Exams Study Jobs Teachers Shop

বেসরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১১

Primary Exam 20 Questions By National university

বেসরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১১ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'হাজার বছর ধরে 'রচনাটি কার?

ক) মুনির চৌধুরী
খ) জহির রায়হান
গ) মোতাহার হোসেন চৌধুরী
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: জহির রায়হান

2. 'ছায়া হরিণ ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) আহসান হাবীব
খ) ফররুখ আহমেদ
গ) শামসুর রহমান
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: আহসান হাবীব

3. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) সমাস
ঘ) সন্ধি
উত্তর: সন্ধি

4. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) বাল্মিকী
খ) বাল্মিকি
গ) বাল্মীকি
ঘ) বাল্মীকী
উত্তর: বাল্মীকি

5. কোনটি বহুব্রীহি সমাস?

ক) সুপুরুষ
খ) দশানন
গ) সাদাকালো
ঘ) চৌরাস্তা
উত্তর: দশানন

6. 'জন্ডিস' একটি-

ক) কাব্যগ্রন্থ
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) গল্প সংকলন
উত্তর: নাটক

7. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

ক) গ্রানাইট পাথর
খ) পিতল
গ) ইস্পাত
ঘ) হীরা
উত্তর: হীরা

8. কোন রং এর কাপে চা তারাতাড়ি ঠান্ডা হয়?

ক) সাদা
খ) লাল
গ) কালো
ঘ) ধূসর
উত্তর: কালো

9. কোন উদ্ভিদের কান্ড রুপান্ততিত হয়ে পাতার কাজ করে?

ক) ফণিমনসা
খ) পাথরকুচি
গ) ফার্ন
ঘ) আদা
উত্তর: ফণিমনসা

10. পানির খরতার কারণ-

ক) ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ
খ) ক্যালসিয়াম ক্লোরাইড লবণ
গ) ক্যালসিয়াম সালফেট লবণ
ঘ) ক্যালসিয়াম কার্বনেট লবণ
উত্তর: ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ

11. ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক) কপার
খ) এলুমিনিয়াম
গ) জিংক
ঘ) লৌহ
উত্তর: এলুমিনিয়াম

12. নিচের কোনটি নিত্য সমাস?

ক) ভালমন্দ
খ) বেয়াদব
গ) পঞ্চনদ
ঘ) দেশান্তর
উত্তর: দেশান্তর

13. 'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'-'পাতায় পতায়' কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে ষষ্ঠী
খ) অধিকরণে ৭ মী
গ) অপাদানে ষষ্ঠী
ঘ) অপাদানে ৭ মী
উত্তর: অধিকরণে ৭ মী

14. 'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়'-এক কথায়-

ক) মাধুকরী
খ) মধুকর
গ) অর্বাচীন
ঘ) অবিমৃষ্যকারী
উত্তর: মাধুকরী

15. 'অকালে যাকে জাগরণ করা হয়'-এক কথায়-

ক) অকুতোভয়
খ) অন্যন্য সাধারণ
গ) অঘটন ঘটন পটিয়সী
ঘ) অকালবোধন
উত্তর: অকালবোধন

16. 'গড্ডালিকা প্রবাহ'এর সঠিক অর্থ কোনটি?

ক) লল্ড-ভন্ড হওয়া
খ) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
গ) অন্ধ অনুকরণ
ঘ) কোনটিই নয়
উত্তর: অন্ধ অনুকরণ

17. 'আগুনের' প্রতিশব্দ নয় কোনটি?

ক) অনল
খ) বহ্নি
গ) পাবক
ঘ) কর
উত্তর: কর

18. 'চপল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) স্তব্ধ
খ) গম্ভীর
গ) অলৌকিক
ঘ) অবাস্তব
উত্তর: গম্ভীর

19. দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন -

ক) কার্বোহাইড্রেট
খ) প্রোটিন
গ) স্নেহদ্রব্য
ঘ) কোনটি নয়
উত্তর: প্রোটিন

20. কোনটি 'পিংক সিটি' নামে পরিচিত?

ক) টোকিও
খ) দিল্লি
গ) বেইজিং
ঘ) জয়পুর
উত্তর: জয়পুর

আশা করি বেসরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১১ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট