Exams Study Jobs Teachers Students

প্রাচীন যুগ ও প্রাচীন বাংলার জনপদ

General Knowledge 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

প্রাচীন যুগ ও প্রাচীন বাংলার জনপদ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?

ক) নেগ্রিটো
খ) ভোটচীন
গ) দ্রাবিড়
ঘ) অস্ট্রিক
উত্তর: অস্ট্রিক

2. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?

ক) আর্য
খ) মোঙ্গল
গ) পুণ্ড্র
ঘ) দ্রাবিড়
উত্তর: দ্রাবিড়

3. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?

ক) বাঙালি
খ) আর্য
গ) নিষাদ
ঘ) আলপাইন
উত্তর: নিষাদ

4. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?

ক) ত্রিপিটক
খ) উপনিষদ
গ) বেদ
ঘ) ভগবতগীতা
উত্তর: বেদ

5. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ-

ক) মঙ্গোলয়েড
খ) সেমাটিক
গ) অস্ট্রালয়েড
ঘ) ককেশীয়
উত্তর: মঙ্গোলয়েড

6. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?

ক) পুণ্ড্র
খ) তাম্রলিপ্ত
গ) গৌড়
ঘ) হরিকেল
উত্তর: পুণ্ড্র

7. বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত?

ক) পুণ্ড্র
খ) বরেন্দ্রী
গ) হরিকেল
ঘ) গৌড়
উত্তর: পুণ্ড্র

8. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন কালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

ক) সমতট
খ) পুণ্ড্র
গ) বঙ্গ
ঘ) হরিকেল
উত্তর: বঙ্গ

9. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম-

ক) রাঢ়
খ) বঙ্গ
গ) হরিকেল
ঘ) গৌড়
উত্তর: হরিকেল

10. বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম-

ক) রাঢ়
খ) চট্টলা
গ) শ্রীহট্ট
ঘ) কোনোটিই নয়
উত্তর: রাঢ়

11. সর্বপ্রথম 'বঙ্গ'র উল্লেখ পাওয়া যায়-

ক) রামচরিত
খ) চণ্ডীমঙ্গল
গ) ঐতরেয় আরণ্যক
ঘ) করতোয়া মাহাত্যম
উত্তর: ঐতরেয় আরণ্যক

12. 'রাজতরঙ্গিনী' ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?

ক) হিরোডোটাস
খ) কলহন
গ) আবুল ফজল
ঘ) জিয়াউদ্দিন
উত্তর: কলহন

13. প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত?

ক) বগুড়া
খ) কুমিল্লা
গ) বর্ধমান
ঘ) বরিশাল
উত্তর: বর্ধমান

14. বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায়?

ক) উত্তরবঙ্গ
খ) পশ্চিমবঙ্গ
গ) উত্তর-পশ্চিমবঙ্গ
ঘ) দক্ষিণ-পূর্ববঙ্গ
উত্তর: উত্তর-পশ্চিমবঙ্গ

15. 'বরেন্দ্র' বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায়?

ক) দিনাজপুর
খ) পাবনা
গ) রাজশাহী
ঘ) খুলনা
উত্তর: রাজশাহী

16. হরিকেল জনপদ-

ক) ঢাকার সমার্থক
খ) বগুড়ার সমার্থক
গ) কুমিল্লার সমার্থক
ঘ) সিলেটের সমার্থক
উত্তর: সিলেটের সমার্থক

17. প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল?

ক) হরিকেল
খ) সমতট
গ) বরেন্দ্র
ঘ) রাঢ়
উত্তর: হরিকেল

18. বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

ক) সমতট
খ) পুণ্ড্রবর্ধন
গ) বঙ্গ
ঘ) রাঢ়
উত্তর: বঙ্গ

19. বরেন্দ্রভূমি নামে পরিচিত-

ক) ময়নামতি ও লালমাই পাহাড়
খ) মধুপুর ও ভাওয়াল গড়
গ) সুন্দরবন
ঘ) রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ
উত্তর: রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ

20. বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?

ক) আলমগীর নামা
খ) আইন-ই-আকবরী
গ) আকবর নামা
ঘ) তুজুক-ই-আকবরী
উত্তর: আইন-ই-আকবরী

21. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?

ক) অ্যলপাইন
খ) আদি-অষ্ট্রেলীয়
গ) নার্কিড
ঘ) মঙ্গোলীয়
উত্তর: আদি-অষ্ট্রেলীয়

22. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?

ক) ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ) হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিণে
গ) ভাগীরথী নদীর পশ্চিম তীরে
ঘ) আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তর: ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে

23. প্রাচীনকালে 'সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?

ক) বগুড়া ও দিনাজপুর অঞ্চল
খ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
গ) ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
ঘ) বৃহত্তর সিলেট অঞ্চল
উত্তর: কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল

24. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক) কুষ্টিয়া
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) চাঁপাইনবাবগঞ্জ
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ

25. বাংলাদেশের কোন বিভাগে 'বরেন্দ্রভূমি' অবস্থিত?

ক) সিলেট
খ) রাজশাহী
গ) খুলনা
ঘ) বরিশাল
উত্তর: রাজশাহী

আশা করি প্রাচীন যুগ ও প্রাচীন বাংলার জনপদ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট