1. 'সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি'- চরণটি কোন কবির রচনা?
a)
কাজী নজরুল ইসলাম
b)
রবীন্দ্রনাথ ঠাকুর
c)
দ্বিজেন্দ্রলাল রায়
d)
মধুসূদন দত্ত
Answer:
দ্বিজেন্দ্রলাল রায়
2. 'পকেটমার' শব্দটি কোন শ্রেণির?
a)
তৎসম
b)
দেশি
c)
বিদেশি
d)
মিশ্র
Answer:
মিশ্র
3. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
a)
নদ
b)
শিশু
c)
কবিরাজ
d)
ননদ
Answer:
কবিরাজ
4. ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র কোনটি?
a)
সমাচার দর্পণ
b)
বেঙ্গল গেজেট
c)
তত্ত্ববোধিনী
d)
দিগদর্শন
Answer:
বেঙ্গল গেজেট
5. 'কুঞ্জর' শব্দের অর্থ কী?
a)
হরিণ
b)
খরগোশ
c)
বাঘ
d)
হাতি
Answer:
হাতি
6. বাক্য সংগঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
a)
বিশেষ্য
b)
সর্বনাম
c)
ক্রিয়া
d)
অব্যয়
Answer:
ক্রিয়া
7. 'যার আকার কুৎসিত'- এককথায় প্রকাশ -
a)
কুশ্রী
b)
বিশ্রী
c)
কদর্য
d)
কদাকার
Answer:
কদাকার
8. 'নীরস' এর সন্ধি বিচ্ছেদ -
a)
নিঃ + রস
b)
নীঃ + রস
c)
নী + রস
d)
নিঃ + অস
Answer:
নিঃ + রস
9. কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?
a)
বাউন্ডেলের আত্মকাহিনী
b)
রাজবন্দীর জবানবন্দী
c)
মৃত্যুক্ষুধা
d)
বাঁধন হারা
Answer:
বাউন্ডেলের আত্মকাহিনী
10. কোন বানানটি শুদ্ধ?
a)
স্বায়ত্ম
b)
স্বায়াত্ব
c)
স্বায়ত্ত
d)
স্বায়ত্ত্ব
Answer:
স্বায়ত্ত