Exams Study Jobs Teachers Students

সমার্থক শব্দ (বাংলা ব্যাকরণ)

Primary Exam 10 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

সমার্থক শব্দ (বাংলা ব্যাকরণ) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) মাতঙ্গ
খ) সায়র
গ) জলধর
ঘ) অনিল
উত্তর: সায়র
ব্যাখ্যা: ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: - সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার। অন্যদিকে, • ‘অনিল’ শব্দের সমার্থক শব্দ - বাতাস। 🎯 ‘জলধর’ শব্দের সমার্থক শব্দ - মেঘ। 🎯 ‘মাতঙ্গ’ শব্দের সমার্থক শব্দ - হাতি।

2. 'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?

ক) সবিতা
খ) তপন
গ) আদিত্য
ঘ) বিধু
উত্তর: বিধু
ব্যাখ্যা: 'চাঁদ'-এর সমার্থক শব্দগুলো হলো: বিধু, শশী, শশধর, চন্দ্র, নিশাপতি, সোম, ইন্দু ইত্যাদি। 'সবিতা', 'তপন', 'আদিত্য' সূর্য-এর সমার্থক শব্দ।

3. কোনটি "পানি" শব্দের সমার্থক শব্দ?

ক) সৈকত
খ) সলিল
গ) সাগর
ঘ) সবিতা
উত্তর: সলিল
ব্যাখ্যা: 'পানি'-এর সমার্থক শব্দগুলো হলো: জল, বারি, সলিল, নীর, অপ, উদক, অম্বু ইত্যাদি। 'সবিতা' অর্থ সূর্য।

4. সূর্য' এর প্রতিশব্দ কোনটি?

ক) আদিত্য
খ) বিধু
গ) শশাঙ্ক
ঘ) সুধাংশু
উত্তর: আদিত্য
ব্যাখ্যা: 'সূর্য'-এর প্রতিশব্দ হলো আদিত্য, অর্ক, ভানু, তপন, রবি, সবিতা ইত্যাদি। 'বিধু', 'শশাঙ্ক' ও 'সুধাংশু' হলো 'চন্দ্র'-এর প্রতিশব্দ।

5. শীকর শব্দের অর্থ

ক) মেনে নেয়া
খ) জলকণা
গ) রাজস্ব
ঘ) গাছের মুল
উত্তর: জলকণা
ব্যাখ্যা: শীকর' শব্দের অর্থ বাতাসে বাহিত জলকণা বা পানির বিন্দু।

6. 'আশীবিষ' শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) সাপ
খ) হুতাশন
গ) মার্তণ্ড
ঘ) মাতঙ্গ
উত্তর: সাপ
ব্যাখ্যা: 'আশীবিষ' শব্দের অর্থ সাপ বা সর্প (যার দাঁতে বিষ আছে)। 'হুতাশন' অর্থ আগুন। 'মার্তণ্ড' অর্থ সূর্য। 'মাতঙ্গ' অর্থ হাতি।

7. 'আফতাব' শব্দের সমার্থক কোনটি?

ক) অর্ণব
খ) রাতুল
গ) অর্ক
ঘ) জলধি
উত্তর: অর্ক
ব্যাখ্যা: সূর্য শব্দের সমার্থক শব্দ হলোঃ অর্ক, আদিত্য, তপন, ... আফতাব, প্রভাকর, সুর, অরুণ। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলোঃ ... অর্ণব...। আর লাল = রাতুল।

8. শিখণ্ডী শব্দের অর্থ কী?

ক) কবুতর
খ) কোকিল
গ) খরগােশ
ঘ) ময়ূর
উত্তর: ময়ূর
ব্যাখ্যা: শিখন্ডী শব্দের অর্থঃ ময়ূর। এছাড়াও ময়ূরের অন্য সমার্থক শব্দ হলোঃ শিখী,কলাপী,বুহী। কবুতরের সমার্থক শব্দঃপায়রা, কপোত,পারাবত। কোকিলের সমার্থক শব্দঃ পিক,প্রভৃত। খরগোশের সমার্থক শব্দঃ শশক।

9. বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) কলাপী
খ) নীরধি
গ) বিটপী
ঘ) অবনি
উত্তর: বিটপী
ব্যাখ্যা: ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ বিটপী, দ্রুম, তরু, মহীরুহ ইত্যাদি। কলাপী অর্থ ময়ূর, নীরধি অর্থ সমুদ্র এবং অবনি অর্থ পৃথিবী।

10. কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?

ক) পাবক
খ) বৈশ্বানর
গ) সর্বশুচি
ঘ) প্রজ্জলিত
উত্তর: প্রজ্জলিত
ব্যাখ্যা: ‘অগ্নি’র সমার্থক শব্দ অনল, পাবক, বহ্নি, বৈশ্বানর, সর্বশুচি, হুতাসন ইত্যাদি। ‘প্রজ্জ্বলিত’ শব্দের অর্থ যা জ্বলছে বা আলোকিত, এটি একটি বিশেষণ।

আশা করি সমার্থক শব্দ (বাংলা ব্যাকরণ) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট