Exams Study Jobs Teachers Students

সমার্থক শব্দ (সেট ক)

Bengali Lesson 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

সমার্থক শব্দ (সেট ক) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'তাম্বুলিক' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) পান-ব্যবসায়ী
খ) পর্ণকার
গ) তামসিক
ঘ) বারুই
উত্তর: তামসিক

2. নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?

ক) বহ্নি
খ) আবীর
গ) বায়ুসখা
ঘ) বৈশ্বানর
উত্তর: আবীর

3. 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) কলাপী
খ) নীরধি
গ) বিটপী
ঘ) অবনি
উত্তর: বিটপী

4. কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?

ক) পাবক
খ) মারুত
গ) পবন
ঘ) অনিল
উত্তর: পাবক
ব্যাখ্যা: 'পাবক' অর্থ- অগ্নি, আগুন, অনল, বহ্নি।

5. 'আফতাব' শব্দের সমার্থক কোনটি?

ক) অর্ণব
খ) রাতুল
গ) অর্ক
ঘ) জলধি
উত্তর: অর্ক

6. 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ -

ক) উৎকর্ষতা
খ) অপকর্ষ
গ) উৎকর্ষ
ঘ) অপকর্ষতা
উত্তর: উৎকর্ষ

7. 'অনীক' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) সূর্য
খ) সমুদ্র
গ) যুদ্ধক্ষেত্র
ঘ) সৈনিক
উত্তর: সৈনিক
ব্যাখ্যা: 'অনীক' শব্দের অর্থ হলো : সৈনিক, সৈন্যদল।

8. 'উপরোধ' শব্দের অর্থ কি?

ক) প্রতিরোধ
খ) উপস্থাপন
গ) অনুরোধ
ঘ) উপযোগী
উত্তর: অনুরোধ
ব্যাখ্যা: 'উপরোধ' শব্দের অর্থ বিশেষ অনুরোধ, সুপারিশ, খাতির।

9. 'বামেতর' শব্দটির অর্থ-

ক) বামচোখ
খ) ডান
গ) ইতর
ঘ) বাম দিক
উত্তর: ডান
ব্যাখ্যা: 'বামেতর' অর্থ ডান, ডাহিন, দক্ষিণ।

10. 'বিরাগী' শব্দের অর্থ কী?

ক) উদাসীন
খ) প্রতিকূল
গ) রাগহীন
ঘ) বিশেষভাবে রুষ্ট
উত্তর: উদাসীন
ব্যাখ্যা: 'বিরাগী' অর্থ বিরাগযুক্ত, উদাসীন, নিস্পৃহ বা বিরক্ত।

11. 'ছার' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অধম
খ) পোকা বিশেষ
গ) ত্যাগ
ঘ) প্রহর
উত্তর: অধম
ব্যাখ্যা: ছার অর্থ অধম, হীন, তুচ্ছ বা নগণ্য লোক।

12. 'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) আগুন
খ) জল
গ) গিরি
ঘ) সাপ
উত্তর: সাপ

13. 'বিহগ' এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক) প্রসূন
খ) খগ
গ) পাখি
ঘ) খেচর
উত্তর: প্রসূন
ব্যাখ্যা: প্রসূন এর সমার্থক শব্দ কুসুম, ফুল, পুষ্প।

14. 'বায়স' শব্দের অর্থ -

ক) কোকিল
খ) বায়বীয়
গ) কাক
ঘ) কোনোটিই নয়
উত্তর: কাক

15. 'নধর' শব্দের সমার্থক কোনটি?

ক) শক্তিধর
খ) তাজা
গ) অলস
ঘ) নফর
উত্তর: তাজা
ব্যাখ্যা: নধর অর্থ গোলগাল, সুডৌল,তাজা, সতেজ, সুপুষ্ট।

16. 'সমুদ্র' এর সমার্থক শব্দ কোনটি?

ক) রদনী
খ) অর্ণব
গ) কলত্র
ঘ) আপ্লব
উত্তর: অর্ণব
ব্যাখ্যা: রদনী অর্থ হস্তী,দন্তী। কলত্র এর অর্থ পত্নী, ভার্যা। আপ্লব অর্থ কন্যা।

17. 'জল' শব্দের সমার্থক শব্দ -

ক) সর্বশুচি
খ) ওদন
গ) উদক
ঘ) বারিদ
উত্তর: উদক

18. 'খক্ষ' এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক) অসি
খ) ভল্ল
গ) কৃপাণ
ঘ) তরবারি
উত্তর: ভল্ল
ব্যাখ্যা: ভল্ল অর্থ বর্শাজাতীয় দেশজ ক্ষেপণাস্ত্র।

19. 'সওগাত' শব্দের অর্থ -

ক) উপহার
খ) তিরস্কার
গ) শেষ চাঁদ
ঘ) মেঘ
উত্তর: উপহার

20. 'আপণ' শব্দটির অর্থ কি?

ক) একান্ত
খ) নিজস্ব
গ) দোকান
ঘ) অহং
উত্তর: দোকান
ব্যাখ্যা: আপন অর্থ নিজস্ব বা অহং।

21. প্রতিশব্দ নয়-

ক) বলাহক
খ) জীমূত
গ) বারিদ
ঘ) উদক
উত্তর: উদক
ব্যাখ্যা: বলাহক, বারিদ, জীমূত হলো মেঘ শব্দের সমার্থক। উদক এর অর্থ হলো পানি, বারি, নীর।।

22. 'নদী' শব্দের সমার্থক নয় কোনটি?

ক) গাঙ
খ) তরঙ্গিণী
গ) শৈবলিনী
ঘ) পাটনি
উত্তর: পাটনি
ব্যাখ্যা: খেয়া পার করে যে-পাটনি।

23. 'শশাঙ্ক' এর সমার্থক শব্দ কোনটি?

ক) সমুদ্র
খ) সূর্য
গ) সৈকত
ঘ) চাঁদ
উত্তর: চাঁদ

24. 'সম্পৃক্ত' শব্দটির অর্থ-

ক) সংযুক্ত
খ) আঁটবাঁধা
গ) অন্তর্ভুক্ত
ঘ) দুই বা অধিকের মিলন
উত্তর: সংযুক্ত

25. 'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) নরেন্দ্র
খ) জমিদার
গ) মহেন্দ্র
ঘ) সফেদ
উত্তর: নরেন্দ্র

আশা করি সমার্থক শব্দ (সেট ক) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট