1. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
a)
বিশেষ্য
b)
বিশেষণ
c)
ক্রিয়া
d)
অব্যয়
Answer:
অব্যয়
2. সন্ধির প্রধান সুবিধা কি?
a)
পড়ার সুবিধা
b)
শোনার সুবিধা
c)
লেখার সুবিধা
d)
উচ্চারণের সুবিধা
Answer:
উচ্চারণের সুবিধা
3. সন্ধির উদ্দেশ্য কোনটি?
a)
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
b)
শব্দগত মাধুর্য সৃষ্টি
c)
বর্ণের মিলন
d)
শব্দের মিলন
Answer:
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
4. অহরহ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a)
অহঃ+অহ
b)
অহঃ+রহ
c)
আহঃ+অহ
d)
অহঃ+রহ
Answer:
অহঃ+অহ
5. বাংলা সন্ধি কত প্রকার?
a)
৩
b)
২
c)
১
d)
৪
Answer:
২
6. সন্ধি ব্যাকরণের কোথায় আলোচনা করা হয়?
a)
ধ্বনিতত্ত্বে
b)
বাক্যতত্ত্বে
c)
শব্দতত্ত্বে
d)
অর্থ তত্ত্বে
Answer:
ধ্বনিতত্ত্বে
7. নিয়ম অনুসারে সন্ধি হয় না-
a)
পাবক
b)
শাবক
c)
কুলটা
d)
গায়ক
Answer:
কুলটা
8. 'দুর্যোগ' এর সন্ধি বিচ্ছেদ-
a)
দুর+যোগ
b)
দু+যোগ
c)
দুঃ+র্যোগ
d)
দুঃ+যোগ
Answer:
দুঃ+যোগ
9. 'লবণ' শব্দের সন্ধি বিচ্ছেদ-
a)
লো+অন
b)
লৈ+বন
c)
লো+বন
d)
ল+বন
Answer:
লো+অন
10. 'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ-
a)
ষড়+ঋতু
b)
ষড়্+ঋতু
c)
ষট্+ঋতু
d)
ষট+ঋতু
Answer:
ষট্+ঋতু
11. 'অলংকার' শব্দের সন্ধি বিচ্ছেদ-
a)
অলম্+কার
b)
অ+লঙ্কার
c)
অলং+কার
d)
অলঙ্ক+কার
Answer:
অলম্+কার
Read More:
12. কোনটি স্বর সন্ধি-
a)
কৃষ্টি
b)
দিগন্ত
c)
নাবিক
d)
সঞ্চয়
Answer:
নাবিক
13. স্বরের সঙ্গে স্বরের মিলনে কোন সন্ধি হয়?
a)
স্বরসন্ধি
b)
ব্যঞ্জনসন্ধি
c)
বিসর্গসন্ধি
d)
স্বর-ব্যঞ্জন সন্ধি
Answer:
স্বরসন্ধি
14. আ+আ=আ হয় এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
a)
নরাধম
b)
প্রাণাধিক
c)
মহাশয়
d)
হিমালয়
Answer:
মহাশয়
15. অ+এ=ও সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
a)
জনৈক
b)
সদৈব
c)
মতৈক্য
d)
মহৈশ্বর্য
Answer:
জনৈক
16. কোনটি স্বরধ্বনির উদাহরণ-
a)
অহরহ
b)
বনস্পতি
c)
হিমালয়
d)
সংসার
Answer:
হিমালয়
17. ঢাকা+ঈশ্বরী=ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে?
a)
অ+ঈ=এ
b)
আ+ঈ=এ
c)
আ+ই=এ
d)
অ+ই=এ
Answer:
আ+ঈ=এ
18. 'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ-
a)
গব+এষণা
b)
গো+এষণা
c)
গো+বেষণা
d)
গো+ষণা
Answer:
গো+এষণা
19. 'সপ্তর্ষি' এর সঠিক সন্ধি কোনটি?
a)
সপ্ত+রষি
b)
সপ্ত+ঋষি
c)
সপ্তো+ঋষি
d)
সপ্তঃ+ঋষি
Answer:
সপ্ত+ঋষি
20. কোনটি শুদ্ধ?
a)
অভু+দয়=অভ্যুদয়
b)
অভি+উদয়=অভ্যুদয়
c)
অভুঃ+দয়=অভ্যুদয়
d)
অভ+দয়=অভ্যুদয়
Answer:
অভি+উদয়=অভ্যুদয়