Exams Post Study Jobs Leaderboard Shop

পূর্ণাঙ্গ মডেল টেস্ট - ০১

NTRCA Exam 20 Questions By Pkp Coaching Centre

পূর্ণাঙ্গ মডেল টেস্ট - ০১ For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

a) ক. বউ ঠাকুরাণীর হাট
b) খ. নৈবেদ্য
c) গ. ডাকঘর
d) ঘ. চতুরঙ্গ
Answer: খ. নৈবেদ্য
Explanation: উপরের চারটি অপশন এর মধ্যে- নৈবেদ্য - কাব্যগ্রন্থ, বউ ঠাকুরাণীর হাট, চতুরঙ্গ - উপন্যাস, ডাকঘর - নাটক

2. কোন পাখিকে 'অন্যপুষ্ট' বলা হয়?

a) ক. কাক
b) খ. ময়ূর
c) গ. কবুতর
d) ঘ. কোকিল
Answer: ঘ. কোকিল
Explanation: অন্যের বাসায় ডিম পারে বলে কোকিলকে 'অন্যপুষ্ট' বলা হয়। এছাড়া অন্যান্য সমর্থক শব্দ হল: কলকণ্ঠ, কাকপুষ্ঠ, পরপুষ্ট, পিক, পরভৃত, বসন্তদূত, মধুবন ইত্যাদি।

3. 'কিরণ' শব্দের অর্থ কী?

a) ক. প্রভা
b) খ. অভ্র
c) গ. ধরণি
d) ঘ. জ্যোৎস্না
Answer: ক. প্রভা
Explanation: কিরণ শব্দের সমার্থক শব্দ হলো: জ্যোতি, দীপ্তি, প্রভা, রশ্মি, শিখা ইত্যাদি। এছাড়া অভ্র শব্দের অর্থ মেঘ। ধরণি শব্দের অর্থ পৃথিবী। জ্যোৎস্না শব্দের অর্থ চাঁদের আলো।

4. 'মতৈক্য' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) ক. মতঃ+ এক
b) খ. মতঃ+ ঐক্য
c) গ. মত+ এক
d) ঘ. মতঃ+ ঐক্য
Answer: ঘ. মতঃ+ ঐক্য
Explanation: নিয়ম: অ + ঐ = ঐ হয়। অর্থাৎ মতঃ+ ঐক্য = মতৈক্য

5. 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

a) ক. বায়ু
b) খ. আলো
c) গ. ঢেউ
d) ঘ. শিখা
Answer: গ. ঢেউ
Explanation: 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ ঢেউ। 'বায়ু' শব্দের সমার্থক শব্দ বাতাস। 'শিখা' শব্দের সমার্থক শব্দ আলো।

6. The famous Three Act Play 'A Doll's House' is written by-

a) ক. William Shakespeare
b) খ. G B Shaw
c) গ. Henrikh Johan Ibsen
d) ঘ. Oscar Wilde
Answer: গ. Henrikh Johan Ibsen
Explanation: Henrikh Johan Ibsen একজন নরওয়েজীয় নাট্যকার। তার বিখ্যাত Three Act play হলো 'A Doll's House'.

7. 'সকাল থেকে বৃষ্টি হচ্ছে।' - appropriate English translation.

a) ক. It is raining since morning.
b) খ. It has been raining since morning.
c) গ. It is raining from morning.
d) ঘ. It has t raining till morning.
Answer: খ. It has been raining since morning.
Explanation: 'Since' এবং 'from' নিয়ে অনেকেরই দ্বিধা থাকে, কারণ বাংলা অর্থ প্রায় একই মনে হয়। তবে এদের ব্যবহারের নিয়ম এবং সময়কাল ভিন্ন। নিচে সহজভাবে এদের পার্থক্য তুলে ধরা হলো: ১. Since (সিন্স) 'Since' সাধারণত কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে কোনো কাজ এখন পর্যন্ত চলছে—এমনটি বোঝাতে ব্যবহৃত হয়। টেন্স: এটি সাধারণত Present Perfect বা Present Perfect Continuous টেন্সের সাথে বসে। ব্যবহার: অতীতের কোনো নির্দিষ্ট মুহূর্ত (যেমন: সকাল ৮টা, সোমবার, ১৯৯০ সাল) থেকে বর্তমান পর্যন্ত সময়কাল বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ: I have been living here since 2015. (আমি ২০১৫ সাল থেকে এখানে বাস করছি।) It has been raining since morning. (সকাল থেকে বৃষ্টি হচ্ছে।) ২. From (ফ্রম) 'From' যেকোনো সময়ের শুরুর পয়েন্ট নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি বর্তমান, অতীত বা ভবিষ্যৎ—সব ধরনের টেন্সেই ব্যবহৃত হতে পারে। টেন্স: যেকোনো টেন্স (Past, Present, Future)। ব্যবহার: কোনো কিছুর শুরুর সময় বোঝাতে এটি ব্যবহৃত হয়। 'From'-এর সাথে প্রায়ই 'to' বা 'until' যুক্ত থাকে (যেমন: from Monday to Friday)। উদাহরণ: The office is open from 9 AM. (অফিস সকাল ৯টা থেকে খোলা।) I will start my new job from next week. (আমি আগামী সপ্তাহ থেকে নতুন চাকরি শুরু করব।) He worked there from 2010 to 2015. (সে সেখানে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কাজ করেছিল।)

8. Fill in the gap: I saw ........ one-eyed man yesterday.

a) ক. a
b) খ. on
c) গ. the
d) ঘ. an
Answer: ক. a
Explanation: ব্যঞ্জনবর্ণের ধ্বনি: শব্দের শুরুতে vowel (a, e, i, o, u) থাকলেও যদি তা 'ইউ' (yu) বা 'ওয়া' (wa) ধ্বনি তৈরি করে, তবে সেটি ব্যঞ্জনবর্ণের মতো আচরণ করে। তাই সেখানে 'A' বসবে। (যেমন: A university, A one-taka note).

9. What is the opposite of 'Punctual'?

a) ক. Timely
b) খ. Early
c) গ. Late
d) ঘ. Prompt
Answer: গ. Late
Explanation: Punctual - সময়নিষ্ঠ Timey - সময়মত Early - যথাসময়ের পূর্বে Late - বিলম্বিত Prompt - চটপটে

10. The passive form of the sentence - 'I knew the man.'

a) ক. The man was known at me.
b) খ. The man was known to me.
c) গ. The man was known by me.
d) ঘ. The man is known to me.
Answer: খ. The man was known to me.
Explanation: "I knew the man" বাক্যটির passive form হলো: "The man was known to me." এর সংক্ষিপ্ত ব্যাখ্যা নিচে দেওয়া হলো: গঠনের পরিবর্তন ১. সাবজেক্ট ও অবজেক্ট: active voice এর অবজেক্ট 'the man' passive voice এ সাবজেক্ট হিসেবে শুরুতে বসেছে। ২. ভার্ব: মূল ভার্ব 'knew' (Past Tense) হওয়ার কারণে প্যাসিভ ভয়েসে এটি 'was known' (be + Past Participle) হয়েছে। ৩. প্রিপজিশন: সাধারণত প্যাসিভ ভয়েসে 'by' বসে, কিন্তু 'know' ভার্বের ক্ষেত্রে নিয়মানুযায়ী 'by'-এর পরিবর্তে 'to' ব্যবহার করা হয়।

11. 'সাগর কন্যা' নামে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকত কোন উপজেলার অন্তর্গত?

a) ক. গলাচিপা
b) খ. মহিপুর
c) গ. আমতলী
d) ঘ. কলাপাড়া
Answer: ঘ. কলাপাড়া
Explanation: কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকতকে সাগর কন্যা বলা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়ই দেখা যায়।

12. এক নটিক্যাল মাইলে কত কিলোমিটার?

a) ক. ১.৮৮৩ কি.মি.
b) খ. ১.৯৫২ কি.মি.
c) গ. ১.৭৫২ কি.মি.
d) ঘ. ১.৮৫২ কি.মি.
Answer: ঘ. ১.৮৫২ কি.মি.
Explanation: ১ নটিক্যাল মাইল ঠিক ১,৮৫২ মিটারের সমান। নটিক্যাল মাইল মূলত সমুদ্র ও আকাশপথে দূরত্বের হিসাব করার জন্য ব্যবহার করা হয়।

13. কোন ভিটামিন পানিতে দ্রবীভূত?

a) ক. ভিটামিন A
b) খ. ভিটামিন B
c) গ. ভিটামিন D
d) ঘ. ভিটামিন K
Answer: খ. ভিটামিন B
Explanation: ১. চর্বিতে দ্রবণীয় ভিটামিনসমূহ(Fat-soluble): ভিটামিন A, D, E এবং K ২. পানিতে দ্রবণীয় ভিটামিনসমূহ (Water-soluble): ভিটামিন C এবং B-কমপ্লেক্স

14. "সাবাস বাংলাদেশ" ভাস্কর্যটির‌ স্থপতি কে?

