Exams Post Study Jobs Leaderboard Shop

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা - ৩

Multiple Subjects 10 Questions By University Of Dhaka

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা - ৩ For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. What is the meaning of the proverb 'A hungry fox is an angry fox'?

a) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।

b) ক্ষুধার জ্বালায় মাথা ঠিক থাকে না।

c) অলস লোক জীবনে কোনোকাজ করতে পারে না।

d) নুন আনতে পান্তা ফুরায়।

Answer: ক্ষুধার জ্বালায় মাথা ঠিক থাকে না।

Explanation: Correct Answer: ক্ষুধার জ্বালায় মাথা ঠিক থাকে না। • A hungry fox is an angry fox. - ক্ষুধার জ্বালায় মাথা ঠিক থাকে না। Other Options: • A pet lamb makes a cross ram. - কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ। • A sleeping fox catches no poultry. - অলস লোক জীবনে কোনোকাজ করতে পারে না। • After meat comes mustard. - নুন আনতে পান্তা ফুরায়।

2. What is the meaning of the term ‘Electorate’?

a) Prudent use of resources

b) Indicating hostility

c) A body of people entitled to vote

d) An urgent need for assistance

Answer: A body of people entitled to vote

Explanation: • Electorate (noun) - English Meaning: The territory, jurisdiction, or dignity of a German elector: a body of people entitled to vote. - Bangla Meaning: নির্বাচকমণ্ডলী। Other Options: • economical - Marked by careful, efficient, and prudent use of resources. • inimical - Reflecting or indicating hostility. • emergency - An urgent need for assistance or relief.

3. অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?

a) যতিচিহ্ন

b) সর্বনাম

c) শব্দ গঠন

d) বর্গ ও বাক্যের ব্যঞ্জনা

Answer: বর্গ ও বাক্যের ব্যঞ্জনা

Explanation: অর্থতত্ত্ব: - ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলে। - বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়। - এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচনা করা হয়ে থাকে। অন্যদিকে, রূপতত্ত্বের আলোচ্য বিষয় - শব্দ গঠন, সর্বনাম। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় - যতিচিহ্ন।

4. "বহর" কোন প্রকার বিশেষ্য?

a) ভাববাচক

b) জাতিবাচক

c) বস্তুবাচক

d) সমষ্টিবাচক

Answer: সমষ্টিবাচক

Explanation: সমষ্টিবাচক বিশেষ্য: - যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রানীর সমষ্টি বোঝায় তা-ই সমষ্টিবাচক বিশেষ্য। যেমন: - সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি। অন্যদিকে, ভাববাচক বিশেষ্য: - যে বিশেষ্য পদে কোনাে ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। যথা- - গমন (যাওযার ভাব বা কাজ), দর্শন (দেখার কাজ), ভােজন (খাওয়ার কাজ), শয়ন (শশায়ার কাজ), দেখা, শােনা। জাতিবাচক বিশেষ্য: - যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন- - মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, ইংরেজ ইত্যাদি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ। বস্তুবাচক বিশেষ্য: - যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। যেমন: - বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, পানি, চিনি ইত্যাদি।

5. কোনটি তৎসম উপসর্গ?

a) পরি

b) পাতি

c) আড়

d) অজ

Answer: পরি

Explanation: - সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। যথা: - প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। অন্যদিকে, খাঁটি বাংলা উপসর্গ: - বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। - খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। যথা: - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

6. সর্বপ্রথম ওপেক এর সদর দপ্তর কোথায় স্থাপিত ছিল?

a) তেহরান, ইরান

b) কারাকাস, ভেনেজুয়েলা

c) বাগদাদ, ইরাক

d) জেনেভা, সুইজারল্যান্ড

Answer: জেনেভা, সুইজারল্যান্ড

Explanation: ওপেক (OPEC): - বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। - OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. - এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট। - ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা। - প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক। - সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। - OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল। - প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা। - বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [ডিসেম্বর, ২০২৫] উল্লেখ্য, - কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে। - ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে; - জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

7. ’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয় কবে?

a) ১৬ জুলাই

b) ৫ আগস্ট

c) ৮ আগস্ট

d) ১৭ অক্টোবর

Answer: ৫ আগস্ট

Explanation: • ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’। - ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। - ১৭ অক্টোবর ২০২৫ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, - ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। - এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

8. দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করুন-

a) 73

b) 53

c) 37

d) 63

Answer: 53

Explanation: প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করুন- সমাধান: মনে করি, দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y । ∴ সংখ্যাটি = x + 10y ১ম শর্তানুসারে, x + y + 7 = 3y ⇒ x + y - 3y = - 7 ∴ x - 2y = - 7..........(1) ২য় শর্তানুসারে ⇒ x + 10y - 18 = y + 10x ⇒ x + 10y - y - 10x = 18 ⇒ 9y - 9x = 18 ⇒ 9(y - x) = 18 ∴ y - x = 2.............(2) এখন, (1) ও (2) নং যোগ করে পাই, - y = - 5 ∴ y = 5 y-এর মান (1) নং-এ বসিয়ে পাই, ⇒ x - 2 × 5 = - 7 ⇒ x = - 7 + 10 ∴ x = 3 ∴ নির্ণেয় সংখ্যাটি = 3 + 10 × 5 = 3 + 50 = 53

9. একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৬ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে?

a) ৫৮°

b) ৭২°

c) ৫৬°

d) ৪৮°

Answer: ৫৮°

Explanation: প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৬ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? সমাধান: ধরি, কোণটির মান = ক তাহলে, এর পূরক কোণ হবে = ৯০° - ক প্রশ্নমতে, ক = (৯০° - ক) + ২৬° ⇒ ক + ক = ৯০° + ২৬° ⇒ ২ক = ৯০° + ২৬° ⇒ ক = ১১৬°/২ ∴ ক = ৫৮° ∴ কোণটির মান = ৫৮° ।

10. কোনটি দ্বারা শাকসবজির চাষ বোঝায়?

a) এপিকালচার

b) সেরিকালচার

c) হর্টিকালচার

d) কোনটিই নয়

Answer: হর্টিকালচার

Explanation: প্রশ্ন: কোনটি দ্বারা শাকসবজির চাষ বোঝায়? সমাধান: ◉ শাকসবজি, ফুল ও ফলের বাণিজ্যিক চাষকে উদ্যান তত্ত্ব (Horticulture) বলা হয়। হর্টিকালচার (Horticulture): হর্টিকালচার বা উদ্যানপালন পুষ্টি, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ফল, সবজি, ফুল, মশলা এবং শোভাবর্ধক গাছপালা চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, মানুষের স্বাস্থ্য উন্নত করে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি করে। এছাড়াও, এটি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয়ের একটি বড় উৎস। অন্যান্য অপসনসমূহ, এপিকালচার (Apiculture) — মৌমাছি পালন। সেরিকালচার (Sericulture) — রেশম উৎপাদনের জন্য রেশমকীট পালন।

We hope প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা - ৩ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha