Exams Study Jobs Teachers Shop

প্রাইমারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ২৭

Primary Exam 25 Questions By National university

প্রাইমারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ২৭ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কচু শাকে কোনটি বেশি থাকে?

ক) ক্যালসিয়াম
খ) লৌহ
গ) আয়োডিন
ঘ) ভিটামিন 'সি'
উত্তর: লৌহ

2. ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন কোন বিজ্ঞানী?

ক) অধ্যাপক ড.শফিকুল ইসলাম
খ) ড. মাকসুদুল আলম
গ) ড. জাহিদুল ইসলাম
ঘ) ড. এম এ মুহিত
উত্তর: ড. মাকসুদুল আলম

3. 'পদ্মরাগ' গ্রন্থটির রচয়িতা কে?

ক) মীর মশাররফ হোসেন
খ) প্রমথ চৌধুরী
গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
ঘ) আবুল ফজল
উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেন

4. পল্লিকবি জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

ক) বালুচর
খ) ধানক্ষেত
গ) রাখালী
ঘ) মাটির কান্না
উত্তর: রাখালী

5. কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে?

ক) ডিইউ
খ) মন্টেসরি
গ) ফ্রোয়েবল
ঘ) পেস্তালৎসী
উত্তর: ফ্রোয়েবল

6. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি শক্তিকে বলে-

ক) রম
খ) রেম
গ) অপারেটিং সিস্টেম
ঘ) হার্ডওয়্যার
উত্তর: রেম

7. 'কাটাকুঞ্জে বসে তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা'-এই উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা?

ক) কাজী নজরুল ইসলাম
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) বিদ্যাপতি
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: কাজী নজরুল ইসলাম

8. আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙক্তিটির রচিয়তা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) গোলাম মোস্তফা
ঘ) ফররুখ আহমদ
উত্তর: কাজী নজরুল ইসলাম

9. 'বরফ গলা নদী' উপন্যাসটির রচিয়তা কে?

ক) জহির রায়হান
খ) সৈয়দ এমদাদ আলী
গ) হুমায়ুন আহমেদ
ঘ) শওকত ওসমান
উত্তর: জহির রায়হান

10. 'রক্তকরবী' নাটকটি কার রচনা?

ক) গিরিশ চন্দ্র ঘোষ
খ) কায়কোবাদ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

11. নিচের কোন যৌগটি ভিটামিন সি?

ক) সাইট্রিক এসিড
খ) অ্যাসকরবিক এসিড
গ) অ্যাসিটিক এসিড
ঘ) অক্সালিক এসিড
উত্তর: অ্যাসকরবিক এসিড

12. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন?

ক) কফি আনান
খ) উথান্ট
গ) দ্যাগ হ্যামারশোল্ড
ঘ) ভুট্রোস ঘালি
উত্তর: উথান্ট

13. 'এডেন' সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?

ক) ইয়েমেন
খ) জর্ডান
গ) কাতার
ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর: ইয়েমেন

14. প্রাণী কোন প্রক্রিয়ার কার্বন ডাই -অক্সাইড তৈরি করে?

ক) ব্যাপন
খ) রেচন
গ) শ্বসন
ঘ) অভিস্রবণ
উত্তর: শ্বসন

15. কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?

ক) এইডস
খ) গনোরিয়া
গ) গলগন্ড রোগ
ঘ) গোদ রোগ
উত্তর: গনোরিয়া

16. 'শিমের বিচি' কোন ধরনের খাদ্য?

ক) আমিষ
খ) শ্বেতসার
গ) স্নেহ জাতীয়
ঘ) ভিটামিন
উত্তর: আমিষ

17. 'বিশ্ব পরিবেশ' দিবস কবে পালন করা হয়?

ক) ৫ এপ্রিল
খ) ৫ মে
গ) ৫ জুন
ঘ) ৫ জুলাই
উত্তর: ৫ জুন

18. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?

ক) ২৯
খ) ৩১
গ) ৩০
ঘ) ৩২
উত্তর: ৩২

19. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?

ক) দস্তা
খ) অ্যালুমিনিয়াম
গ) তামা
ঘ) পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
উত্তর: দস্তা

20. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী-

ক) ইথেন
খ) হাইড্রোজেন সালফাইড
গ) মিথেন
ঘ) হিলিয়াম
উত্তর: হাইড্রোজেন সালফাইড

21. ১০২৪ বাইট = কত?

ক) ১ মেগাবাইট
খ) ১ গিগাবাইট
গ) ১ কিলোবাইট
ঘ) ১ টেরাবাইট
উত্তর: ১ কিলোবাইট

22. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

ক) থাইরোসিন
খ) গ্লুকাগন
গ) ইনসুলিন
ঘ) এড্রিনালিন
উত্তর: ইনসুলিন

23. আদমসুরাত বলা হয়-

ক) কালপুরুষকে
খ) সপ্তর্ষিমন্ডলকে
গ) ক্যাসিওপিয়াকে
ঘ) সুরনদীকে
উত্তর: কালপুরুষকে

24. পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মধ্যাকর্ষণ শক্তি-

ক) কমে যাবে
খ) বেড়ে যাবে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) কোনটিই ঠিক নয়
উত্তর: কমে যাবে

25. ওয়ারী -বটেশ্বর কোথায় অবস্থিত?

ক) নরসিংদী
খ) নারায়ণগঞ্জ
গ) বগুড়া
ঘ) কুষ্টিয়া
উত্তর: নরসিংদী

আশা করি প্রাইমারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ২৭ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট