Exams Post Study Jobs Leaderboard Shop

সাম্প্রতিক প্রশ্ন - জানুয়ারি

Current Affairs 10 Questions By University Of Dhaka

সাম্প্রতিক প্রশ্ন - জানুয়ারি For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কে?

a) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

b) বিচারপতি জাহেদ রহমান চৌধুরী

c) বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম

d) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

Answer: বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

Explanation: ২৬তম প্রধান বিচারপতি: - দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। - বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে ২৩ ডিসেম্বর, ২০২৫ প্রজ্ঞাপন জারি হয়। - ২৮ ডিসেম্বর, ২০২৫ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, - জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। - সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত ২৭ ডিসেম্বর, ২০২৫ তিনি অবসরে যান।

2. সম্প্রতি, ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি নির্মাণের ঘোষণা দিয়েছে কোন দেশ?

a) যুক্তরাজ্য

b) ফ্রান্স

c) জার্মানি

d) নরওয়ে

Answer: ফ্রান্স

Explanation: ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি: - দেশের নৌবাহিনীকে শক্তিশালী করতে নতুন বিমানবাহী জাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্স। - রণতরিটি হবে ইউরোপে নির্মিত সর্ববৃহৎ যুদ্ধজাহাজ। - 'পোর্টে-অ্যাভিয়নস নুভেল জেনারেশন' নামে এ প্রকল্পটির জন্য প্রায় ১২ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। - ফরাসি সরকারের মতে, ২০৩৮ সালে নতুন বিমানবাহী রণতরীটি কার্যক্রম শুরু করবে। - এটি ফ্রান্সের নিউক্লিয়ার প্রতিরক্ষা ক্ষমতার মূল ভিত্তি হওয়ার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করবে।

3. ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোন দেশ অংশ নেবে?

a) ইতালি

b) নেদারল্যান্ডস

c) আয়ারল্যান্ড

d) যুক্তরাষ্ট্র

Answer: ইতালি

Explanation: টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৬: - ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। - ৭ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। - ৮ মার্চ আহমেদাবাদের ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। - আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার বাইরে স্বয়ংক্রিয়ভাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ সাত দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। - টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা তিনটি দল—নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। - ইউরোপিয়ান বাছাইপর্ব থেকে এই বিশ্বকাপে খেলার টিকিট কেটেছে নেদারল্যান্ডস ও ইতালি। - এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ইতালি।

4. 'দই মই (Doi Moi)' অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া কোন দেশের সাথে সম্পর্কিত?

a) চীন

b) ভিয়েতনাম

c) ভেনেজুয়েলা

d) রাশিয়া

Answer: ভিয়েতনাম

Explanation: 'দই মই (Doi Moi)' অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া: - ১৯৮৬ সালে ভিয়েতনামের কমিউনিস্ট সরকার অর্থনৈতিক নীতিতে সংস্কার করে, স্থানীয় ভাষায় যা ‘দইমই’ নামে পরিচিত। - দইমই অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হচ্ছে- ১. শক্ত হাতে আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ; ২. দ্রুত অভ্যন্তরীণ অর্থনীতির বিকেন্দ্রীকরণ এবং সরকারি হস্তক্ষেপ হ্রাসের মাধ্যমে ব্যবসা করার খরচ ও বাধা কমিয়ে ফেলা। ৩. রাষ্ট্রীয় খাতের বিনিয়োগ জোরদার করে মানব উন্নয়ন (শিক্ষা) ও ভৌত অবকাঠামোর উন্নয়নকে প্রথম অগ্রাধিকার দেওয়া। উল্লেখ্য, - একসময়ের কৃষিনির্ভর অর্থনীতির দেশটি গত চার দশকে বিদেশি বিনিয়োগের বড় কেন্দ্র হয়ে উঠেছে। - গত ১৫ বছর দেশটির অর্থনীতিতে গড়ে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে। - ২০২৪ সালে দেশটির জিডিপি ছিল ৪৩৩ বিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে ৯৩ শতাংশই পণ্য রপ্তানি খাত থেকে এসেছে।

5. ২০৩৬ সালের মধ্যে চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে কোন দেশ?

a) ভারত

b) রাশিয়া

c) চীন

d) দক্ষিণ কোরিয়া

Answer: রাশিয়া

Explanation: চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপন: - রাশিয়া পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে আগামী এক দশকের মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। - রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা ‘রসকসমস’ এক বিবৃতিতে জানিয়েছে, চাঁদে দীর্ঘমেয়াদি গবেষণা ও অবস্থান নিশ্চিত করতে ২০৩৬ সালের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় রাশিয়া। - এই বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার নিজস্ব চন্দ্র অভিযান ও রাশিয়া-চীনের যৌথ গবেষণা স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করবে। - এটি করার জন্য লাভোচকিন অ্যাসোসিয়েশনের মহাকাশ সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। উল্লেখ্য, - মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা করেছিল, তারা ২০৩০ অর্থবছরের প্রথম প্রান্তিকের মধ্যে চাঁদে একটি পারমাণবিক চুল্লি স্থাপন করবে।

6. দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মেয়াদ কত বছর নির্ধারণ করা হয়েছে?

a) ৫ বছর

b) ৪ বছর

c) ৩ বছর

d) ২ বছর

Answer: ৪ বছর

Explanation: দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫: - ২৩ ডিসেম্বর, ২০২৫ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে অন্তর্বর্তী সরকার। - অধ্যাদেশে কমিশনের সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা এবং কমিশনের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর নির্ধারণ করা হয়েছে। - অধ্যাদেশে বলা হয়েছে, কমিশনে অন্তত একজন নারী কমিশনার এবং অন্তত একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ কমিশনার থাকতে হবে। - অধ্যাদেশে আরও বলা হয়েছে, প্রতি ছয় মাস অন্তর দুদককে তাদের কার্যক্রমের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। - পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষমতাও দুদককে দেওয়া হয়েছে।

7. বিশ্বের পঞ্চম বৃহত্তম কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ কোনটি?

a) চীন

b) যুক্তরাষ্ট্র

c) ভারত

d) জাপান

Answer: জাপান

Explanation: কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ: - শিল্পোন্নত দেশ জাপান বিশ্বের পঞ্চম বৃহত্তম কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ। - বৈশ্বিক উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে ২০২১ সালে দেশটি জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নিজেদের আন্তর্জাতিক অঙ্গীকার ঘোষণা করে। - ২০২৩ সালে জাপান সরকার ‘কার্বনমুক্তকরণ এবং বর্ধনশীল অর্থনৈতিক কাঠামোর জন্য কাঠামোগত রূপান্তর (জিএক্স প্রসার কৌশল)’ অনুমোদন করে। - সেই লক্ষ্যে জিএক্স (গ্রিন ট্রান্সফরমেশন) বা কার্বনমুক্ত সমাজে উত্তরণের জন্য আগামী এক দশকে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে প্রায় ১৫০ ট্রিলিয়ন ইয়েন বা ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। - ২০৫০ সালের মধ্যে কার্বননিরপেক্ষতা অর্জনের জন্য ২০৩০ সালে (২০১৩ সালের তুলনায়) গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪৬ শতাংশ কমানোর একটি মধ্যমেয়াদি লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

8. বর্তমানে বিশ্বে কয়টি দেশের পারমাণবিক সাবমেরিন রয়েছে?

a) ৮টি

b) ৬টি

c) ৫টি

d) ৪টি

Answer: ৬টি

Explanation: পারমাণবিক সাবমেরিন: - গ্লোবাল ফায়ারপাওয়ার অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের ৪২টি দেশের কাছে সাবমেরিন রয়েছে। - এর মধ্যে বর্তমানে বিশ্বের মাত্র ছয়টি দেশের কাছে পারমাণবিক সাবমেরিন রয়েছে। - দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারত। - সাধারণ সাবমেরিন এবং পারমাণবিক সাবমেরিনের মধ্যে প্রধান পার্থক্য হলো এদের জ্বালানি ও ক্ষমতা। - পারমাণবিক সাবমেরিন মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। সম্প্রতি, - উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছে। - তবে সাবমেরিনটি এখনো সাগরে ভাসানো হয়নি।

9. সম্প্রতি, কোন শিল্পোন্নত দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) খসড়া চূড়ান্ত হয়েছে?

a) চীন

b) জাপান

c) ভুটান

d) ভিয়েতনাম

Answer: জাপান

Explanation: বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি: - সম্প্রতি, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) খসড়া চূড়ান্ত হয়েছে। - জাপানের সঙ্গে এই ইপিএ করার মাধ্যমে বাংলাদেশ প্রথম কোনো উন্নত দেশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। - এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ জাপানের জন্য ৯৭টি উপখাত উন্মুক্ত করতে রাজি হয়েছে। - অন্যদিকে জাপান বাংলাদেশের জন্য ১২০টি উপখাত উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। - চুক্তি স্বাক্ষর হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। - অন্যদিকে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

10. সম্প্রতি, তুরস্কে বিমান দুর্ঘটনায় কোন দেশের সেনাপ্রধান নিহত হন?

a) সিরিয়া

b) লিবিয়া

c) আলজেরিয়া

d) আলবেনিয়া

Answer: লিবিয়া

Explanation: বিমান দুর্ঘটনায় নিহত সেনাপ্রধান: - লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ গত ২৩ ডিসেম্বর, ২০২৫ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। - এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তার বহনকারী প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়। - এই দুর্ঘটনায় সেনাপ্রধানসহ আরও চারজন উচ্চপদস্থ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন। উল্লেখ্য, - লিবিয়ার পশ্চিমাঞ্চলের শীর্ষ সামরিক কমান্ডার হিসেবে পরিচিত আল-হাদ্দাদ ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিবিরোধী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। - তিনি ২০২০ সালের আগস্ট থেকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

We hope সাম্প্রতিক প্রশ্ন - জানুয়ারি these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha