Exams Post Study Jobs Leaderboard Shop

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা - ৫

Multiple Subjects 10 Questions By University Of Dhaka

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা - ৫ For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. Select the correct synonym of the word 'Frank.'

a) Laconic

b) Outspoken

c) Unusualness

d) Thrifty

Answer: Outspoken

Explanation: Frank (adjective) - English Meaning: Marked by free, forthright, and sincere expression. - Bangla Meaning: অকপট; মনখোলা; নিষ্কপট; অমায়িক; নির্ব্যাজ। Given Options: • Laconic - অল্পকথায় প্রকাশিত। • Outspoken – স্পষ্টবাদী, খোলাখুলি। • Unusualness – অস্বভাবিকতা। • Thrifty - মিতব্যয়ী। - So, the correct synonym of the word 'Frank' is - Outspoken.

2. Which English proverb means "খাজনার চেয়ে বাজনা বেশি"?

a) The more, the merrier.

b) The end justifies the means.

c) The game is not worth the candle.

d) The proof of the pudding is in the eating.

Answer: The game is not worth the candle.

Explanation: English proverb: The game is not worth the candle. Bangla Meaning: খাজনার চেয়ে বাজনা বেশি। Options: • The more, the merrier. - ‘অধিকন্তু ন দোষায়।’ বা যত বেশি পায়, তত আনন্দ হয়। • The end justifies the means - সদুদ্দেশ্যে ভুলপন্থাও অনুমোদনযোগ্য। • The proof of the pudding is in the eating. - কথায় নয়; কাজে পরিচয়।

3. 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ কী?

a) অহি

b) উরগ

c) কলাপী

d) কেশরী

Answer: কলাপী

Explanation: 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ: - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ। অন্যদিকে: 'সাপ' শব্দের সমার্থক শব্দ: - সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ। 'সিংহ' শব্দের সমার্থক শব্দ: - কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

4. কোন কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়?

a) করণ

b) অপাদান

c) অধিকরণ

d) কর্ম

Answer: অধিকরণ

Explanation: অধিকরণ কারক: - যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন: - বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে। - কাননে কুসুমকলি সকলি ফুটিল। - এ দেহে প্রাণ নেই।

5. অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, দেশে কোন খাতে সবচেয়ে বেশি শ্রমশক্তি নিয়োজিত রয়েছে?

a) শিল্প

b) সেবা

c) কৃষি

d) পর্যটন

Answer: কৃষি

Explanation: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫: • খাত ভিত্তিক শ্রমশক্তি নিয়োজিত: - কৃষি: ৪৪.৬৭%. - শিল্প: ১৭.৩৭%. - সেবা: ৩৭.৯৬%. - কৃষি খাতে শ্রমশক্তি সবচেয়ে বেশি নিয়োজিত। • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: - মোট ব্যাংক : ৬১টি। - সরকারি বাণিজ্যক ব্যাংক: ৬টি। - বিশেষায়িত ব্যাংক: ৩টি। - বেসরকারি বাণিজ্যক ব্যাংক: ৪৩টি। - বিদেশী ব্যাংক: ৯টি। - ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: ৩৫টি।

6. ’চর আলেকজান্ডার’ কোন জেলায় অবস্থিত?

a) ফেনী

b) লক্ষ্মীপুর

c) নোয়াখালী

d) রাজশাহী

Answer: লক্ষ্মীপুর

Explanation: বাংলাদেশের বিভিন্ন চরসমূহ: - সুন্দরবনের চরসমূহ: দুবলার চর, পাটনি চর। - লক্ষ্মীপুর জেলার চরসমূহ: চর গজারিয়া, চর আলেকজান্ডার। - ভোলা জেলার চরসমূহ: চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি - নোয়াখালী জেলার চরসমূহ: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি। - ফেনী জেলার চর: মুহুরীর চর। - রাজশাহী জেলার চর: নির্মল চর।

7. কোনো টাকার ১ম ও ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূল যথাক্রমে, ৪৪০০ টাকা এবং ৪৮৪০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল?

a) ৪২০০ টাকা

b) ৪০০০ টাকা

c) ৩৮৫০ টাকা

d) ৫৫০০ টাকা

Answer: ৪০০০ টাকা

Explanation: প্রশ্ন: কোনো টাকার ১ম ও ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূল যথাক্রমে, ৪৪০০ টাকা এবং ৪৮৪০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল? সমাধান: ধরি, মূলধন P এবং বার্ষিক সুদের হার r এখন, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূল, P(১ + r) = ৪৪০০........... (১) দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূল, P(১ + r)২ = ৪৮৪০ ........... (২) (২) ÷ (১) করে পাই, ⇒ P(১ + r)২/P(১ + r) = ৪৮৪০/৪৪০০ ⇒ ১ + r = ১.১ ⇒ r = ১.১ - ১ ∴ r = ০.১ এখন, r এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই, P(১ + ০.১) = ৪৪০০ ⇒ P × ১.১ = ৪৪০০ ⇒ P = ৪৪০০/১.১ ∴ P = ৪০০০ সুতরাং, প্রারম্ভিক মূলধন = ৪০০০ টাকা।

8. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

a) ৬৪ মিটার

b) ৫৬ মিটার

c) ৬৩ মিটার

d) ৪৯ মিটার

Answer: ৫৬ মিটার

Explanation: প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার হলে এর পরিসীমা কত? সমাধান: মনে করি, আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক মিটার ∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৩ক × ক = ৩ক২ বর্গমিটার প্রশ্নমতে, ৩ক২ = ১৪৭ ⇒ ক২ = ১৪৭/৩ ⇒ ক২ = ৪৯ = ৭২ ⇒ ক = ৭ ∴ আয়তক্ষেত্রের প্রস্থ = ৭ মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক = (৩ × ৭) মিটার = ২১ মিটার ∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(২১ + ৭) মিটার = (২ × ২৮) মিটার = ৫৬ মিটার

9. জীবদেহের গঠন ও কাজের একক কোনটি?

a) নিউরন

b) টিস্যু

c) পেশি

d) কোষ

Answer: কোষ

Explanation: কোষ: - প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত অর্থাৎ কোষ ই জীবদেহ গঠনের একক। কোষের ভেতরে জীবের জীবনধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়। অর্থাৎ, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। - কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক যা নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত, স্বনির্ভর ও আত্ম প্রজননশীল। কোষের সাধারণ বৈশিষ্ট্য: - জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। - প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে এবং এই কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে। - সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে। - চারপাশে যেকোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। - একটি Homeostatic অবস্থা বজায় রাখতে পারে। - কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। অন্যদিকে, - প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা ইত্যাদি নামে অভিহিত করা হয়। - নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। - একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষকলা।

10. নিউক্লিয় সাবমেরিনে নিউক্লীয় শক্তি কোন রূপের শক্তিতে রূপান্তরিত হয়?

a) তাপ শক্তিতে

b) যান্ত্রিক শক্তিতে

c) রাসায়নিক শক্তিতে

d) আলোক শক্তিতে

Answer: যান্ত্রিক শক্তিতে

Explanation: শক্তির রূপান্তর: - শক্তি এক রূপ থেকে একাধিক রূপে রূপান্তর হলেও মহাবিশ্বের মোট শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। - এক রূপের শক্তিকে রুপান্তর করে অন্য রূপের শক্তিতে রূপান্তর করা হয় তখন একে শক্তির রূপান্তর বলা হয়। নিউক্লিয় শক্তির রূপান্তর: - নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। - নিউক্লিয় বোমার ধ্বংস লীলা নিউক্লীয় শক্তির রূপান্তর ভিন্ন আর কিছুই নয়। - নিউক্লিয় চুল্লীতে নিউক্লীয় শক্তি অন্যান্য শক্তি বিশেষ করে তড়িৎ শক্তিতে রূপান্তর হলে আজকাল শক্তির চাহিদা অনেকাংশেই পূরণ করে থাকে।

We hope প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা - ৫ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha