1. ‘অছি' শব্দের অর্থ-
ক)
মশা
খ)
নিরাপত্তা
গ)
অভিভাবক
ঘ)
মনোনয়ন
উত্তর:
অভিভাবক
2. ‘পাণি গ্রহণ’ কথাটি যা থেকে এসেছে-
ক)
মালা
খ)
ফুল
গ)
বীণা
ঘ)
হাত
উত্তর:
হাত
ব্যাখ্যা:
'পাণি' শব্দের অর্থ হলো 'হাত'। বিবাহের সময় বরের হাতে কন্যার হাত অর্পণ করার আনুষ্ঠানিকতাকে 'পাণি গ্রহণ' বলা হয়, যা মূলত 'হাত ধরা' বা বিবাহ করা বোঝায়।
3. ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী ?
ক)
বিপ্লব
খ)
চিরজীবী
গ)
সন্ত্রাস
ঘ)
আন্দোলন
উত্তর:
বিপ্লব
ব্যাখ্যা:
'ইনকিলাব' (Inquilab) শব্দটি মূলত একটি আরবি শব্দ (انقلاب), যা উর্দু ও ফারসি ভাষার মাধ্যমে বাংলা ভাষায় প্রবেশ করেছে।
অর্থ: এর শাব্দিক অর্থ হলো বিপ্লব, পরিবর্তন বা আমূল রূপান্তর।
ব্যবহার: উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় 'ইনকিলাব জিন্দাবাদ' (বিপ্লব দীর্ঘজীবী হোক) স্লোগানটি অত্যন্ত জনপ্রিয় ছিল।
অন্যান্য অপশনগুলো কেন নয়:
চিরজীবী: এর অর্থ অক্ষয় বা অমর (যেমন: জিন্দাবাদ)।
সন্ত্রাস: এর অর্থ ভীতি বা ত্রাস সৃষ্টি করা।
আন্দোলন: এর অর্থ বিক্ষোভ বা সংগ্রাম (Movement), যা বিপ্লবের একটি প্রাথমিক ধাপ হতে পারে কিন্তু সরাসরি ইনকিলাব শব্দের প্রতিশব্দ নয়।
4. “আধেক” কথাটির শিষ্টরুপ কি ?
ক)
অর্ধেক
খ)
আধখানা
গ)
অধুনা
ঘ)
অর্ধ
উত্তর:
অর্ধেক
5. ‘কিণাঙ্ক’- শব্দের অর্থ কী ?
ক)
ক্ষত
খ)
আঁচিল
গ)
কড়া
ঘ)
রক্ত
উত্তর:
কড়া
6. “গুবাক” শব্দের অর্থ কি ?
ক)
নারিকেল
খ)
কদমগাছ
গ)
আতাগাছ
ঘ)
সুপারীগাছ
উত্তর:
সুপারীগাছ
7. 'ঝি' -র সমার্থক শব্দ কোনটি ?
ক)
সুতা
খ)
ঠাকুরঝি
গ)
বণিতা
ঘ)
শ্বশ্রূ
উত্তর:
সুতা
ব্যাখ্যা:
'ঝি' শব্দের অর্থ হলো কন্যা বা মেয়ে। 'সুতা' শব্দটিও কন্যা বা মেয়ে অর্থে ব্যবহৃত হয়। অন্যদিকে, বণিতা অর্থ নারী এবং শ্বশ্রূ অর্থ শাশুড়ি।
8. ‘প্রথিত’ শব্দের অর্থ হচ্ছে-
ক)
প্রথা অনুসারে
খ)
বিখ্যাত
গ)
যা পুতে রাখা হচ্ছে
ঘ)
যা প্রার্থনা
উত্তর:
বিখ্যাত
9. “প্রতীকধর্মী” মানে হচ্ছে-
ক)
নিদর্শন জ্ঞাপক
খ)
বিমূর্ত
গ)
বস্তুনিষ্ট
ঘ)
নির্বস্তুক
উত্তর:
নিদর্শন জ্ঞাপক
10. 'পেলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি ?
ক)
নন্দন
খ)
মৃদু
গ)
কুসুম
ঘ)
সফল
উত্তর:
মৃদু