1. ক ও খ নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে 3 এবং 4 মিনিটে। ক ও খ এর গতিবেগের অনুপাত নির্ণয় করুন।
a) 3:4
b) 4:3
c) 4:5
d) 5:4
Answer: 4:3
2. If A:B = 5:4 and A:C = 6:5 then C:B = ? যদি A:B = 5:4 এবং A:C = 6:5 হয়, তবে C:B = কত?
a) 24:25
b) 25:24
c) 3:2
d) None of these
Answer: 25:24
3. একটি ব্যবসায় ক,খ ও গ-এর মূলধন যথাক্রমে ৩২,৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট মূলধন ৩০ টাকা লাভ হলে ক-এর লাভ কত?
a) ৬ টাকা
b) ৮ টাকা
c) ১০ টাকা
d) ১২ টাকা
Answer: ৮ টাকা
4. ৪২ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত ৪:৩। এতে আর কত সোনা মিশালে সোনা ও তামার অনুপাত ৫:৩ হবে?
a) ৬ গ্রাম
b) ৮ গ্রাম
c) ৫ গ্রাম
d) ১০ গ্রাম
Answer: ৬ গ্রাম
5. ২ জন পুরুষ এবং ৫ জন মহিলা একটা কাজের এক-চতুর্থাংশ করে ৩ দিনে। ৩ দিন পর আরো একজন পুরুষ ওই টিমে জয়েন করলো এবং বাকী দুইদিনে আরো বাকী এক-চতুর্থাংশ কাজ করে ফেললো। তাহলে পুরো কাজটি ৪ দিনে শেষ করতে কত জন পুরুষ লাগবে?
a) ৭ জন
b) ৬ জন
c) ৮ জন
d) ৯ জন
Answer: ৬ জন
6. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমান কত লিতার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে?
a) ৪০
b) ৫০
c) ৬০
d) ৭০
Answer: ৬০
Read More:
7. ক্রিকেট খেলায় বুলবুল, বাশার ও এনামুল সর্বমোট ২৮০ রান করলো। বুলবুল ও বাশারের রানের অনুপাত ২:৩, বাশার ও এনামুলের রানের অনুপাত ৩:২ হলে প্রত্যেকে কে কত রান করে?
a) (৬০, ৯০, ১২০)
b) (৮০ , ১২০, ৮০)
c) (৯০, ১০০, ৯০)
d) (১০০, ৮০, ১০০)
Answer: (৮০ , ১২০, ৮০)
8. মোটর গাড়ীতে ব্যবহৃত দর্পন--
a) অবতল দর্পণ
b) সমতল দর্পণ
c) উত্তল দর্পণ
d) সবগুলোই
Answer: উত্তল দর্পণ
9. একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত হচ্ছে ২:৩:৪, কোনগুলোর মান কত?
a) ৮০°, ১২০°, ১৬০°
b) ৪০°, ৬০°, ৮০°
c) ৩০°, ৪৫°, ১৫°
d) ৫০°, ৩০°, ৯০°
Answer: ৪০°, ৬০°, ৮০°
10. ক, খ ও গ যথাক্রমে ৬০০, ৮০০ এবং ৯০০ টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করল। কয়েক মাস পরে ক আরও ৩০০ টাকা বিনিয়োগ করল। বছর শেষে ৩০০ টাকা লাভ হল। গ-এর লভ্যাংশ ১০৮ টাকা হলে ক কত সময় পরে ৩০০ টাকা বিনিয়োগ করেছিল?
a) ৩ মাস পরে
b) ৪ মাস পরে
c) ৬ মাস পরে
d) ৫ মাস পরে
Answer: ৪ মাস পরে