Exams Study Jobs Teachers Shop

প্রাইমারি সহকারী নিয়োগ পরিক্ষা মডেল টেস্ট ১০

Primary Exam 25 Questions By Dinajpure gvt college

প্রাইমারি সহকারী নিয়োগ পরিক্ষা মডেল টেস্ট ১০ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাংলা নববর্ষ পহেলা বৈশাখের প্রবর্তক কে?

ক) সম্রাট আকবর
খ) শেরশাহ
গ) লক্ষ্মন সেন
ঘ) বাদশা শাহজাহান
উত্তর: সম্রাট আকবর

2. বাংলাদেশে ভূ- উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?

ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) ৪ টি
উত্তর: ৪ টি

3. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

ক) পদ্মা
খ) মেঘনা
গ) ব্রহ্মপুত্র
ঘ) যমুনা
উত্তর: মেঘনা

4. বাংলাদেশে প্রথম কোন সালে গ্যাস উত্তোলন শুরু হয়?

ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৭ সালে
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৬৭ সালে
উত্তর: ১৯৫৭ সালে

5. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে?

ক) ড. মাহমুদ হাসান
খ) স্যার এ. এফ. রহমান
গ) ড. ওসমান গণি
ঘ) ড. মোয়াজ্জেম হোসেন
উত্তর: স্যার এ. এফ. রহমান

6. স্বর্ণ নগরী বলা হয় কোনটিকে?

ক) দুবাই
খ) অমৃতস্বর
গ) শিকাগো
ঘ) জোহান্সবার্গ
উত্তর: জোহান্সবার্গ

7. UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক
খ) ওয়াশিংটন
গ) জেনেভা
ঘ) রোম
উত্তর: নিউইয়র্ক

8. International Court of Justice -এর সদর দপ্তর কোথায়?

ক) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
খ) নেদারল্যান্ডসের দি হেগে
গ) সুইজারল্যান্ডের বার্ণে
ঘ) কানাডার ওটোয়ায়
উত্তর: নেদারল্যান্ডসের দি হেগে

9. ইসরায়েলকে স্বীকৃিতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

ক) জর্দান
খ) লিবিয়া
গ) সিরিয়া
ঘ) মিশর
উত্তর: মিশর

10. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহিত হয়েছিলেন?

ক) কুীর্ট ওয়াল্ডহেম
খ) দ্যাগ হ্যামারশোল্ড
গ) উ থান্ট
ঘ) হ্যাভিয়ার প্যারেস দ্য কুইয়ার
উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড

11. কোন প্রবচনটি 'হডভাগ্য' অর্থে ব্যবহৃত হয়?

ক) উড়নচণ্ডী
খ) আটকপালে
গ) ছ-পোষা
ঘ) ভূষন্ডির কাক
উত্তর: আটকপালে

12. সর্বাপেক্ষা গ্রহনযোগ্য বাক্যটি চিহ্নত করুন।

ক) করিম আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে
খ) আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়
গ) মিথ্যা সাক্ষী দিলে বিচার কার্য বিঘ্নিত হয়
ঘ) মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে
উত্তর: মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে

13. 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি' কার বক্তব্য?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মোতাহার হোসেন চৌধুরী
গ) ড.মুহাম্মদ শহীদুল্লাহ্
ঘ) শেরে বাংলা এ. কে ফজলুল হক
উত্তর: ড.মুহাম্মদ শহীদুল্লাহ্

14. 'যা বলা হয়নি'- এক কথায়-

ক) অব্যক্ত
খ) অনুক্ত
গ) অউক্ত
ঘ) অপ্রকাশিত
উত্তর: অনুক্ত

15. নিচের কোন গ্রন্থগুলির মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়?

ক) কথা ও কাহীনি
খ) রাত্রি শেষ
গ) হাজার বছর ধরে
ঘ) চোখের চাতক
উত্তর: হাজার বছর ধরে

16. 'কাঁচি' কোন ধরনের শব্দ?

ক) আরবি
খ) ফারসি
গ) হিন্দি
ঘ) তুর্কি
উত্তর: ফারসি

17. 'রুপসী বাংলা'র কবি কে?

ক) বুদ্ধদেব বসু
খ) সুধীন্দ্রনাথ চক্রবর্তী
গ) বিষ্ণু দে
ঘ) জীবনানন্দ দাস
উত্তর: জীবনানন্দ দাস

18. কোন বানানটি শুদ্ধ?

ক) বিভিষীকা
খ) বিভীষিকা
গ) বীভিষিকা
ঘ) বীভিষীকা
উত্তর: বিভীষিকা

19. 'ক্ষ' -এর বিশ্লিষ্ট রুপ-

ক) ক+ খ
খ) ক+ ঘ
গ) ক+ ষ
ঘ) ক+ ষ+ খ
উত্তর: ক+ ষ

20. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?

ক) সমাচার দর্পন
খ) বঙ্গ দর্শন
গ) সংবাদ প্রভাকর
ঘ) বেঙ্গল গেজেট
উত্তর: সমাচার দর্পন

21. সন্ধির প্রধান সুবিধা কি?

ক) পড়ার সুবিধা
খ) লেখার সুবিধা
গ) উচ্চারণের সুবিধা
ঘ) শোনার সুবিধা
উত্তর: উচ্চারণের সুবিধা

22. 'এভিকালচার' বলতে কি বুঝায়?

ক) উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
খ) পাখিপালন বিষয়াদি
গ) বাজপাখিপালন বিষয়াদি
ঘ) উড়োজাহাজ ব্যবস্থাপনা
উত্তর: পাখিপালন বিষয়াদি

23. পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে?

ক) কমপ্যাক, ১৯৮৫
খ) এপসন, ১৯৮১
গ) আইবিএম, ১৮৮৩
ঘ) অ্যাপেল, ১৯৭৭
উত্তর: এপসন, ১৯৮১

24. নিউট্রন আবিষ্কার করেন-

ক) কিউরি
খ) রাদারফোর্ড
গ) চ্যডউইক
ঘ) থমসন
উত্তর: চ্যডউইক

25. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?

ক) হরমুজ
খ) জিব্রাল্টার
গ) বসফরাস
ঘ) দার্দানেলিস
উত্তর: জিব্রাল্টার

আশা করি প্রাইমারি সহকারী নিয়োগ পরিক্ষা মডেল টেস্ট ১০ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট