Exams Study Jobs Teachers Shop

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এক্সাম ব‍্যাচ : পরীক্ষা নং-৩ (পরীক্ষকঃ সাগর হোসেন)

NTRCA Exam 25 Questions By সকল চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি ও ফ্রি পরীক্ষা

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এক্সাম ব‍্যাচ : পরীক্ষা নং-৩ (পরীক্ষকঃ সাগর হোসেন) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো ---?

ক) সমক্ষ
খ) পরোক্ষ
গ) প্রত‍্যক্ষ
ঘ) নিরপেক্ষ
উত্তর: সমক্ষ

2. 'যা বলা হবে' এর বাক‍্য সংকোচন কোনটি?

ক) উক্ত
খ) বক্তব্য
গ) ভবিতব‍্য
ঘ) অনুমিত
উত্তর: বক্তব্য

3. এক কথায় প্রকাশ করুন : 'দিন ও রাতের সন্ধিক্ষণ' -.

ক) পূর্বাহ্ণ
খ) সায়াহ্ন
গ) গোধূলি
ঘ) অপরাহ্ণ
উত্তর: গোধূলি

4. 'যে নারী প্রিয় কথা বলে ' তাকে কী বলে?

ক) প্রিয়ংবদা
খ) অবীরা
গ) মাধুকর
ঘ) কেকা
উত্তর: প্রিয়ংবদা

5. 'মৃত্তিকা দিয়ে তৈরি' এর বাক‍্য সংকোচন কী হবে?

ক) মৃন্ময়
খ) তন্ময়
গ) চিন্ময়
ঘ) মন্ময়
উত্তর: মৃন্ময়

6. 'কুসীদজীবী' বলতে কি বোঝায়?

ক) চারণকবি
খ) সাপুড়ে
গ) সুদখোর
ঘ) কৃষিজীবী
উত্তর: সুদখোর

7. 'ইন্দ্রিয়কে জয় করেছে যে' এক কথায় কী হবে?

ক) জিতেন্দ্রিয়
খ) অরিজিৎ
গ) সংশপ্তক
ঘ) ইন্দ্রজিৎ
উত্তর: জিতেন্দ্রিয়

8. 'জয়সূচক উৎসব' এক কথায় কি হবে?

ক) বিজয়
খ) জয়োৎসব
গ) জয়সূচক
ঘ) জয়ন্তী
উত্তর: জয়ন্তী

9. অন‍্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়?

ক) বেতসবৃত্তি
খ) পতঙ্গবৃত্তি
গ) জলৌকবৃত্তি
ঘ) কুম্ভিলকবৃত্তি
উত্তর: কুম্ভিলকবৃত্তি

10. 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় কী হবে?

ক) নিদাঘ
খ) নশ্বর
গ) নষ্টমান
ঘ) বিনশ্বর
উত্তর: নশ্বর

11. 'ক্ষমার যোগ‍্য' এর বাক‍্য সংকোচন কী?

ক) ক্ষমার্হ
খ) ক্ষমাপ্রার্থী
গ) ক্ষমা
ঘ) ক্ষমাপ্রদ
উত্তর: ক্ষমার্হ

12. 'যে মেয়ের বিয়ে হয়নি' এক কথায় কী হবে?

ক) অনূঢ়া
খ) মৃতবৎসা
গ) অনুজা
ঘ) কৃতদার
উত্তর: অনূঢ়া

13. উপকারীর অপকার করে যে এর এক কথায় কী হবে,

ক) বেইমান
খ) কৃতজ্ঞ
গ) কৃতগ্ন
ঘ) কৃতঘ্ন
উত্তর: কৃতঘ্ন

14. ১০০ টাকায় ১০ টি ডিম কিনে ১০০ টাকায় ৮ টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?

ক) ১৬%
খ) ২০%
গ) ২৫%
ঘ) ২৮%
উত্তর: ২৫%

15. ৩ টির ক্রয়মূল‍্য এবং ২ টির বিক্রয়মূল‍্য সমান হলে লাভের হার কত?

ক) ৫০%
খ) ৩০%
গ) ২৫%
ঘ) ২০%
উত্তর: ৫০%

16. একটি দ্রব‍্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। ক্রয়মূল‍্য কত?

ক) ২১০
খ) ২০০
গ) ১৯৮
ঘ) ১৬০
উত্তর: ২০০

17. একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয়মূল‍্য কত?

ক) ৪০০০
খ) ৫০০০
গ) ৬০০০
ঘ) ৮০০০
উত্তর: ৬০০০

18. ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

19. টাকায় ৬ টি লেবু ক্রয় করে টাকায় ৫ টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

ক) ২০%
খ) ১৫%
গ) ৩০%
ঘ) ২৫%
উত্তর: ২০%

20. ৫০০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হল, ক্রয়মূল‍্য কত?

ক) ৬২৫
খ) ৩৭৫
গ) ৫২৫
ঘ) ৪০০
উত্তর: ৪০০

21. ৪% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে, ক্রয়মূল‍্য কত?

ক) ৪৫০
খ) ৪৪০
গ) ৪২০
ঘ) ৪০০
উত্তর: ৪৫০

22. একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয়ে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয়ে ক্ষতির তিনগুণ লাভ হয়। ক্রয়মূল‍্য কত?

ক) ৩৬৯
খ) ৩৯৬
গ) ৬৩৯
ঘ) ৬৯৩
উত্তর: ৩৯৬

23. ২০% ও ১৫% ধারাবাহিক মূল‍্যহ্রাস সমান একক মূল‍্যহ্রাস

ক) ৩৫%
খ) ৩৪%
গ) ৩২%
ঘ) ৩০%
উত্তর: ৩২%

24. ৫৬০ টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

ক) ৮০০
খ) ৭৫০
গ) ৬৫০
ঘ) ৭০০
উত্তর: ৭০০

25. একটি গাড়ি 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হতো?

ক) 50,000
খ) 52,200
গ) 53,000
ঘ) 55,000
উত্তর: 52,200

আশা করি ১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এক্সাম ব‍্যাচ : পরীক্ষা নং-৩ (পরীক্ষকঃ সাগর হোসেন) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট