Exams Study Jobs Teachers Shop

প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা মডেল -33

Other Topics 15 Questions By Admission/BCS/Job Free Exam Class

প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা মডেল -33 For those studying or preparing for, this page contains 15 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন বানানটি শুদ্ধ?

a) স্বায়ত্ত্বশাসন
b) স্বায়ত্তশাসন
c) স্বায়ত্বশাসন
d) সায়ত্বশাসন
Answer: স্বায়ত্তশাসন
Explanation: সঠিক বানানটি হলো- স্বায়ত্তশাসন। কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ - অসমাপ্ত - অস্তমিত - অনুপ্রেরণা - অনুমোদন - অবশ্যই - আদর্শ - আকস্মিক - আত্মবিশ্বাস - উদ্যোগ - উদ্দেশ্য - উপসংহার।

2. নিচের কোন শব্দে মূর্ধন্য-ণ এর প্রয়োগ ভুল হয়েছে?

a) কর্ণফুলী
b) অণুগ্রহ
c) দুর্ণাম
d) দুর্ণীতী
Answer: দুর্ণাম

3. Embassy' শব্দটির সঠিক পরিভাষা কী?

a) দূতাবাস
b) সচিবালয়
c) কনস্যুলেট
d) রাষ্ট্রদূত
Answer: দূতাবাস
Explanation: Embassy' শব্দটির সঠিক পরিভাষা- দূতাবাস। কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা: • 'Latitude' এর বাংলা পরিভাষা - অক্ষাংশ। • 'Fiction' এর বাংলা পরিভাষা - কথাসাহিত্য। • 'Plosive' এর বাংলা পরিভাষা - ধ্বনি। • 'Longitude' এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ। • 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী। • 'Parallel' এর বাংলা পরিভাষা - সমান্তরাল।

4. আম' কোন ধরনের উপসর্গ?

a) আরবি উপসর্গ
b) ফারসি উপসর্গ
c) উর্দু উপসর্গ
d) ইংরেজি উপসর্গ
Answer: আরবি উপসর্গ
Explanation: বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

5. চন্দ্রিকা’ এর সমার্থক শব্দ কোনটি?

a) কিশলয়
b) সরোবর
c) জ্যোৎস্না
d) সূর্য
Answer: জ্যোৎস্না

6. Change the narration: I said, ‘’Do it.’’

a) I ordered to do it
b) I said to do it
c) I said that let it be done
d) I said that it should be done
Answer: I ordered to do it
Explanation: Direct speech Imperative sentence হলে, Indirect speech এ পরিবর্তন করার সময় structure হবে-- Sub+request/order/command/advice/tell+object(যদি থাকে)+to+reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ।

7. I have no prejudice _______ him.

a) for
b) towards
c) upon
d) against
Answer: against
Explanation: এখানে prejudice against ব্যবহৃত হয়, যখন কারও প্রতি অন্যায়ভাবে নেতিবাচক ধারণা বা পক্ষপাত বোঝানো হয়। - Prejudice towards সাধারণত ইতিবাচক নয়, তবে ইংরেজিতে খুব কম ব্যবহৃত হয়। - Prejudice for অর্থের দিক থেকে সঠিক নয়। - Prejudice upon একেবারেই ব্যবহার হয় না।

8. Rahim dose not know him ___.

a) nor do I
b) neither do I
c) am also I
d) so do I
Answer: neither do I
Explanation: কোনো negative statement-এর সঙ্গে একমত হওয়ার জন্য "neither do I" বা "nor do I" ব্যবহৃত হয়। - যেহেতু "Rahim does not know him" একটি negative বাক্য, তাই এর উত্তরে "neither do I" সঠিক। - এর অর্থ হলো, "রহিম তাকে চেনে না এবং আমিও চিনি না।" - "So do I" positive statement-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

9. What is a synonym for 'vigilant'?

a) watchful
b) aggressive
c) drowsy
d) careless
Answer: watchful
Explanation: Vigilant (সতর্ক / সজাগ) এর synonym হলো Watchful (সতর্ক / নজর রাখা)। অন্যদিকে: Careless – অসতর্ক / অমনোযোগী। Drowsy – তন্দ্রাচ্ছন্ন। Aggressive – আক্রমণাত্মক

10. Vixen' শব্দটির Masculine Gender কোনটি?

a) Lion
b) Fox
c) Wolf
d) Dog
Answer: Fox
Explanation: Vixen’ শব্দটির Masculine Gender হলো ‘Fox’। কারণ ‘Vixen’ শব্দটি ইংরেজিতে মূলত একধরনের নারীর জন্য ব্যবহৃত হয়, যা একধরনের নারী fox বা Female fox বোঝায়। - Vixen শব্দটি Female fox বোঝায়। - পুরুষ fox কে Fox বলা হয়। - অন্যান্য অপশনগুলো যেমন Dog, Wolf, Lion এগুলি সম্পূর্ণ ভিন্ন প্রাণী এবং ‘Vixen’ শব্দের পুরুষ লিঙ্গ নয়। - তাই ‘Vixen’ শব্দের masculine gender হিসাবে ‘Fox’ সঠিক শব্দ। সুতরাং, প্রশ্নের সমস্ত অপশন থেকে ‘Fox’ হলো ‘Vixen’ শব্দটির masculine gender।

11. সতীদাহ প্রথা রহিতকরণে লর্ড বেন্টিঙ্ককে কে প্রত্যক্ষ সহায়তা করেন?

a) দ্বারকানাথ ঠাকুর
b) স্বামী বিবেকানন্দ
c) রাজা রামমোহন রায়
d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer: রাজা রামমোহন রায়
Explanation: সতীদাহ প্রথা হলো হিন্দু ধর্মাবলম্বী কোন সদ্য বিধবা নারীকে স্বামীর চিতায় সহমরণ বা আত্মাহুতি দিতে বাধ্য করার এক অমানবিক প্রথা। - রাজা রামমোহন রায় ১৮১২ সালে সতীদাহ বিরোধী সামাজিক আন্দোলন শুরু করেন। - এপর ১৮২৮ সালে তিনি ব্রিটিশ গভর্নর লর্ড ইউলিয়াম বেন্টিংকের কাছে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণার জন্য আবেদন করেন। - রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিংক ৪ ডিসেম্বর, ১৮২৯ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে আইন পাস করেন। - এর ফলে ভারতীয় হিন্দু সমাজ থেকে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়।

12. গ্রান্ড ট্রাঙ্ক রোড' এর অন্য নাম-

a) সড়ক-ই-আজম
b) সিল্ক রোড
c) দাক্ষিণাপথ
d) শাহী রাস্তা
Answer: সড়ক-ই-আজম
Explanation: গ্রান্ড ট্রাঙ্ক রোড'' এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ যার অস্তিত্ব মৌর্য সাম্রাজ্যের সময় হতে জানা যায়। - 'শেরশাহ' তার শাসনামলে (১৫৪০-১৫৪৫) এই সড়কটির সংস্কার ও সম্প্রসারণ করে নামকরণ করেন সড়ক-ই-আজম । - শেরশাহ কর্তৃক আধুনিকায়নকৃত মোট ২৫শ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশোয়ার মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত।

13. বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ?

a)
b) ১০
c) ১১
d) ১২
Answer: ১১
Explanation: বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫৩ টি। - এই ১৫৩ টি অনুচ্ছেদবিশিষ্ট ৮২ পৃষ্ঠার এ সংবিধান ১১ টি ভাগে বিভক্ত এবং এর একটি প্রস্তাবনাসহ ৪ টি তফসিল ছিল।

14. দ্বিতীয় বিশযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন-

a) হিটলার
b) রুজভেল্ট
c) লেনিন
d) স্টালিন
Answer: স্টালিন
Explanation: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, এবং স্টালিন1924 থেকে 1953 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন। -তিনি সোভিয়েত ইউনিয়নের ডি ফ্যাক্টো একনায়ক ছিলেন এবং দেশের সামরিক ও সরকারের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। -লেনিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রথম নেতা, কিন্তু তিনি 1924 সালে মারা যান। -রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন এবং -হিটলার ছিলেন নাৎসি জার্মানির নেতা

15. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

a) ৯৭২ টাকা
b) ৮৮০ টাকা
c) ৯৬৮ টাকা
d) ৯৬০ টাকা
Answer: ৯৬৮ টাকা
Explanation: দেওয়া আছে, r = ১০% p = ৮০০ টাকা n = ২ বছর c = ? c=p(১+r)n =৮০০ (১+১০/১০০)² =৮০০(১১০/১০০)² =৮০০(১১/১০)² =৮০০ × ১২১/১০০ = ৯৬৮ টাকা

We hope প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা মডেল -33 these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report