1. Please stop -----so many mistakes.
a)
make
b)
making
c)
to make
d)
makes
Answer:
making
Explanation:
পূর্ণ বাক্যটি হবে Please stop making--- so many mistakes. (এতো ভুল করা বন্ধ করো।) বাক্যে Stop verb টির পরের verb টি দুইভাবে বসতে পারে। যথা- A. Stop + to + verb: কোনো কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ করা বুঝাতে ব্যবহৃত হয়। Examples: He stopped to answer the phone. (সে ফোন ধরার জন্য থেমে গেলো। অর্থাৎ কোনো কাজ বন্ধ করে ফোন ধরল।) She stopped to tie her shoelaces. (সে তার জুতোর ফিতাটা বাঁধার জন্য থেমে গেলো।) B. Stop + verb + ing: কোনো কাজ করা পুরোপুরি বন্ধ করে দেয়া বুঝাতে ব্যবহৃত হয়।
2. 'যাযাবর' কার ছদ্মনাম?
ক)
বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ)
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
গ)
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ)
সৈয়দ মুজতবা আলী
উত্তর:
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
ব্যাখ্যা:
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম 'যাযাবর'। অন্যদিকে, - বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম: বনফুল। - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম: ক্বচিৎ প্রৌঢ়। - বিনয় ঘোষ এর ছদ্মনাম: কালপেঁচা। আরও কিছু তথ্য: প্রমথ চৌধুরীর ছদ্মনাম: বীরবল, নীললোহিত। প্যারিচাদ মিত্রের ছদ্মনাম: টেকচাদ ঠাকুর। জীবনানন্দ দাশের ছদ্মনাম: কালপুরুষ। শেখ আজিজুর রহমানের ছদ্মনাম: শওকত উসমান। রাজ শেখর বসুর ছদ্মনাম: পরশুরাম। মুকুন্দ দাসের ছদ্মনাম: চারণ কবি। শামসুর রহমানের ছদ্মনাম: মৈনাক, সিন্দাবাদ।
3. ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে যে পত্রিকা-
ক)
দৈনন্দিন সংবাদ
খ)
সৈনিক
গ)
শিখা
ঘ)
ধূমকেতু
উত্তর:
সৈনিক
ব্যাখ্যা:
ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে 'সাপ্তাহিক সৈনিক' পত্রিকা। - পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর, বাংলা: ২৮ কার্তিক ১৩৫৫। এর প্রথম সম্পাদক ছিলেন শাহেদ আলী। - এটি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন 'তমুদ্দিন মজলিশ' এর উদ্যোক্তাদের দ্বারা প্রকাশিত হয়। অন্যদিকে, মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র 'শিখা' পত্রিকা। এটি ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সম্পাদক ছিলেন অধ্যাপক আবুল হুসেন। - কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'ধুমকেতু'। পত্রিকাটি ১৯২২ সালের ১১ আগস্ট আত্মপ্রকাশ করে। পত্রিকাটিতে 'আনন্দময়ীর আগমনে' কবিতা প্রকাশিত হওয়ার জন্য ব্রিটিশ সরকার এটি নিষিদ্ধ করে।
4. 'কিন্ডারগার্টেন' কোন ভাষার শব্দ?
ক)
জার্মান
খ)
পর্তুগিজ
গ)
স্পেনিশ
ঘ)
জাপানি
উত্তর:
জার্মান
ব্যাখ্যা:
'কিন্ডারগার্টেন' শব্দটি জার্মান ভাষা হতে আগত শব্দ। - শব্দটির অর্থ: শিশুদের বাগান। শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে। অন্যদিকে, কিছু জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি, জুডো, কারাতে, হাস্নাহেনা, সুনামী, প্যাগোডা ইত্যাদি। কিছু পর্তুগিজ শব্দ: আলমারি, আনারস, আচার, জানালা, তামাক, তোয়ালে, গামলা, পিস্তল, পেয়ারা, পেরেক, বালতি, পাউরুটি, পেঁপে, পেয়ারা ইত্যাদি। স্পেনিশ শব্দ: কুইনাইন, ডেঙ্গু ইত্যাদি।
5. Find the correct indirect speech: He said, "I am well."
a)
He said that I am well.
b)
He said that I was well.
c)
He said that he was well.
d)
He said that he is well.
Answer:
He said that he was well.
Explanation:
প্রদত্ত Direct narration well." ← He said, "I am → এখানে, Reporting verb (He said) অংশটি past tense এ আছে, এবং Reported speech (I am well.) অংশটি Present indefinite tense এ আছে।. → প্রদত্ত Direct narration টি Assertive sentence হওয়ায় দুটো অংশকে যুক্ত করতে that বসবে; এবং ← Person পরিবর্তনের নিয়ম অনুযায়ী "I" এর পরিবর্তে he বসবে এবং am এর পরিবর্তে he এর পরে was বসবে। সুতরাং সঠিক উত্তরটি হলো- He said that he was well.
6. মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
ক)
টোগো
খ)
মালি
গ)
নাইজার
ঘ)
লেবানন
উত্তর:
টোগো
ব্যাখ্যা:
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ইসলামী সম্মেলন সংস্থা (Organization of Islamic Co-operation-OIC) প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৭২ সালে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। → সংস্থাটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল 'Organization of the Islamic Conference'. → এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। → এর প্রতিষ্ঠাকালীন সদস্যদেশ ২৪টি এবং বর্তমান সদস্যদেশ ৫৭টি। এর মধ্যে মুসলমান প্রধান না হয়েও OIC এর সদস্য দেশ: টোগো, গ্যাবন, সুরিনাম, গায়ানা, মোজাম্বিক ও বেনিন। → ওআইসি এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো। → পাকিস্তানের লাহোরে ১৯৭৪ সালে অনুষ্ঠিত ওআইসির ২য় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ওআইসির ৩২তম সদস্যদেশ।
7. If I had studied harder, I ----the exam.
a)
would had passed
b)
would have been passed
c)
would have passed
d)
have passed
Answer:
would have passed
Explanation:
Third Condition এর নিয়ম অনুসারে: If বা Had যুক্ত দুটি clause থাকে। দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে। If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে। Verb এর Past Participle form বসে। Complete Sentence: If I had studied harder, I would have passed the exam.
8. Choose the correct spelling.
a)
Leiutenant
b)
Leftenant
c)
Lieutenant
d)
Lieutanant
Answer:
Lieutenant
Explanation:
The correct spelling is 'Lieutenant' (Noun). English meaning: an officer of middle rank in the army, navy, or air force. Bangla meaning: ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; নৌবাহিনীর অধস্তন অফিসার।। Synonym: Assistant, Adjutant, Deputy. Source- Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
9. 'আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা'। বাক্যে 'আমারে' কোন কারকে কোন বিভক্তি?
ক)
কর্তায় ২য়া
খ)
কর্মে ২য়া
গ)
করণে ২য়া
ঘ)
কর্তায় ৩য়া
উত্তর:
কর্মে ২য়া
ব্যাখ্যা:
কর্মকারক: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। সাধারণত কী/কাকে দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কর্ম কারক। - 'আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা' বাক্যটিকে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'আমারে'। অতএব, 'আমারে' কর্ম কারক। এখানে রে/দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়েছে। - তাই এই বাক্যে 'আমারে' কর্মকারকে ২য়া বিভক্তি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
10. 'রূপাই ও সাজু' কোন সাহিত্যকর্মের চরিত্র?
ক)
রাখালী
খ)
ধূসর পাণ্ডুলিপি
গ)
রূপসী বাংলা
ঘ)
নক্সী কাঁথার মাঠ
উত্তর:
নক্সী কাঁথার মাঠ
ব্যাখ্যা:
নক্সী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ: 'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯) গ্রন্থের প্রথম অংশে আছে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে তাদের অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের কথা। দ্বিতীয় অংশের বিষয় তাদের বিচ্ছেদ। পূর্ববঙ্গ গীতিকায় যে বর্ণনাভঙ্গি এবং ভাষারীতি; জসীম উদ্দীন তাকে অবলম্বন করেছেন। গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ। আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে লেখা হয়েছিল। জসীম উদ্দীন রচিত কাব্যগ্রন্থ: নক্সী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, বালুচর, রাখালী, রূপবতী ইত্যাদি। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা।