1. সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি?
ক)
ক্রিয়া ও অব্যয়
খ)
অব্যয় ও ক্রিয়া
গ)
সর্বনাম ও বিশেষ্য
ঘ)
ক্রিয়া ও সর্বনাম
উত্তর:
ক্রিয়া ও সর্বনাম
2. “রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা” এখানে “রাশি রাশি” –
ক)
সমষ্টিবাচকজ বিশেষ্য
খ)
নির্ধারক বিশেষণ
গ)
সাপেক্ষ সর্বনাম
ঘ)
অনুকার অব্যয়
উত্তর:
নির্ধারক বিশেষণ
3. কোন বাক্যটি শুদ্ধ?
ক)
তিনি স্বস্ত্রীক শহরে থাকেন
খ)
তিনি সস্ত্রীক শহরে থাকেন
গ)
তিনি স্ব স্ত্রীসহ শহরে থাকেন
ঘ)
তিনি ও স্ত্রী শহরে থাকেন
উত্তর:
তিনি সস্ত্রীক শহরে থাকেন
4. আবাহন’ শব্দের বিপরীত কোনটি?”
ক)
আরোহণ
খ)
মিলন
গ)
বিসর্জন
ঘ)
ম্লান
উত্তর:
বিসর্জন
5. অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?”
ক)
গমনের পশ্চাৎ
খ)
গমনের অগ্র
গ)
অনুরূপ গমন
ঘ)
পরস্পর গমন
উত্তর:
গমনের পশ্চাৎ
6. গৌরব’ শব্দের প্রকৃতি- প্রত্যয় নিচের কোনটি?”
ক)
গৌর +অব
খ)
গুরু + অব
গ)
গুরু +ঞ্চ
ঘ)
গুরু +ষ্ণ
উত্তর:
গুরু +ষ্ণ
7. শশব্যস্ত কোন সমাস?
ক)
তৎপুরুষ
খ)
কর্মধারয়
গ)
বহুব্রীহি
ঘ)
দ্বন্দ্ব
উত্তর:
কর্মধারয়
8. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
ক)
আমি সাক্ষ্য দিয়েছি
খ)
আমি সাক্ষী দিতেছি
গ)
আমি সাক্ষী দিলাম
ঘ)
আমি সাক্ষী দিয়েছি
উত্তর:
আমি সাক্ষ্য দিয়েছি
9. চাঁদের হাট’ কথাটির অর্থ কী?
ক)
আনন্দের প্রাচুর্য
খ)
কচিকাঁচার মেলা
গ)
পূর্ণিমা রাত
ঘ)
জ্যোৎস্না
উত্তর:
আনন্দের প্রাচুর্য
10. পাখির ডাক
ক)
কেকা
খ)
অজিন
গ)
কুজন
ঘ)
হ্রেষা
উত্তর:
কুজন
11. সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়”- এখানে “উঠলে” কোন ক্রিয়া পদ?
ক)
প্রযোজ্য
খ)
প্রযোজক
গ)
অসমাপিকা
ঘ)
সমাপিকা
উত্তর:
অসমাপিকা
12. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
ক)
নিম্ন-স্বধ্বনি
খ)
অগ্র-স্বরধ্বনি
গ)
জিভ-স্বরধ্বনি
ঘ)
সম্মুখ-স্বরধ্বনি
উত্তর:
সম্মুখ-স্বরধ্বনি
13. ঢেউ’ এর প্রতিশব্দ কোনটি?
ক)
তটিনী
খ)
বীচি
গ)
বারিধি
ঘ)
উর্মি
উত্তর:
বীচি
14. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরামচিহ্ন বসে?
ক)
হাইফেন
খ)
কমা
গ)
সেমিকোলন
ঘ)
কোলন
উত্তর:
হাইফেন
15. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
ক)
খণ্ডিত
খ)
প্রলয়
গ)
অনুপম
ঘ)
বিশ্বাস
উত্তর:
খণ্ডিত
16. কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
ক)
চুলাচুলি
খ)
সিংহাসন
গ)
বীণাপানি
ঘ)
চৌরাস্তা
উত্তর:
চুলাচুলি
17. মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে’ – এ বাক্যে ‘তামার বিষ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক)
অহংকার
খ)
অর্থের কুপ্রভাব
গ)
অসৎ সংগ
ঘ)
খারাপ অভ্যাস
উত্তর:
অর্থের কুপ্রভাব
18. তার হাতের লেখা খুব ভাল’ – এখানে ‘খুব’ কী পদ?
ক)
বিশেষণ
খ)
বিশেষণের বিশেষণ
গ)
বিশেষ্য
ঘ)
অব্যয়
উত্তর:
বিশেষণের বিশেষণ
19. বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে?
ক)
কোলন
খ)
উদ্ধরণ চিহ্ন
গ)
হাইফেন
ঘ)
সেমিকোলন
উত্তর:
উদ্ধরণ চিহ্ন
20. পাঠক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কী?
ক)
পাঠ + অক
খ)
পাঠ + ণক
গ)
পঠ + ণক
ঘ)
পাঠ্য+ অক
উত্তর:
পঠ + ণক