Exams Study Jobs Teachers Shop

প্রাইমারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ২৬

Primary Exam 25 Questions By National university

প্রাইমারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ২৬ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'ভটিয়ালি' কোন অনঞ্চলের গান?

ক) রংপুর
খ) দিনাজপুর
গ) ময়মনসিংহ
ঘ) বরিশাল
উত্তর: ময়মনসিংহ

2. মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?

ক) ইতালি
খ) সুইডেন
গ) জার্মানি
ঘ) ফ্রান্স
উত্তর: ইতালি

3. কোন বানানটি শুদ্ধ?

ক) আদ্যোক্ষর
খ) আদ্যক্ষর
গ) আদ্যখর
ঘ) আদ্যাক্ষর
উত্তর: আদ্যাক্ষর

4. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা 'বীর প্রতিক' উপাধি পান?

ক) ১ জন
খ) ২ জন
গ) ৩ জন
ঘ) কেউ না
উত্তর: ২ জন

5. ছয়-দফা দাবও প্রথম কোথায় উত্থাপন করা হয়?

ক) ঢাকায়
খ) চট্টগ্রামে
গ) লাহোরে
ঘ) ইসলামাবাদে
উত্তর: লাহোরে

6. সমবাহু ত্রিভুজের বাহু'র দৈর্ঘ ৬ মিটার হলে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে-

ক) ৮√ ৩ বর্গমিটার
খ) ৯√৩ বর্গমিটার
গ) ১২√৩ বর্গমিটার
ঘ) ১৬ বর্গমিটার
উত্তর: ৯√৩ বর্গমিটার

7. ত্রিভুজের যে -কোন দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে-

ক) দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর
খ) দুই সমকোণ সমান
গ) দুই সমকোন অপেক্ষা বৃহত্তর
ঘ) উপরের কোনটিই নয়
উত্তর: দুই সমকোন অপেক্ষা বৃহত্তর

8. কোনটি শুদ্ধ বানান?

ক) প্রণিপাত
খ) নির্মান
গ) কৃপান
ঘ) রুপায়ন
উত্তর: প্রণিপাত

9. 'অহরহ' -এর সঠিক সন্ধি -বিচ্ছেদ কোনটি?

ক) অহ+ রহ
খ) অহঃ+ রহ
গ) আহঃ+ রহ
ঘ) অহঃ+অহ
উত্তর: অহঃ+অহ

10. 'উচ্ছ্বাস' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) উত+ চ্ছাস
খ) উৎ+ ছাস
গ) উৎ+,চ্ছাস
ঘ) উৎ+ শ্বাস
উত্তর: উৎ+ শ্বাস

11. 'প্রাচীন' -এর বিপরীতার্থক শব্দ কী?

ক) নতুন
খ) বর্তমান
গ) অর্বাচীন
ঘ) এর কোনটিই নয়
উত্তর: অর্বাচীন

12. ভৈরব ব্রীজ কোন্ নদীর উপর অবস্থিত ?

ক) ব্রহ্মপুত্র
খ) সুরমা
গ) কুশিয়ারা
ঘ) মেঘনা
উত্তর: মেঘনা

13. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোণ প্রণালী?

ক) পক
খ) জিব্রাল্টার
গ) হরমুজ
ঘ) বেরিং
উত্তর: বেরিং

14. 'সঙ্কুচিত' -এর বিপরীতার্থক শব্দ কি?

ক) চওড়া
খ) প্রসারিত
গ) প্রশস্ত
ঘ) বিস্তৃত
উত্তর: প্রসারিত

15. 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কি?

ক) অরণ্য
খ) পর্বত
গ) স্থাবর
ঘ) সমুদ্র
উত্তর: স্থাবর

16. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

ক) ৭২ সেন্টিমিটার
খ) ৭৪ সেন্টিমিটার
গ) ৭৬ সেন্টিমিটার
ঘ) ৭৭ সেন্টিমিটার
উত্তর: ৭৬ সেন্টিমিটার

17. 'ফুল' শব্দের সমার্থক শব্দ কি?

ক) ফুলশর
খ) প্রসূন
গ) অলি
ঘ) অহি
উত্তর: প্রসূন

18. কোনটি 'মেঘ' শব্দের প্রতিশব্দ নয়-

ক) জলদ
খ) বারিদ
গ) জীমূত
ঘ) অন্তরীক্ষ
উত্তর: অন্তরীক্ষ

19. যে সব নিউক্লিয়াসের প্রোটিন সংখ্যা সমান কিন্তুু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে-

ক) আইসোমার
খ) আইসোবার
গ) আইসোটোপ
ঘ) আইসোটোন
উত্তর: আইসোটোপ

20. কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?

ক) বেলে মাটি
খ) পলি মাটি
গ) দো-আঁশ মাটি
ঘ) এঁটেল মাটি
উত্তর: দো-আঁশ মাটি

21. 'কালির দাগ দাও'- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ২য়া
খ) করণে ৬ষ্ঠী
গ) অপাদানে ৬ষ্ঠী
ঘ) অধিকরণে ৬ষ্ঠী
উত্তর: করণে ৬ষ্ঠী

22. 'গাড়ী স্টেশন ছাড়ল' -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তা শূন্য
খ) কর্মে শূন্য
গ) করনে শূন্য
ঘ) অপাদানে শূন্য
উত্তর: অপাদানে শূন্য

23. কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?

ক) ভিটামিন 'এ'
খ) 'বি'
গ) 'সি'
ঘ) 'ডি'
উত্তর: 'বি'

24. 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থের রচিয়তা কে?

ক) মযহারুল ইসলাম
খ) হুমায়ুন কবির
গ) হুমায়ুন আহমেদ
ঘ) রফিক আজাদ
উত্তর: মযহারুল ইসলাম

25. 'ওরা কদম আলী' নাটকটি কে লিখেছেন?

ক) মুনীর চৌধুরী
খ) আবদুল্লাহ আল মামুন
গ) মামুনুর রশীদ
ঘ) রশীদ হায়দার
উত্তর: মামুনুর রশীদ

আশা করি প্রাইমারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ২৬ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট