Exams Post Study Jobs Leaderboard Shop

Primary Headmaster preparation

Primary Exam 20 Questions By ANOKUL CHANDRA MONDAL

Primary Headmaster preparation For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. .1. `A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

a) সম্পূর্ণভাবে
b) সারাক্ষণ
c) শেষ পর্যন্ত
d) মৃত্যু অবধি
Answer: সম্পূর্ণভাবে

2. চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?

a) ১৮০৭
b) ১৯০৭
c) ১৯০৯
d) ১৯১৬
Answer: ১৯০৭
Explanation: ব্যাখ্যা: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।

3. ‘কবর’ নাটক কার রচনা?

a) জহির রায়হান
b) মুনীর চৌধুরী
c) শহীদুল্লাহ কায়সার
d) হুমায়ূন আহমেদ
Answer: মুনীর চৌধুরী
Explanation: ব্যাখ্যা: ‘কবর’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম সফল নাটক। মুনীর চৌধুরী ১৯৫৩ সালে জেলে বসে এটি রচনা করেন।

4. ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?

a) দীনবন্ধু মিত্র
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) বিহারীলাল চক্রবর্তী
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: ব্যাখ্যা: কিশোর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলির অনুকরণে ব্রজবুলি ভাষায় ‘ভানুসিংহ ঠাকুর’ ছদ্মনামে ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ রচনা করেন।

5. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

a) মুনীর চৌধুরী
b) হাসান হাফিজুর রহমান
c) আবদুল গাফফার চৌধুরী
d) শামসুর রাহমান
Answer: হাসান হাফিজুর রহমান
Explanation: ব্যাখ্যা: ১৯৫৩ সালে প্রকাশিত ভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’-এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান।

6. কোন বানানটি শুদ্ধ?

a) মুমুর্ষু
b) মুমূর্ষু
c) মূমুর্ষু
d) মূমূর্ষ
Answer: মুমূর্ষু
Explanation: ব্যাখ্যা: শুদ্ধ বানান ‘মুমূর্ষু’ (ম-এ হ্রস্ব উ, ম-এ দীর্ঘ ঊ, ষ-এ রেফ ও হ্রস্ব উ)। অর্থ: মরণাপন্ন।

7. ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

a) অনল
b) পাবক
c) হুতাশন
d) উপরের সবগুলো
Answer: উপরের সবগুলো
Explanation: ব্যাখ্যা: আগুনের সমার্থক শব্দ: অগ্নি, অনল, পাবক, হুতাশন, বৈশ্বানর, বহ্নি।

8. Who is the author of ‘Animal Farm’?

a) Thomas More
b) George Orwell
c) Charles Dickens
d) Ernest Hemingway
Answer: George Orwell
Explanation: Explanation: 'Animal Farm' is a famous allegorical novella by George Orwell, published in 1945.

9. Who wrote ‘A Farewell to Arms’?

a) T.S. Eliot
b) John Milton
c) Ernest Hemingway
d) Plato
Answer: Ernest Hemingway
Explanation: Explanation: A novel by American writer Ernest Hemingway set during the Italian campaign of World War I.

10. What is the meaning of ‘White Elephant’?

a) An elephant of white colour
b) A hoarder
c) A black marketer
d) A very costly or troublesome possession
Answer: A very costly or troublesome possession
Explanation: Explanation: A possession that is useless or troublesome, especially one that is expensive to maintain.

11. Who is the most famous satirist in English literature?

a) Alexander Pope
b) Jonathan Swift
c) William Wordsworth
d) John Dryden
Answer: Jonathan Swift
Explanation: Explanation: Jonathan Swift is known for works like 'Gulliver's Travels'.

12. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?

a) হিলি
b) বুড়িমারী
c) বেনাপোল
d) সোনা মসজিদ
Answer: বেনাপোল
Explanation: ব্যাখ্যা: যশোর জেলার বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর, যার মাধ্যমে ভারতের সাথে সর্বাধিক স্থলবাণিজ্য হয়।

13. বাংলাদেশের কোন জেলা চা বাগানের জন্য বিখ্যাত?

a) সিলেট
b) মৌলভীবাজার
c) হবিগঞ্জ
d) চট্টগ্রাম
Answer: মৌলভীবাজার
Explanation: ব্যাখ্যা: বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান (৯০টির বেশি) রয়েছে মৌলভীবাজার জেলায়। এজন্য একে চায়ের রাজধানী বলা হয়।

14. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

a) মহেশখালী
b) কুতুবদিয়া
c) সেন্টমার্টিন
d) নিঝুম দ্বীপ
Answer: সেন্টমার্টিন
Explanation: ব্যাখ্যা: সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এর স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা।

15. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) জেনেভা
b) ওয়াশিংটন ডিসি
c) নিউইয়র্ক
d) প্যারিস
Answer: নিউইয়র্ক
Explanation: ব্যাখ্যা: জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।

16. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

a) ৫ মে
b) ৫ জুন
c) ১৫ জুন
d) ১০ ডিসেম্বর
Answer: ৫ জুন
Explanation: ব্যাখ্যা: ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

17. হাজার হ্রদের দেশ কোনটি?

a) নরওয়ে
b) সুইডেন
c) ফিনল্যান্ড
d) সুইজারল্যান্ড
Answer: ফিনল্যান্ড
Explanation: ব্যাখ্যা: ফিনল্যান্ডে প্রচুর সংখ্যক হ্রদ থাকার কারণে একে 'হাজার হ্রদের দেশ' বলা হয়।

18. Choose the correct alternative to complete the sentence. ‘He —- to see us if he had been able to.’

a) would come
b) may come
c) may have come
d) would have come
Answer: would have come
Explanation: ব্যাখ্যা: এটি একটি Third Conditional Sentence। এর গঠন হলো: If + Past Perfect, would have + past participle (V3)। যেহেতু if-clause টি 'had been' (Past Perfect) এ আছে, তাই main clause টি 'would have come' হবে।

19. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

a) ১৪০ টাকা
b) ১২০ টাকা
c) ১৪৪ টাকা
d) ১৫০টাকা
Answer: ১৪৪ টাকা
Explanation: ব্যাখ্যা: নির্মাণ খরচ = ১০০ টাকা। নির্মাতা ২০% লাভে বিক্রয় করে = ১০০ + (১০০ এর ২০%) = ১০০ + ২০ = ১২০ টাকা। খুচরা বিক্রেতা ১২০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করে = ১২০ + (১২০ এর ২০%) = ১২০ + ২৪ = ১৪৪ টাকা। সুতরাং, খুচরা মূল্য ১৪৪ টাকা।

20. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?

a) ২৩
b) ২৪.৫
c) ২৫
d) ২৬
Answer: ২৫
Explanation: ব্যাখ্যা: ক্রমিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র হলো: গড় = (প্রথম সংখ্যা + শেষ সংখ্যা) / ২। এখানে, প্রথম সংখ্যা ১ এবং শেষ সংখ্যা ৪৯। সুতরাং, গড় = (১ + ৪৯) / ২ = ৫০ / ২ = ২৫।

We hope Primary Headmaster preparation these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.