংখ্যাকে দশমিক-এ প্রকাশ করার চেষ্টা করলে দশমিকের পর যত ঘর অবধি-ই দেখা হবে, কোন পৌনঃপুনিকতা (recurrence) দেখা যাবে না। এর মান একটি অমূলদ সংখ্যা। ; আসলে বর্গসংখ্যা বাদে সকল অখণ্ডসংখ্যার সমস্ত বর্গমূল, অমূলদ।
23. যদি 12 সদস্যবিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ?
ক)
25%
খ)
40%
গ)
15%
ঘ)
20%
উত্তর:
25%
ব্যাখ্যা:
12 জনের মধ্যে মহিলা = 9 জন
∴1 জনের মধ্যে মহিলা = 9/12 জন
∴100 জনের মধ্যেই মহিলা = (9 ×100)/12 জন
= 75 জন
∴পুরুষ = (100 - 75 ) = 25%.
24. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে?
ক)
411
খ)
111
গ)
211
ঘ)
311
উত্তর:
311
ব্যাখ্যা:
১২, ১৫, ২০ ও ২৫ এর ল. সা. গু, = ২×৩ × ৫ ×২×৫ = ৩০০
∴ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩০০ + ১১ = ৩১১
25. 80 এর 75% এর 25% = কত?
ক)
10
খ)
15
গ)
20
ঘ)
25
উত্তর:
15
ব্যাখ্যা:
80×(75/100)×(25/100) = 15
26. কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অংকিত বৃত্তটির কেন্দ্রকে বলে-
ক)
অন্তঃকেন্দ্র
খ)
পরিকেন্দ্র
গ)
লম্বকেন্দ্র
ঘ)
ভরকেন্দ্র
উত্তর:
পরিকেন্দ্র
ব্যাখ্যা:
কোনো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে পরিবৃত্ত এবং সেই বৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়।
27. একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
ক)
√2/2
খ)
√2
গ)
2√2
ঘ)
2
উত্তর:
2√2
ব্যাখ্যা:
একটি বর্গক্ষেত্রের পরিসীমা তার কর্ণের দৈর্ঘ্যের 2√2 গুণ (প্রায় 2.828 গুণ)।
28. কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি-
ক)
বর্গ
খ)
রম্বস
গ)
ট্রাপিজিয়াম
ঘ)
আয়তক্ষেত্র
উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা:
যদি কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ (৯০°) হয়, তবে সেটি একটি আয়তক্ষেত্র (Rectangle) হয়, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান এবং সন্নিহিত কোণগুলো সম্পূরক হওয়ায় সবগুলো কোণই সমকোণ হয়ে যায়।
29. ৬ টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি এবং এদের ৫ টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি। ৬ ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি?
ক)
৩৫.১
খ)
৩৫.২
গ)
৩৫.৩
ঘ)
৩৫.৪
উত্তর:
৩৫.২
ব্যাখ্যা:
৬ টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.২ × ৬) সে.মি
= ২৬৫.২ সে.মি
আবার , ৫ টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৫) সে.মি
= ২৩০ সে.মি
∴ ৬ষ্ঠ কঠির দৈর্ঘ্য = (৪৪.২ - ২৩০) সে.মি
= ৩৫.২ সে.মি।
30. নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?
ক)
বর্গ
খ)
আয়ত
গ)
ট্রাপিজিয়াম
ঘ)
রম্বস
উত্তর:
রম্বস
ব্যাখ্যা:
বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার শর্ত হলো কোনো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি ১৮০° হতে হবে।রম্বসের বিপরীত কোণের সমষ্টি ১৮০° না।তাই রম্বস দ্বারা বৃত্তস্থ চতুর্ভুজ হয় না।
31. কোনটি স্থানীয় সরকার নয়?
ক)
পৌরসভা
খ)
পল্লী বিদ্যুৎ
গ)
সিটি কর্পোরেশন
ঘ)
উপজেলা পরিষদ
উত্তর:
পল্লী বিদ্যুৎ
ব্যাখ্যা:
পল্লী বিদ্যুৎ স্থানীয় সরকার নয়, কারণ এটি জনগণের সরাসরি নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো প্রশাসনিক শাসনব্যবস্থা নয়; বরং এটি বিদ্যুৎ বিতরণ ও ব্যবস্থাপনার জন্য গঠিত একটি বিশেষায়িত সেবা সংস্থা। স্থানীয় সরকার মূলত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় জনগণের কল্যাণ, উন্নয়ন ও সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত হয়, যেখানে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা থাকে।
32. নাগরিকের প্রধান কর্তব্য হলো-
ক)
রাষ্ট্রের সেবা করা
খ)
রাষ্ট্রের আইন মেনে চলা
গ)
নিয়মিত কর প্রদান করা
ঘ)
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
উত্তর:
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
ব্যাখ্যা:
নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা। অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা। রাষ্ট্রের নিরাপত্তা, অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
33. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?
ক)
পিসিকালচার
খ)
এপিকালচার
গ)
মেরিকালচার
ঘ)
সেরিকালচার
উত্তর:
এপিকালচার
ব্যাখ্যা:
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে এপিকালচার (Apiculture) বলা হয়, যা মধু, মোম এবং অন্যান্য মূল্যবান পণ্য উৎপাদনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালন ও ব্যবস্থাপনার প্রক্রিয়া। এটি একটি লাভজনক ব্যবসা যা ফসলের পরাগায়ন বাড়িয়ে ফলন বৃদ্ধিতেও সাহায্য করে, এবং এতে কৃত্রিম মৌচাক ব্যবহার করা হয়।
34. বিগ অ্যাপল কোন শহরের নাম?
ক)
নতুন দিল্লি
খ)
ইসলামাবাদ
গ)
নিউইয়র্ক
ঘ)
শিকাগো
উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা:
'Big Apple' বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।
35. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়.
ক)
ডেনমার্ক
খ)
কেনিয়া
গ)
বেইজিং
ঘ)
মেক্সিকো
উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা:
প্রথম বিশ্ব নারী সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোপেনহেগেন এ ১৯৮০ সালে।
36. বিশ্ব মানবাধিকার দিবস কবে?
ক)
৮ মার্চ
খ)
৫ অক্টোবর
গ)
১০ ডিসেম্বর
ঘ)
২৪ সেপ্টেম্বর
উত্তর:
১০ ডিসেম্বর
ব্যাখ্যা:
বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।
37. IMF এর সদর দপ্তর কোথায়?
ক)
ওয়াশিংটন ডিসি
খ)
নিউইয়র্ক
গ)
জেনেভা
ঘ)
রোম
উত্তর:
ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা:
প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি. সি. শহরে অবস্থিত।
38. শ্রীলঙ্কার মুদ্রার নাম কী?
ক)
ডলার
খ)
পাউন্ড
গ)
টাকা
ঘ)
রুপি
উত্তর:
রুপি
ব্যাখ্যা:
শ্রীলঙ্কান রুপি হল শ্রীলঙ্কার মুদ্রা।
39. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
ক)
হালদা নদী
খ)
চলন বিল
গ)
পশুর নদী
ঘ)
মেঘনা নদী
উত্তর:
হালদা নদী
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হল হালদা নদী। এর উৎপত্তি খাগড়াছড়ির বদনাতলী এবং এটি চট্টগ্রামের কয়েকটি উপজেলা জুড়ে প্রবাহিত হয়েছে। প্রতিবছর একটি বিশেষ মুহূর্তে এই নদীতে রুই, কাতলা, মৃগেল ও কার্প জাতীয় মাছ প্রচুর ডিম ছাড়ে। তাই একে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়।
40. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
ক)
লোহা
খ)
দস্তা
গ)
পটাশিয়াম
ঘ)
অ্যালুমিনিয়াম
উত্তর:
অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা:
অ্যালুমিনিয়াম ধাতুকে মুক্ত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায় না। যৌগরূপে এই ধাতুকে প্রকৃতির মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভূ - পৃষ্ঠের সব ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম এর পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় ৭% - ৮%।