Exams Study Jobs Teachers Students

১৪তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০১৭ (মডেল টেস্ট ৩১)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১৪তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০১৭ (মডেল টেস্ট ৩১) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?

ক) সাধুভাষা
খ) আদর্শ চলিত ভাষা
গ) আঞ্চলিক ভাষা
ঘ) দেশি ভাষা
উত্তর: আদর্শ চলিত ভাষা
ব্যাখ্যা: কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে আদর্শ চলিত ভাষা বলে।

2. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতি চিহ্নটি বসবে?

ক) কোলন
খ) ড্যাস
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
উত্তর: সেমিকোলন
ব্যাখ্যা: কমা (১ বলতে যে সময় লাগে) অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন (১ বলার দ্বিগুণ সময়) বসে।

3. নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির?

ক) পাবক
খ) শাবক
গ) কুলটা
ঘ) গায়ক
উত্তর: কুলটা
ব্যাখ্যা: 'কুলটা'( কুল + অটা) শব্দটির নিয়ম অনুসারে সন্ধি হয় না। এটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ।

4. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

ক) অভিব্যাপক
খ) আধারাধিকরণ
গ) ঐকদেশিক
ঘ) কালাধিকরণ
উত্তর: ঐকদেশিক
ব্যাখ্যা: সামীপ্য অর্থে ঐকদেশিক ( বিশাল স্থানের যেকোনো অংশে) আধারাধিকরণ হয়।

5. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

ক) উপপদ তৎপুরুষ
খ) উপমান কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) নিত্য সমাস
উত্তর: উপপদ তৎপুরুষ

6. 'অম্বর' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) চন্দ্র
খ) সূর্য
গ) নভঃ
ঘ) মেঘ
উত্তর: নভঃ
ব্যাখ্যা: 'অম্বর' অর্থ আকাশ, যার সমার্থক শব্দ -নভঃ।

7. 'নী' প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?

ক) অরণ্যানী
খ) চাকরানী
গ) ভাগনী
ঘ) মেধাবিনী
উত্তর: মেধাবিনী
ব্যাখ্যা: নী প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে 'মেধাবিনী' শব্দটি। মেধাবী + নী = মেধাবিনী। এইরকম- যোগী-যোগিনী; ধোপা-ধোপানী।

8. 'শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) সারী
খ) শারী
গ) শুকী
ঘ) সারা
উত্তর: সারী
ব্যাখ্যা: 'শুক' শব্দের স্ত্রীবাচক শব্দ 'সারী'। 'শুক' শব্দের অর্থ টিয়া পাখি।

9. 'অন্তরীপ' সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?

ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ) সংখ্যাবাচক বহুব্রীহি
গ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তর: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
ব্যাখ্যা: 'অন্তরীপ' সমস্তপদটির ব্যাসবাক্য হল অন্তর্গত অপ যার।

10. 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি'- এক কথায় কী হবে?

ক) ইতিহাসসচেতন
খ) ঐতিহাসিক
গ) ইতিহাসবেত্তা
ঘ) চিন্তাবিদ
উত্তর: ইতিহাসবেত্তা
ব্যাখ্যা: ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।

11. The verb form of 'little' is:

a) belittle
b) enlittle
c) littlen
d) littlise
Answer: belittle

12. Mr. Ruhin....a crime.

a) did
b) does
c) comits
d) committed
Answer: committed
Explanation: commit crime একটি phrase, যার অর্থ অপরাধ করা।

13. The word 'docile' refers to-

a) wild
b) angry
c) disheartened
d) tame
Answer: tame
Explanation: tame -বশীভূত, অনুগত। docile-অনুগত, বাধ্য।

14. We should love our country. (Imperative)

a) Love our country.
b) Let us love our country.
c) We may not hate our country.
d) Should love our country.
Answer: Let us love our country.
Explanation: Imperative sentence verb দিয়ে শুরু হয়। কোনো কিছু উচিত বা প্রস্তাবনা বুঝালে let us দিয়ে করা হয়।

15. The noun form of approve is-

a) approveness
b) approof
c) approval
d) aproval
Answer: approval
Explanation: অনেক সময় শব্দের শেষে al যুক্ত হলে শব্দটি noun হয়ে যায়।

16. Your watch has run....

a) down
b) short
c) good
d) up
Answer: down
Explanation: run down- নষ্ট হয়ে যাওয়া।

17. কিছু করার আগে ভাল করে ভেবে নাও।

ক) Think before you do anything.
খ) Look before you leap.
গ) Look before you do.
ঘ) Think before you leap.
উত্তর: Look before you leap.

18. 'At a loss' means-

a) puzzled
b) destroyed
c) defeat
d) harm
Answer: puzzled
Explanation: At a loss অর্থ হতবুদ্ধি হওয়া।

19. Now-a-days educative programmes are....on different TV channels.

a) seen
b) telecasting
c) telecast
d) telecasted
Answer: telecast
Explanation: সম্প্রচার করা অর্থে telecast ব্যবহৃত হয়।

20. গাছে এখনও ফল ধরেনি।

ক) The tree has not yet borne fruit.
খ) There is no fruit in the tree.
গ) Still the tree is without fruit.
ঘ) The tree has not born fruit yet.
উত্তর: The tree has not yet borne fruit.
ব্যাখ্যা: কোনো কিছু এখনো হয়নি বা বাকি আছে বুঝাতে yet ব্যবহৃত হয়।

21. ৫:৭ এবং ৩:১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?

ক) ১৫ : ২১ : ৯১
খ) ২১ : ১৫ : ৯১
গ) ২১ : ১৫ : ৬৫
ঘ) ১৫ : ২১ : ৩৯
উত্তর: ১৫ : ২১ : ৯১

22. ১৮ নিচের কোন সংখ্যার ৮% এর সমান?

ক) ৪৪
খ) ১৪৪
গ) ১৮০
ঘ) ২২৫
উত্তর: ২২৫

23. ৭৫ টাকায় ১৫ টি কলম কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?

ক) ১০%
খ) ১৫%
গ) ২০%
ঘ) ২৫%
উত্তর: ২০%

24. ৫০০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, ক্রয়মূল্য কত?

ক) ৬২৫ টাকা
খ) ৫২৫ টাকা
গ) ৪০০ টাকা
ঘ) ৩৭৫ টাকা
উত্তর: ৪০০ টাকা

25. ৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা?

ক) ৫ বছরে
খ) ৪ বছরে
গ) ৩ বছরে
ঘ) ২ বছরে
উত্তর: ৫ বছরে

26. ৪, ৬, ৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

ক) ১০
খ) ১২
গ) ২৪
ঘ) ৪৮
উত্তর: ১২

27. ৭০° এর সম্পূরক কোণ কত?

ক) ২০°
খ) ৩০°
গ) ৬০°
ঘ) ১১০°
উত্তর: ১১০°

28. বৃত্তের ব্যাস ২০ মিটার হলে পরিধি কত?

ক) ২০π
খ) ১০π
গ) ১০০π
ঘ) ৪০০π
উত্তর: ২০π

29. বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ-

ক) স্থূলকোণ
খ) সূক্ষ্মকোণ
গ) সমকোণ
ঘ) প্রবৃদ্ধকোণ
উত্তর: স্থূলকোণ

30. অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?

ক) ৩০°
খ) ৪৫°
গ) ৬০°
ঘ) ৯০°
উত্তর: ৯০°

31. দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং গ. সা. গু ৪ হলে, তাদের গ. সা. গু কত?

ক)
খ)
গ) ১২
ঘ) ২৪
উত্তর: ২৪

32. বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

ক) সিলেটের লালখালে
খ) নাটোরের লালপুরে
গ) মৌলভীবাজারের মাধবকুণ্ডে
ঘ) রাজশাহীর তানোরে
উত্তর: সিলেটের লালখালে
ব্যাখ্যা: বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩০ মি.মি.। • বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখাল, সিলেট। • বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর, নাটোর।

33. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে?

ক) ৪০ তম
খ) ৪১ তম
গ) ৩২ তম
ঘ) ৪৩ তম
উত্তর: ৪১ তম
ব্যাখ্যা: বাংলাদেশ বিশ্বের ৪১তম দেশ হিসেবে সাবমেরিন যুগে প্রবেশ করেছে । ২০১৭ সালের ১২ মার্চ বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম দুটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন (বানৌজা নবযাত্রা ও বানৌজা জয়যাত্রা) কমিশনিং করার মাধ্যমে এই সক্ষমতা অর্জন করে।

34. জাতীয় শিক্ষক দিবস হলো-

ক) ১৯ জানুয়ারি
খ) ২০ জানুয়ারি
গ) ২১ জানুয়ারি
ঘ) ২২ জানুয়ারি
উত্তর: ১৯ জানুয়ারি
ব্যাখ্যা: জাতীয় শিক্ষক দিবস ১৯ জানুয়ারি। বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর।

35. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শক্রমুক্ত হয়?

ক) মাগুরা
খ) মেহেরপুর
গ) যশোর
ঘ) ময়মনসিংহ
উত্তর: যশোর
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম যশোর জেলা শক্রমুক্ত হয়। যশোর জেলা শত্রুমুক্ত হয় ৬ ডিসেম্বর ১৯৭১।

36. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?

ক) সাঁওতাল
খ) চাকমা
গ) মারমা
ঘ) রাখাইন
উত্তর: মারমা
ব্যাখ্যা: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলো মারমা । চাকমাদের পর জনসংখ্যার দিক দিয়ে তারাই প্রধান, এবং তারা মূলত বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাস করে।

37. বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান 'তক্ষশীলা' কোথায় অবস্থিত?

ক) পাকিস্তান
খ) নেপাল
গ) শ্রীলংকা
ঘ) ভারত
উত্তর: পাকিস্তান
ব্যাখ্যা: বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রধান তীর্থস্থান ও প্রাচীন উচ্চশিক্ষার কেন্দ্র তক্ষশীলা বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত।

38. 'সৎগুণই ঞ্জান' উক্তিটি কার?

ক) সক্রেটিস
খ) প্লেটো
গ) জন লক
ঘ) এরিস্টটল
উত্তর: সক্রেটিস

39. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?

ক) ৮ মার্চ
খ) ৫ জুন
গ) ১০ ডিসেম্বর
ঘ) ৮ সেপ্টেম্বর
উত্তর: ৮ মার্চ
ব্যাখ্যা: আন্তর্জাতিক নারী দিবস- ৮মার্চ।

40. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো-

ক) ৪ টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৭ টি
উত্তর: ৫ টি
ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো ৫ টি। যথা: আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া এবং ফ্রান্স।

আশা করি ১৪তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০১৭ (মডেল টেস্ট ৩১) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট