1. ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
a) নব্য ভারতীয় আর্যভাষা
b) ফারসি
c) অসমীয়া
d) সংস্কৃত
Answer: সংস্কৃত
2. ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে?
a) তাসের ঘর
b) চোখের বালি
c) গুড়ে বালি
d) খয়ের খাঁ
Answer: খয়ের খাঁ
3. কোনটি সাধু ভাষার শব্দ?
a) বাইরে
b) ছাতা
c) দাঁত
d) দধি
Answer: দধি
4. অন্ত্যস্বরাগমের উদাহরণ কোনটি?
a) ধাইমা < দাইমা
b) বেঞ্চ < বেঞ্চি
c) ধোবা < ধোপা
d) শাক < শাগ
Answer: বেঞ্চ < বেঞ্চি
Explanation: শব্দের শেষে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অন্ত্যস্বরাগম বলে
5. কোন বানানটি অশুদ্ধ?
a) রুপবান
b) ঔজ্জ্বল্য
c) এরূপ
d) উদ্ভুত
Answer: রুপবান
Explanation: শুদ্ধ বানান রূপবান
6. ‘মারহাবা’ শব্দটি কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) অব্যয়
d) ক্রিয়াবিশেষণ
Answer: অব্যয়
Explanation: মারহাবা’ অভিবাদনসূচক শব্দ
7. তদ্ভব শব্দের বানানে কোনটির ব্যবহার নেই?
a) স
b) ষ
c) শ
d) সবগুলোই
Answer: ষ
8. “বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।” এখানে ‘গৌণ কর্ম’ কোনটি?
a) বাবা
b) আমাকে
c) কলম
d) একটি
Answer: আমাকে
Explanation: যাকে কিছু দেওয়া হয়, সে গৌণ কর্ম।
9. অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?
a) খক খক
b) কুট কুট
c) আম টাম
d) ফটাফট
Answer: আম টাম
Explanation: অনুকার দ্বিত্বে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় টি অর্থহীন হয় ।
10. ‘সমুদ্র’-এর প্রতিশব্দ নয় কোনটি?
a) পাথার
b) রত্নাকর
c) দরিয়া
d) শৈল
Answer: শৈল
Explanation: শৈল অর্থ পাহাড়
11. মীর মশাররফ হোসেনের জন্ম কোথায়?
a) ফরিদপুর
b) যশোর
c) কুষ্টিয়া
d) নড়াইল
Answer: কুষ্টিয়া
12. টেরাকোটা’ কোন ভাষার শব্দ?
a) ইতালীয়
b) ফারসি
c) ফরাসি
d) সংস্কৃত
Answer: ইতালীয়
13. ‘মৌন’-এর বিপরীত শব্দ কোনটি?
a) অমৃত
b) উদ্ধত
c) মুখর
d) লঘু
Answer: মুখর
Read More:
14. কোনটি পারিভাষিক শব্দ?
a) কলেজ
b) নথি
c) রেডিও
d) অক্সিজেন
Answer: নথি
15. অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) প্রাচীন
b) নবীন
c) নির্বাচিত
d) অনির্বাচিত
Answer: প্রাচীন
16. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
a) মানব
b) পানীয়
c) জয়
d) স্মরণীয়
Answer: মানব
17. কোনটি রূঢ়ি শব্দ?
a) চিকামারা
b) হস্তী
c) গায়ক
d) মহাযাত্রা
Answer: হস্তী
18. ‘সূর্যোদয়’ শব্দটি কোন নিয়মে গঠিত?
a) ব্যঞ্জনসন্ধির নিয়মে
b) স্বরসন্ধির নিয়মে
c) বিসর্গসন্ধির নিয়মে
d) স্বর + ব্যঞ্জন সন্ধির নিয়মে
Answer: স্বরসন্ধির নিয়মে
19. “যা বলা হচ্ছে” — এর বাক্য সংকোচন কোনটি?
a) বক্তব্য
b) বক্ষ্যমাণ
c) উক্ত
d) বিবক্ষা
Answer: বক্ষ্যমাণ
20. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
a) শব্দ
b) অক্ষর
c) ধ্বনি
d) বর্ণ
Answer: ধ্বনি
21. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?
a) সুকুমার সেন
b) সুকুমারী ভট্টাচার্য
c) নিহার রঞ্জন রায়
d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Answer: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
22. অনুবাদের অর্থ কী?
a) অনুসরণ
b) ভাবান্তর
c) ভাষান্তরকরণ
d) সমার্থকরণ
Answer: ভাষান্তরকরণ
23. উক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) √উক্+তি
b) √উচ্ + ক্তি
c) √বচ্+ ক্তি
d) √বচ্+তি
Answer: √বচ্+তি
24. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?
a) সেমিকোলন
b) কমা
c) দাঁড়ি
d) কোলন
Answer: কমা
25. “তুর্কি-নাচন” বাগধারাটির অর্থ হলো—
a) তোষামোদ
b) দীর্ঘসূত্রিতা
c) তুমুল কাণ্ড
d) নষ্ট হওয়া
Answer: তুমুল কাণ্ড