Exams Post Study Jobs Leaderboard Shop

প্রাইমারি শিক্ষক প্রস্তুতি এক্সাম

BCS Exam 10 Questions By Circle of BCS

প্রাইমারি শিক্ষক প্রস্তুতি এক্সাম For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. Which one is masculine gender?

a) Cow
b) Heir
c) Bee
d) Niece
Answer: Heir
Explanation: Gender: যেসব word দ্বারা স্ত্রী/ পুরুষ/স্ত্রী-পুরুষ উভয়/স্ত্রী-পুরুষ কোনটাই কে বুঝায় না, তাদেরকে Gender বলে. ইংরেজিতে লিঙ্গ (Gender) প্রধানত ৪ প্রকার: 1. Masculine Gender পুরুষ লিঙ্গ (e.g. man, king, lion) 2. Feminine Gender → স্ত্রী লিঙ্গ (e.g. woman, queen, lioness, hen) 3. Common Gender উভয় লিঙ্গ বোঝাতে ব্যবহৃত (e.g. teacher, student, friend) 4. Neuter Gender → জড় পদার্থ/অজীব (e.g. table, book, pen) Options: Cow (গাভী) - Feminine Gender. Heir (উত্তরাধিকারী) সাধারণত Masculine Gender বোঝাতে ব্যবহৃত হয় (feminine form = heiress)

2. Find the noun form of the word 'successful'.

a) succeed
b) successive
c) success
d) successfully
Answer: success
Explanation: Given Word: Successful (adjective): সফল, যে কোনো কাজে সাফল্য পাওয়া। Successful (adjective) এর Noun form হচ্ছে "success" (সাফল্য)। Options: Succeed (verb): সফল হওয়া (কোনো কাজ সম্পন্ন করা বা সাফল্য অর্জন করা)। Example: She wants to succeed in her career. Success (noun) : সাফল্য। Example: His hard work led to great success. Successive (adjective): ধারাবাহিক, পরপর। Example: He won three successive matches.

3. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

a) কুহেলিকা
b) বালুচর
c) রুদ্রমঙ্গল
d) ছায়ানট
Answer: বালুচর
Explanation: কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস 'কুহেলিকা'। ১৯২৭ সাল থেকে ১৯৩১ সাল পর্যন্ত 'নওরোজ' পত্রিকায় ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হয়। এটি রাজনৈতিক উপন্যাস। তার অন্যান্য উপন্যাসগুলো হলো: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ইত্যাদি। কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ 'ছায়ানট'। এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়। মুজাফ্ফর আহমদ ও কুতুবউদ্দীন আহমেদকে কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে। - তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো: দোলনচাঁপা, ঝিঙেফুল, সঞ্চিতা, সন্ধ্যা, চক্রবাক, বিষের বাঁশি ইত্যাদি। কাজী নজরুল রচিত একটি প্রবন্ধগ্রন্থ 'রুদ্রমঙ্গল'। এটি ১৯২৭সালে প্রকাশিত হয়েছে। তার অন্যান্য প্রবন্ধগ্রন্থগুলো হলো: রাজবন্দীর জবানবন্দী, যুগবাণী, ধূমকেতু, যৌবনের গান, দুর্দিনের যাত্রী ইত্যাদি। অন্যদিকে, - পল্লীকবি জসীমউদ্দীন রচিত একটি কাব্যগ্রন্থ 'বালুচর'।

4. কোন পদ বাক্যের শোভা বর্ধন করে?

a) বিশেষ্য
b) বিশেষণ
c) ক্রিয়া
d) অব্যয়
Answer: অব্যয়
Explanation: অব্যয় পদ: - ন ব্যয় = অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থ্যাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। অব্যয় শব্দের সাথে কোন বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, এর কোন একবচন-বহুবচন হয় না। এই শব্দসমূহের কোন পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ নির্ণয় করা যায় না। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বদ্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

5. কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

a) কৃ + দন্ত
b) কৃৎ + অন্ত
c) কৃ+অন্ত
d) কৃঃ + অন্ত
Answer: কৃৎ + অন্ত
Explanation: 'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ - কৃৎ + অন্ত। সন্ধির সূত্র: ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়), দ্‌, ব্‌ হয়। -পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন: - দিক্ + অন্ত = দিগন্ত, - ণিচ্ + অন্ত = ণিজন্ত, - ষট্ + আনন = ষড়ানন, - তৎ + অবধি = তদবধি, - সুপ্ + অন্ত = সুবন্ত। এরূপ- বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, কৃদন্ত, সদানন্দ, সদুপায়, সদুপদেশ, জগদিন্দ্র ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

6. পূর্ব ইউরোপের দেশ কোনটি?

a) ডেনমার্ক
b) নরওয়ে
c) সুইডেন
d) রোমানিয়া
Answer: রোমানিয়া
Explanation: পূর্ব ইউরোপের দেশসমূহ: বেলারুশ বুলগেরিয়া চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি পোল্যান্ড মলদোভা রোমানিয়া রাশিয়া স্লোভাকিয়া ইউক্রেন উত্তর ইউরোপের দেশসমূহ: নরওয়ে সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড যুক্তরাজ্য আয়ারল্যান্ড লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া

7. নিচের কোনটি ভুট্টার জাত?

a) শুভ্রা
b) কানাইবাশি
c) সোনালিকা
d) ইরাটম
Answer: শুভ্রা
Explanation: ভুট্টার জাত: - খৈ ভুট্টা বর্ণালি মোহর - শুভ্রা: জাতটি রবি মৌসুমে ১৩৫-১৪৫ দিনে এবং খরিফ মৌসুমে ৯৫-১১০ দিনে পাকে। ফলন প্রতি হেক্টরে রবি মৌসুমে ৪.৫-৫.৫ টন এবং খরিফ মৌসুমে ৩.৫-৪.৫ টন। বারি হাইব্রিড ভুট্টা-১ বারি হাইব্রিড ভুট্টা-২ বারি হাইব্রিড ভুট্টা-৩ বারি হাইব্রিড ভুট্টা-৪ বারি হাইব্রিড ভুট্টা-৫ বারি হাইব্রিড ভুট্টা-৬

8. সংবিধানের অলংকরণ করেন কে?

a) শিল্পাচার্য জয়নুল আবেদীন
b) একেএম আব্দুর রউফ
c) আমিনুজ্জামান
d) মোস্তফা কামাল
Answer: শিল্পাচার্য জয়নুল আবেদীন
Explanation: বাংলাদেশের প্রথম সংবিধান: - ১৯৭২ সালে প্রণীত হয় বাংলাদেশের প্রথম সংবিধান। - মরহুম একেএম আব্দুর রউফ প্রথম এটি হাতে লিখেন। -এটি মুদ্রিত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস)। - মহান সংবিধানের অলংকরণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন এবং তাঁর সহকারী হিসেবে কাজ করেন শিল্পী হাশেম খান। - এতে সহযোগিতা দেন বিজি প্রেসের প্রাক্তন রীডার মরহুম আমিনুজ্জামান। -প্রথম সংবিধান মুদ্রণে ব্যবহুত যন্ত্রটির নাম Crabtree Double Demy Two Colour, যা আমদানী করা হয় ১৯৫২ সালে এবং এটি মুদ্রণ কাজে ব্যবহৃত হয় ১৯৮৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩৫ বছর। উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

9. নিচের কোনটি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন?

a) পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন
b) গণ-আজাদী লীগ
c) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
d) তমদ্দুন মজলিশ
Answer: তমদ্দুন মজলিশ
Explanation: ভাষা আন্দোলন: - তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ। ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য, ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন। ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে। ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ। বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।

10. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে?

a) ইসলামি উন্নয়ন ব্যাংক (IDB)
b) ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)
c) কমনওয়েলথ
d) কৃষি ও খাদ্য সংস্থা (FAO)
Answer: কমনওয়েলথ
Explanation: কমনওয়েলথ: কমনওয়েলথ ৫৬টি স্বাধীন ও সমান দেশের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। বর্তমান সদস্য ৫৬টি। সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন। কমনওয়েলথের প্রধান: মহামান্য রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথের প্রধান। মাননীয় শার্লি বচওয়ে বর্তমান কমনওয়েলথ মহাসচিব। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সংস্থার ৩২তম সদস্য হিসেবে, কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।

We hope প্রাইমারি শিক্ষক প্রস্তুতি এক্সাম these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.