Exams Post Study Jobs Leaderboard Shop

সাধারণ জ্ঞান

General Knowledge 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

সাধারণ জ্ঞান For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?

a) শামীম কবির
b) জাকারিয়া পিন্টু
c) নাঈমুর রহমান দুর্জয়
d) আমিনুল ইসলাম বুলবুল
Answer: জাকারিয়া পিন্টু

2. বাংলাদেশের প্রথম কবে বিশ্ব অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে?

a) ১৮৯২ সনে
b) ১৯৮২ সনে
c) ১৯৮৪ সনে
d) ১৯৮৮ সনে
Answer: ১৯৮৪ সনে

3. 'মা ও মণি' হলো-

a) একটি উপন্যাসের নাম
b) একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
c) একটি প্রসাধনী শিল্পের নাম
d) মা ও মেয়ের গল্প কাহিনি
Answer: একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম

4. 'অন্ধকূপ হত্যা' কাহিনি কার তৈরি?

a) হলওয়েল
b) মীর জাফর
c) ক্লাইভ
d) কর্নওয়ালিস
Answer: হলওয়েল

5. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

a) খাজা নাজিমউদ্দীন
b) নুরুল আমিন
c) লিয়াকত আলী খান
d) মুহাম্মদ আলী জিন্নাহ
Answer: খাজা নাজিমউদ্দীন

6. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

a) মেজর জিয়াউর রহমান
b) কর্নেল সফিউল্লাহ
c) নুরুদ্দিন খান
d) এম এ জি ওসমানী
Answer: এম এ জি ওসমানী

7. 'ড্রামহেড' হচ্ছে উন্নত জাতের-

a) সিম
b) বাঁধাকপি
c) গাভি
d) আলু
Answer: বাঁধাকপি

8. 'কোর্ট অব রেকর্ড' বলা হয় কোন আদালতকে?

a) ম্যাজিস্ট্রেট কোর্ট
b) জজ কোর্ট
c) সুপ্রিম কোর্ট
d) হাইকোর্ট
Answer: সুপ্রিম কোর্ট

9. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

a) দিনাজপুর
b) পাকশী
c) ঈশ্বরদী
d) ফরিদপুর
Answer: ঈশ্বরদী

10. সমুদ্র উপকূলের তটরেখা থেকে বাংলাদেশের মহিসোপানের দৈর্ঘ্য কত নটিক্যাল মাইল?

a) ৩৫০
b) ২০০
c) ১২
d) ৪০০
Answer: ৩৫০
Explanation: মহীসোপান (ইংরেজি ভাষায়: Continental shelf) . মহীসোপান হচ্ছে সমুদ্রের দিকে এবং পানির নীচে উপকূলীয় স্থলভাগের বর্ধিত বা সম্প্রসারিত অংশ। আরও স্পষ্ট করে বলতে গেলে মহীসোপান হচ্ছে মহীসোপনীয় প্রান্ত (continental margin) পর্যন্ত বিস্তৃত উপকূলীয় রাষ্ট্রের রাষ্ট্রীয় সমুদ্রের বাইরের জলরাশির সমুদ্র তলদেশ ও অন্তর্ভূমি(sub-soil) যা তার স্থলভাগেরই স্বাভাবিক বর্ধিত অংশ। ... একটি দেশের সমুদ্রসীমায় প্রথম ১২ নটিক্যাল মাইল ওই দেশের সার্বভৌম সামুদ্রিক অঞ্চল। এর পরবর্তী ২০০ নটিক্যাল মাইল বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এবং তার পরবর্তী অঞ্চল হল মহীসোপান, যা ৩০০ নটিক্যাল মাইল পর্যন্ত হতে পারে।( তবে যে কোন দেশের মহীসোপান সাধারণত 350 হলেও বাংলাদেশের 354 নটিক্যাল মাইল)। যা সম্পূর্ণই নিয়ন্ত্রণ করে ওই দেশ। তবে মহীসোপান এলাকায় যে কোন দেশের জাহাজ চলাচল করতে পারে, যদিও সম্পদের অধিকার শুধুমাত্রই ওই দেশের থাকে। ... আরও জেনে রাখি, ১ নটিক্যাল মাইল(নৌমাইল) = ১.৮৫২ কিলোমিটার। 354 নটিক্যাল মাইল

11. বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কতটি?

a) ৪টি
b) ৫টি
c) ৬টি
d) ৭টি
Answer: ৫টি
Explanation: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী প্রদেশ (রাজ্য) রয়েছে ৫টি: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এবং মিজোরাম।

12. বাংলাদেশের সর্বপ্রাচীন নগর কোনটি?

a) হরিকেল
b) সমতট
c) পুণ্ড্রবর্ধন
d) রাজমহল
Answer: পুণ্ড্রবর্ধন
Explanation: বাংলাদেশের সর্বপ্রাচীন নগরী হলো মহাস্থানগড়, যা প্রাচীন পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন নামে পরিচিত এবং এটি বগুড়া জেলায় অবস্থিত, যা খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দে পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল এবং খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র ছিল।

13. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

a) হাতিয়া
b) সুন্দরবন
c) ছেঁড়াদ্বীপ
d) সেন্টমার্টিন
Answer: সেন্টমার্টিন
Explanation: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন (Saint Martin's Island), যা 'নারকেল জিঞ্জিরা' নামেও পরিচিত এবং বঙ্গোপসাগরে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি.

14. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

a) দ্রাবিড়
b) ব্রাহ্মী
c) মৌর্য
d) অস্ট্রিক
Answer: অস্ট্রিক
Explanation: প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতে তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়। উল্লিখিত চারটি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে।

15. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল?

a) বাংলা
b) আর্য
c) অস্ট্রিক
d) মুণ্ডা
Answer: অস্ট্রিক
Explanation: নৃতাত্ত্বিকদের মতে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নেগ্রিটোদের উত্থান করে। তাই বলা হয়ে থাকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠেছে অস্ট্রিক জাতি থেকে এবং তাদেরকে 'নিষাদ জাতি' বলা হয়। অস্ট্রিক জাতির কিছু পরে দ্রাবিড় জাতি এদেশে আসে এবং সভ্যতার উন্নতির বলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে। অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণেই সৃষ্টি হয়েছে আর্যপূর্ব বাঙালী জনগোষ্ঠী। আর্যপূর্ব জনগোষ্ঠীর ভাষা ছিল ‘অস্ট্রিক'।

16. কখন থেকে বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয়?

a) মৌর্য যুগে
b) সেন যুগে
c) পাল যুগে
d) গুপ্ত যুগে
Answer: মৌর্য যুগে

17. কাকে দিয়ে বাংলার স্বাধীনতা সূচিত হয়?

a) শামসুদ্দিন ইলিয়াস শাহ
b) ফখরুদ্দীন মোবারক শাহ
c) আলাউদ্দিন হোসেন শাহ
d) গিয়াসউদ্দিন আজম শাহ
Answer: ফখরুদ্দীন মোবারক শাহ

18. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?

a) ধর্মপাল
b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c) শশাঙ্ক
d) হর্ষবর্ধন
Answer: শশাঙ্ক
Explanation: প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি হলেন শশাঙ্ক, যিনি ৭ম শতাব্দীতে (আনুমানিক ৫৯০-৬২৫ খ্রিষ্টাব্দ) গৌড় রাজ্যের শাসক হিসেবে বাংলাকে একটি ঐক্যবদ্ধ ও স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলাকে প্রথম শক্তিশালী স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলেন এবং বঙ্গীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেন।

19. 'মাৎস্যন্যায়’ কোন শাসনামলে দেখা গিয়েছিল?

a) পাল তাম্র শাসন আমলে
b) তুর্কি শাসন আমলে
c) সেন শাসন আমলে
d) আর্য শাসন আমলে
Answer: পাল তাম্র শাসন আমলে
Explanation: সংস্কৃত শব্দ মাৎস্যন্যায় বলতে আইন - শৃঙ্খলা বজায় রাখার মতো শক্তিশালী শাসন ক্ষমতার অভাবে সমাজের বিশৃঙ্খলা অবস্থাকে বোঝানো হয়। মাছের রাজ্যের যেমন বড় মাছগুলো ছোট মাছদের ধরে খায়, তেমনি রাজাবিহীন রাজ্যে প্রভাবশালীরা দুর্বলের উপর নির্মম অত্যাচার চালায়, এ অবস্থাকে বোঝাতেই মাৎস্যন্যায় শব্দটি ব্যবহৃত হয়েছে। রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়কালকে মাৎস্যন্যায় বলে।

20. কে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’-এর প্রবর্তন করেন?

a) লর্ড ক্যানিং
b) লর্ড কর্নওয়ালিস
c) লর্ড রিপন
d) লর্ড ওয়ারেন হেস্টিংস
Answer: লর্ড কর্নওয়ালিস
Explanation: ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থীয় বন্দোবস্ত প্রবর্তন করেন। এটি ‘ ’দশসালা বন্দোবস্ত’ নামেও পরিচিত। নিদির্ষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকে চিরস্থায়ী বন্দোবস্ত’ বলে। উল্লেখ্য ‘ পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাস্বত্ব বিল (১৯৫০)’ পাসের মাধ্যমে শের - ই বাংলা এ.কে ফজলুল হক এ ব্যবস্থা বাতিল করেন।

We hope সাধারণ জ্ঞান these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.