1. বাংলা উপসর্গ সংখ্যা কত?
a) ২০ টি
b) ২১ টি
c) ২২ টি
d) ২৩ টি
Answer: ২১ টি
Explanation: সংস্কৃত উপসর্গ ২০ টি। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
2. 'গাড়ি স্টেশন ছাড়লো' - কোন কারক?
a) অধিকরণ কারক
b) করণ কারক
c) অপাদান কারক
d) কর্ম কারক
Answer: অপাদান কারক
Explanation: উৎপন্ন, জাত, বিচ্যুত, ভয় বোঝালে অপাদান কারক হয়।
3. 'টীকা ভাষ্য' অর্থ-
a) ব্যাখ্যা বিশ্লেষণ
b) সারকথা
c) উৎস খোঁজা
d) নির্ঘণ্ট
Answer: ব্যাখ্যা বিশ্লেষণ
Explanation: টীকা ভাষ্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। কাজের কথা অর্থ সারকথা। বর্ণনাক্রমিক সূচি অর্থ নির্ঘণ্ট।
4. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল-
a) বাংলা
b) সংস্কৃত
c) আরবি
d) ফারসি
Answer: ফারসি
Explanation: ১৮৩৫ সালে ইংরেজরা রাষ্ট্রীয় কাজে ফারসির বদলে ইংরেজি চালু করে।
5. ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?
a) চার
b) পাঁচ
c) ছয়
d) সাত
Answer: ছয়
Explanation: ব্যক্তিগত পত্রে সাধারণত ৬টি (ছয়টি) অংশ থাকে। এই অংশগুলো হলো: ১. মঙ্গলসূচক শব্দ (যেমন- 'শ্রীচরণেষু'), ২. স্থান ও তারিখ, ৩. সম্ভাষণ, ৪. মূল বক্তব্য বা পত্রগর্ভ, ৫. পত্রলেখকের স্বাক্ষর ও নাম, এবং ৬. শিরোনাম বা খাম (প্রেরক ও প্রাপকের ঠিকানা).
6. কণ্ঠ্য থেকে উচ্চারিত ধ্বনি-
a) ক
b) ঙ
c) হ
d) ঝ
Answer: ক
Explanation: কণ্ঠ্য থেকে উচ্চারিত ধ্বনিগুলো হলো- ক, খ, গ, ঘ, ঙ।
7. 'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ -
a) বন্ধুভাবাপন্ন
b) শত্রু
c) রাবণের ভাই
d) যে গৃহ বিবাদ করে
Answer: যে গৃহ বিবাদ করে
Explanation: 'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ হলো গৃহশত্রু বা নিজের দলের গোপন শত্রু ।
8. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
a) ধূমকেতু
b) সবুজপত্র
c) ভারতী
d) সওগাত
Answer: ধূমকেতু
Explanation: কাজী নজরুল ইসলাম সম্পাদিত সবচেয়ে উল্লেখযোগ্য পত্রিকা হলো ধূমকেতু (১৯২২)।
9. 'হাতি' শব্দের প্রতিশব্দ কোনটি?
a) কুরঙ্গ
b) ভুজঙ্গ
c) করী
d) কেশরী
Answer: করী
Explanation: হাতি শব্দের অন্যতম প্রধান ও সঠিক প্রতিশব্দ হলো হস্তী, গজ, এবং কুঞ্জর।
10. কোন শব্দযুগল সমার্থক নয়?
a) অটবি, বিটপী
b) হেম, সুবর্ণ
c) তটিনী, ঝর্ণা
d) ধরা, মেদিনী
Answer: তটিনী, ঝর্ণা
Explanation: ঝর্ণার প্রধান সমার্থক শব্দগুলো হলো নির্ঝর, প্রস্রবণ, উৎস, ফোয়ারা, গিরিনির্ঝর, স্রোতস্বিনী, জলপ্রপাত, ধারা এবং নির্ঝরিণী।
11. When my friend arrived I was about to....
a) be leaving
b) leave
c) Left
d) go
Answer: leave
Explanation: About to এর পর verb এর base form বসে।
12. Find out correct synonym of 'hazard'.
a) Impartial
b) Stagic
c) Immobile
d) Danger
Answer: Danger
13. I don't hanker.....wealth.
a) for
b) on
c) over
d) after
Answer: after
Explanation: hanker after অর্থ কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা বা লালায়িত করা।
14. 'Take one to takes' means-
a) imitate
b) rebuke
c) resume
d) restrain
Answer: rebuke
15. The verb of 'sure' is
a) surely
b) surety
c) ensure
d) none
Answer: ensure
16. Rahim went....hospital as patient.
a) the
b) a
c) an
d) No article
Answer: No article
17. শব্দটি কেটে দাও।
a) Pen through the word.
b) Cut the word.
c) Cut through the word.
d) Cut out the word.
Answer: Pen through the word.
Explanation: Pen through অর্থ কোনো শব্দ বা লেখাকে কেটে দেওয়া।
18. Syntax is concerned with....
a) word
b) letter
c) passage
d) sentence
Answer: sentence
Explanation: Syntax হল বাক্য গঠনের ব্যাকরণগত নিয়মের সমষ্টি।
19. Which one is a compound noun?
a) Comprehension
b) Holiday
c) Entertainment
d) Hair-brush
Answer: Hair-brush
20. We eat...we may live.
a) for
b) because
c) so that
d) lest
Answer: so that
21. ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে এতে কি পরিমাণ চাল আছে?
a) 50%
b) 60%
c) 70%
d) 80%
Answer: 70%
Read More:
22. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
a) ১২.৫০ টাকা
b) ২৫ টাকা
c) ২০ টাকা
d) ১৫ টাকা
Answer: ২৫ টাকা
23. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে?
a) ৪৩
b) ৪৫
c) ৪১
d) ৪৭
Answer: ৪৭
24. ৩ দিনে একটি কাজের ১/১৮ অংশ শেষ হলে, ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?
a) ২১৬ দিন
b) ৫৪ দিন
c) ২৪ দিন
d) ২৪৩ দিন
Answer: ২১৬ দিন
25. ৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?
a) ৪৫%
b) ৩০%
c) ৫৫%
d) ৪০%
Answer: ৪৫%
26. দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60°। এক সরলকোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে?
a) সমকোণ
b) সূক্ষ্মকোণ
c) স্থূলকোণ
d) প্রবৃদ্ধ কোণ
Answer: স্থূলকোণ
27. সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?
a) 75°
b) 60°
c) 90°
d) 180°
Answer: 60°
28. চিনি মূল্য ২০% কমে গেল কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
a) ৫% কমলো
b) ৫% বাড়লো
c) ৪% কমলো
d) ৪% বাড়লো
Answer: ৪% কমলো
29. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?
a) 39
b) 93
c) 31
d) 13
Answer: 93
30. cosec (90°-A) = 2 হলে cosA = কত?
a) 2
b) √3/2
c) 1/2
d) 1/√2
Answer: 1/2
31. 'ভাটিয়ালি' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
a) কুমিল্লা
b) বগুড়া
c) ময়মনসিংহ
d) ফরিদপুর
Answer: ময়মনসিংহ
32. কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়?
a) তিস্তা
b) করতোয়া
c) তিতাস
d) হালদা
Answer: হালদা
33. বাংলাদেশের প্রথম 'সার্চ ইঞ্জিন'-
a) পিপীলিকা
b) ফড়িং
c) মৌমাছি
d) দোয়েল
Answer: পিপীলিকা
34. কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে?
a) ইউনিসেফ
b) ইউএনডিপি
c) ইউনেস্কো
d) আইএমএফ
Answer: ইউনেস্কো
35. নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?
a) সিপিইউ
b) কী-বোর্ড
c) প্রিন্টার
d) মনিটর
Answer: কী-বোর্ড
36. পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা?
a) সমাক্ষরেখা
b) নিরক্ষরেখা
c) মেরুরেখা
d) দ্রাঘিমা রেখা
Answer: নিরক্ষরেখা
Explanation: পৃথিবীকে উত্তর ও দক্ষিণ—এই সমান দুই অংশে (গোলার্ধে) ভাগ করেছে নিরক্ষরেখা বা বিষুবরেখা।
37. মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়-
a) সেরিকালচার
b) টিস্যুকালচার
c) এপিকালচার
d) পিসিকালচার
Answer: এপিকালচার
Explanation: মৌমাছি পালন বিদ্যাকে ইংরেজিতে Apiculture (এপিকালচার) বলা হয়, যা মৌমাছি পালন ও ব্যবস্থাপনার বৈজ্ঞানিক পদ্ধতি, এবং বাংলায় একে মৌমাছি চাষ বা মৌ পালন বলা হয়, যার মাধ্যমে মধু, মোম এবং রয়্যাল জেলি উৎপাদন করা হয়।
38. ডেঙ্গু জ্বরের বাহক-
a) ডিলেক্স মশা
b) এনোফিলিস মশা
c) এডিস মশা
d) পুরুষ মশা
Answer: এডিস মশা
Explanation: ডেঙ্গু জ্বরের প্রধান বাহক হলো এডিস মশা, বিশেষ করে এডিস ইজিপ্টাই।
39. মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর-
a) থায়ামিন
b) টায়ালিন
c) মেলানিন
d) নিয়াসিন
Answer: মেলানিন
Explanation: মানুষের গায়ের রং মূলত মেলানিন নামক প্রাকৃতিক রঞ্জক পদার্থের পরিমাণ ও ধরনের উপর নির্ভর করে, যা জিনগত এবং পরিবেশগত কারণ (যেমন সূর্যালোকের সংস্পর্শ) দ্বারা নির্ধারিত হয়।
40. বিশ্ব পানি দিবস-
a) ২২ এপ্রিল
b) ২১ মে
c) ২২ জুন
d) ২২ মার্চ
Answer: ২২ মার্চ
Explanation: পানির গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ ১৯৯২ সালে ২২ মার্চকে বিশ্ব পানি দিবস’ পালনের প্রস্তাব গ্রহণ করে। আর ১৯৯৩ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।