1. Identify the part of speech of “that” in the sentence: That is my book.
a) Pronoun
b) Conjunction
c) Adjective
d) Adverb
Answer: Pronoun
Explanation: • সঠিক উত্তর: ক) Pronoun. - That is my book. - এখানে “that” কোনো নির্দিষ্ট বস্তু বোঝাচ্ছে এবং noun-এর জায়গা নিচ্ছে। - তাই এটি pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে। • That শব্দটি determiner, pronoun, conjunction এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে। • প্রশ্নে উল্লিখিত শব্দটি demonstrative pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে। - কারণ demonstrative pronoun কোন বাক্যের Subject, direct object, indirect object এবং object of the preposition হিসেবে ব্যবহৃত হতে পারে। - এখানে that শব্দটি subject হিসেবে ব্যবহৃত হয়েছে। • Demonstrative Pronoun: ব্যক্তি বা বস্তুকে এটি, ওটি, এগুলি, ওইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয়, তাই এই শব্দগুলোকে demonstrative pronoun বলে। - Pronouns that point to specific things (বস্তুর ক্ষেত্রে) : ‘‘This is an apple’’, “That is my computer’’ - We can use this/that to introduce people. (ব্যক্তির ক্ষেত্রে) For example, “Who is that?’’ “That is Mita.’’ তাই, সঠিক উত্তর pronoun.
2. ___ French Language has a rich literary tradition.
a) A
b) An
c) The
d) No Article
Answer: The
Explanation: • Correct Answer: গ) The. - ভাষার নামের পূর্বে সাধারণত The ব্যবহার করা হয় না। - উদাহরণ: French is a beautiful language. - কিন্তু যদি ভাষার সাথে Language শব্দটি ব্যবহার করা হয়, তখন The বসানো হয়। • Correct answer: The French Language has a rich literary tradition. - Bangla Meaning: ফরাসি ভাষার একটি সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্য রয়েছে।
3. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
a) বন্য
b) বুনো
c) মস্তক
d) শুকনা
Answer: বুনো
Explanation: চলিত রীতির শব্দ: - মাথা, - জুতো, - তুলো, - শুকনো, - বুনো। অন্যদিকে, সাধু রীতির শব্দ: - মস্তক, - জুতা, - তুলা, - শুষ্ক/শুকনা, - বন্য।
4. "চশমা" শব্দটি কোন ভাষা থেকে আগত?
a) ফারসি
b) ফরাসি
c) পর্তুগিজ
d) হিন্দি
Answer: ফারসি
Explanation: • "চশমা" শব্দটি "ফারসি" ভাষা থেকে আগত। - এটি একটি বিশেষ্য পদ। কিছু ফারসি শব্দ: - চেহারা, - দরদি, - দরবার, - দারোগা, - দারোয়ান, - ফসলি, - রোজ, - রোজা, - রোজগার, - রোজনামা, - রোজনামচা, - লাল, - লুঙ্গি, - সাদা ইত্যাদি।
5. ’তেজস যুদ্ধবিমান’ কোন দেশের তৈরি?
a) ভারত
b) চীন
c) পাকিস্তান
d) ফ্রান্স
Answer: ভারত
Explanation: - ভারত-নির্মিত তেজস একটি ৪.৫-জেনারেশন মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট, - যা আকাশ-রক্ষা, আক্রমণাত্মক আকাশি সহায়তা এবং নিকটস্থ যুদ্ধসহ বিভিন্ন মিশন পরিচালনার জন্য নির্মিত। - এটি তার শ্রেণির সবচেয়ে হালকা ও ছোট যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে পরিচিত। - সম্প্রতি, দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
6. মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ডো গঠিত হয়েছিল কোন সেক্টরে?
a) ১১নং
b) ৫নং
c) ২নং
d) ১০নং
Answer: ১০নং
Explanation: মুক্তিযুদ্ধ সেক্টর: - মুক্তিযুদ্ধকালে যুদ্ধাঞ্চলকে যে ১১ টি সেক্টরে ভাগ করা হয়। - এর মধ্যে ১০নং সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো। - সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথ নিয়ে এ সেক্টর গঠিত হয়। - নদীমাতৃক বাংলাদেশের সঙ্গে সমুদ্রপথে পাকিস্তানের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া ছিল নৌ-কমান্ডো আক্রমণের উদ্দেশ্য। - ১০নং সেক্টরের কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। - অপারেশনের সময় কমান্ডোদের কাজের নিয়ন্ত্রণ থাকত যে এলাকায় অপারেশন পরিচালিত হবে সে এলাকার সেক্টর কমান্ডারের ওপর।
Read More:
7. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত ?
a) ৯৯
b) ১
c) ১০০
d) ৯৮৯৯৯৯
Answer: ১
Explanation: প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত ? সমাধান: আমরা জানি, ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯ ∴ ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর = ১০০০০০ - ৯৯৯৯৯ = ১
8. যদি 2n - 1 + 2n + 1 = 320 হয়, তাহলে n = ?
a) 9
b) 6
c) 5
d) 7
Answer: 7
Explanation: প্রশ্ন: যদি 2n - 1 + 2n + 1 = 320 হয়, তাহলে n = ? সমাধান: দেওয়া আছে, 2n - 1 + 2n + 1 = 320 ⇒ 2n - 1 + 2n - 1 + 2 = 320 ⇒ 2n - 1 + 2n - 1⋅22 = 320 ⇒ 2n - 1 + 4⋅2n - 1 = 320 ⇒ 2n - 1(1 + 4) = 320 ⇒ 2n - 1⋅5 = 320 ⇒ 2n - 1 = 320/5 = 64 ⇒ 2n - 1 = 26 ⇒ n - 1 = 6 ∴ n = 7
9. মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?
a) Femur
b) Stapes
c) Radius
d) Tibia
Answer: Stapes
Explanation: প্রশ্ন: মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? সমাধান: মানবদেহের সবচেয়ে ছোট হাড় স্টেপিস (Stapes) স্টেপিস মানবদেহের মধ্যকর্ণে (middle ear) অবস্থিত তিনটি শ্রবণাস্থির (ossicles) মধ্যে একটি। এটি স্টিরাপ (stirrup) আকৃতির এবং সবচেয়ে ছোট ও হালকা হাড়। গড় দৈর্ঘ্য প্রায় ২.৫–৩.৫ মিলিমিটার (একটি ছোট চালের দানার চেয়েও ছোট)। ওজন মাত্র ২-৪ মিলিগ্রাম। কাজ: শব্দের কম্পনকে অভ্যন্তরীণ কানে (inner ear) স্থানান্তর করে।
10. বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে কোন খনিজ পদার্থ ব্যবহার করা হয়?
a) সোনা
b) মাইকা
c) কোয়ার্টজ
d) চুনাপাথর
Answer: মাইকা
Explanation: প্রশ্ন: বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে কোন খনিজ পদার্থ ব্যবহার করা হয়? সমাধান: বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে মাইকা পদার্থ ব্যবহার করা হয়। খনিজ পদার্থ: - পৃথিবীর অধিকাংশই খনিজই মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ যার বেশির ভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় পাওয়া যায়। - এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় ২৫০০ রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। - খনিজ পদার্থ ধাতব কিংবা অধাতব দুটোই হতে পারে। যথা- ১। ধাতব খনিজ পদার্থ: লোহা, তামা, সোনা, রূপা ইত্যাদি। ২। অধাতব খনিজ পদার্থ: কোয়ার্টজ, মাইকা কিংবা খনিজ লবণ ইত্যাদি। - মাইকা খনিজ পদার্থ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। - ম্যাগনেটাইট খনিজ পদার্থ লোহা (Fe) তৈরিতে ব্যবহার করা হয়। - চুনাপাথর খনিজ পদার্থ ঘরবাড়ি তৈরিতে এবং সিমেন্ট, সোডা, গ্লাস, লোহা ও স্টীল উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া মাটি এসিডিক হলেও এটি ব্যবহার করে মাটিকে প্রশমন করা হয়। - কোয়ার্টজ খনিজ পদার্থ কাঁচ, সিরিজ কাগজ, রেডিও বা ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়।