Exams Study Jobs Teachers Shop

বাংলা মডেল টেস্ট। ফ্রি মডেল টেস্ট দিতে Nishat Mehjabin পেজটি ফলো করুন

Primary Exam 20 Questions By AsoporiTech Mentor Mehjabin - HSTU

বাংলা মডেল টেস্ট। ফ্রি মডেল টেস্ট দিতে Nishat Mehjabin পেজটি ফলো করুন নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'এয়োগণ' শব্দের অর্থ কী?

ক) সধবা নারী
খ) পতিহীনা নারী
গ) বন্ধ্যা নারী
ঘ) অবিবাহিত নারী
উত্তর: সধবা নারী

2. 'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'- উক্তিটি কার?

ক) সুভাষ মুখোপাধ্যায়
খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) শামসুর রাহমান
ঘ) কামিনী রায়
উত্তর: সুভাষ মুখোপাধ্যায়

3. 'হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ'। এখানে 'হাটে হাটে' কী?

ক) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
খ) অব্যয়ের দ্বিরুক্তি
গ) পদাতাক দ্বিরুক্তি
ঘ) অনুকার দ্বিরুক্তি
উত্তর: পদাতাক দ্বিরুক্তি

4. 'চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী'- এটি কোন সমাসের উদাহরণ?

ক) মধ্যপদলোপী কর্মধারয়
খ) রূপক কর্মধারয়
গ) দ্বিতীয়া তৎপুরুষ
ঘ) বহুব্রীহি
উত্তর: দ্বিতীয়া তৎপুরুষ

5. 'য' এর উচ্চারণ স্থানগত অবস্থান কী?

ক) কণ্ঠ
খ) মূর্ধা
গ) দন্ত্য
ঘ) তালব্য
উত্তর: তালব্য

6. দেশি শব্দ কোনটি?

ক) বেগম
খ) আজ
গ) ডাব
ঘ) তেষ্টা
উত্তর: ডাব

7. 'বৈষম্যবিরোধী' কোন সমাস দ্বারা গঠিত?

ক) দ্বিতীয়া তৎপুরুষ
খ) তৃতীয়া তৎপুরুষ
গ) চতুর্থী তৎপুরুষ
ঘ) ষষ্ঠী তৎপুরুষ
উত্তর: ষষ্ঠী তৎপুরুষ

8. 'লোভ পরিত্যাগ কর, তুমি সুখে থাকবে'। বাক্যটি-

ক) জটিল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য
ঘ) কোনটিই নয়
উত্তর: যৌগিক বাক্য

9. কোন বানানটি সঠিক?

ক) দূরাবস্থা
খ) দুরাবস্থা
গ) দূরবস্থা
ঘ) দুরবস্থা
উত্তর: দুরবস্থা

10. অনুজ্ঞাসূচক বাক্য কোনটি?

ক) তুমি কি জ্ঞান হারা হয়েছো?
খ) এবার তুমি দাঁড়াও!
গ) যদি শৈশব ফিরে পেতাম।
ঘ) কী সুন্দর দৃশ্য!
উত্তর: এবার তুমি দাঁড়াও!

11. 'জামদানি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক) আরবি
খ) ফারসি
গ) তুর্কি
ঘ) হিন্দি
উত্তর: ফারসি

12. 'খ' যুক্তবর্ণটি-

ক) 'ত' ও 'ত' এর মিলিত রূপ
খ) 'ত' ও 'থ' এর মিলিত রূপ
গ) 'থ' ও 'ত' এর মিলিত রূপ
ঘ) 'থ' ও 'থ' এর মিলিত রূপ
উত্তর: 'ত' ও 'থ' এর মিলিত রূপ

13. রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ-কার ব্যবহার করতেন কেন?

ক) এ- কার মাত্রা যুক্ত বলে
খ) 'এ' মাত্রাহীন বর্ণ বলে
গ) 'এ' উচ্চারণ বোঝাতে
ঘ) 'অ্যা' উচ্চারণ বোঝাতে
উত্তর: 'অ্যা' উচ্চারণ বোঝাতে

14. 'Migration'-এর বাংলা পরিভাষা-

ক) প্রব্রজ্যা
খ) প্ৰব্ৰজন
গ) প্রব্রজিত
ঘ) প্রব্রাজিত
উত্তর: প্ৰব্ৰজন

15. 'দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে।' কোন কারকে কোন বিভক্তি

ক) তৎপুরুষ
খ) কর্তায় ষষ্ঠী
গ) সম্প্রদানে ষষ্ঠী
ঘ) নিমিত্তার্থে চতুর্থী
উত্তর: সম্প্রদানে ষষ্ঠী

16. নানান দেশে নানান ভাষা/ বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? এ পঙ্ক্তির রচয়িতা কে?

ক) অতুলপ্রসাদ সেন
খ) রামনিধি গুপ্ত
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) দ্বিজেন্দ্রনাথ রায়
উত্তর: রামনিধি গুপ্ত

17. শুদ্ধ শব্দগুচ্ছ-

ক) মুহূর্মুহু, মুহূর্ত
খ) ত্রিকোণ, উনবিংশ
গ) ঊষা, কোনা
ঘ) অদ্যাপি, যদ্যাপি
উত্তর: ঊষা, কোনা

18. 'আমি এবার পারব' বাক্যে কয়টি অক্ষর?

ক) সাত
খ) ছয়
গ) পাঁচ
ঘ) চার
উত্তর: ছয়

19. 'আমার পথ' প্রবন্ধের মূল উপজীব্য কী?

ক) আত্মবিশ্বাস জাগ্রত করা
খ) সমাজতন্ত্র
গ) শোষণের বিরুদ্ধে প্রতিবাদ
ঘ) সাম্যবাদ
উত্তর: আত্মবিশ্বাস জাগ্রত করা

20. বাগধারার অর্থ নির্ণয় করুন: 'ধর্মের ষাঁড়'-

ক) স্বার্থপর
খ) বেহায়া
গ) সুসময়ের বন্ধু
ঘ) অকর্মণ্য
উত্তর: অকর্মণ্য

আশা করি বাংলা মডেল টেস্ট। ফ্রি মডেল টেস্ট দিতে Nishat Mehjabin পেজটি ফলো করুন এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট