1. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
a) অ
b) আ
c) ও
d) এ
Answer: এ
2. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
a) আ
b) ই
c) এ
d) অ্যা
Answer: আ
3. বাগযন্ত্রের অংশ কোনটি?
a) স্বরযন্ত্র
b) ফুসফুস
c) দাঁত
d) ওপরের সবকটি
Answer: ওপরের সবকটি
4. ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রুপকে কী বলে?
a) রেফ
b) হসন্ত
c) কার
d) ফলা
Answer: ফলা
5. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
a) বর্ণ
b) শব্দ
c) ধ্বনি
d) অক্ষর
Answer: ধ্বনি
6. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
a) ভ
b) ঠ
c) ফ
d) চ
Answer: চ
Read More:
7. বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি?
a) ৭ টি
b) ৪ টি
c) ৫ টি
d) ১১ টি
Answer: ৭ টি
8. ক বর্গের ক থেকে ঘ পর্যন্ত ধ্বনিগুলি -
a) কন্ঠমূলীয়
b) দন্তমূলীয়
c) ওষ্ঠবর্ণ
d) স্পর্শবর্ণ
Answer: কন্ঠমূলীয়
9. বাংলা ভাষায় পরাশ্রয়ী বর্ণ কতটি?
a) ২ টি
b) ৩ টি
c) ৪ টি
d) ৫ টি
Answer: ৩ টি
10. অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে?
a) ধ্বনি
b) যতি
c) মাত্রা
d) ছেদ
Answer: মাত্রা