a) ক. নিতুন কুণ্ডু
b) খ. মাইনুল হোসেন
c) গ. হামিদুর রহমান
d) ঘ. নভেরা আহমেদ
Answer: ক. নিতুন কুণ্ডু
Explanation: "সাবাস বাংলাদেশ" ভাস্কর্যটির স্থপতি হলেন প্রখ্যাত শিল্পী ও ভাস্কর নিতুন কুণ্ডু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত এই ভাস্কর্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্ব এবং অদম্য সাহসের এক অনন্য প্রতীক।

15. মহান মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহিদ কে?

a) ক. মুন্সি আব্দুর রউফ
b) খ. মোস্তফা কামাল
c) গ. মোঃ হামিদুর রহমান
d) ঘ. মতিউর রহমান
Answer: ক. মুন্সি আব্দুর রউফ
Explanation: সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে শাহাদাত বরণের কালানুক্রমিক হিসেবে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ প্রথম শহিদ হন। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ৮ এপ্রিল, ১৯৭১। রাঙামাটির বুড়িঘাটে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শহিদ হন। মুন্সি আব্দুর রউফ তাঁর অসামান্য সাহসিকতায় একাই পাকিস্তানি বাহিনীর একটি গানবোট ও লঞ্চ ধ্বংস করে দিয়েছিলেন, যা তাঁকে প্রথম বীরশ্রেষ্ঠ হিসেবে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে।

16. একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা চার বেশি। ভগ্নাংশটিকে বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা ৪০ বেশি। ভগ্নাংশটি কত?

a) ক. ৭/৩
b) খ. ২/৭
c) ৩/৭
d) ৪/৭
Answer: ৩/৭
Explanation: ভগ্নাংশটি 3/7(এটি একটি প্রকৃত ভগ্নাংশ, কারণ 3 < 7)। এর হর লব অপেক্ষা 4 বেশি (7 - 3 = 4)। ঠিক আছে। বর্গ করলে পাই 3^2/7^2 = 9/49। বর্গের ক্ষেত্রে হর লব অপেক্ষা 40 বেশি (49 - 9 = 40)। শর্ত মিলেছে!

17. 4^(x+1) = 32 হলে, x এর মান নির্ণয় কর।

a) ক. 3/2
b) খ. 2/3
c) গ. 5/2
d) ঘ. 1/2
Answer: ক. 3/2
Explanation: 4^(x+1) = 32 বা, 2^2(x+1) = 2^5 বা, 2^2x+2 = 2^5 বা, 2x+2 = 5 বা, 2x = 5 -2 বা, 2x = 3 বা x = 3/2

18. বার্ষিক শতকরা কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৩৫০ হয়?

a) ক. ৮%
b) খ. ৯%
c) গ. ১০%
d) ঘ. ১২%
Answer: খ. ৯%
Explanation: প্রয়োজনীয় তথ্য: আসল (P) = ৩০০০ টাকা সময় (n) = ৫ বছর মুনাফা (I) = ১৩৫০ টাকা মুনাফার হার (r) = ? সমাধান: আমরা জানি, I = Pnr বা, r = I×100/Pn = 1350×100/(3000×5) = 9%

19. ৭, ৮ এবং ১৪ এর তৃতীয় রাশি নির্ণয় কর।

a) ক. ৫
b) খ. ২৪
c) গ. ৯
d) ঘ. ১৬
Answer: ঘ. ১৬
Explanation: ৩য় রাশি x হলে, ৭:৮=x:১৪ বা, ৭/৮=x/১৪ বা, x=(১৪×৮)/৭ বা, x = ১৬

20. একটি দুর্গে ৭৫০ জন সেনার ২০ দিনের খাবার মজুত আছে। যদি ৪ দিন পরে আরো ২৫০ জন সেনা আসে তবে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে?

a) ক. 9 দিন
b) খ. 11 দিন
c) গ. 12 দিন
d) ঘ. 13 দিন
Answer: গ. 12 দিন
Explanation: ৪ দিন পর, ৭৫০ জন সেনার জন্য আর (20 - 4) = 16 দিনের খাবার অবশিষ্ট থাকে। এখন, ঐকিক নিয়মের সাহায্যে আমরা হিসাবটি করতে পারি: ৭৫০ জন সেনার জন্য অবশিষ্ট খাবার চলে ১৬ দিন। ১ জন সেনার জন্য ওই অবশিষ্ট খাবার চলবে (16 \times 750) দিন (যেহেতু সেনা কমলে খাবার বেশি দিন চলবে)। নতুন সেনা আসার পর মোট সেনা সংখ্যা হয় (750 + 250) = 1,000 জন। সুতরাং, ১,০০০ জন সেনার জন্য ওই খাবার চলবে: 16×750/1000 = 12 দিন

We hope পূর্ণাঙ্গ মডেল টেস্ট - ০১ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.