Exams Study Jobs Teachers Students

সন্ধি বিচ্ছেদ

Bengali Lesson 10 Questions By Pramanik’s Bangla Care

সন্ধি বিচ্ছেদ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ-

ক) শুদ্ধ + উদন
খ) শুদ্ধ + ঊদন
গ) শুদ্ধ + ওদন
ঘ) শুদ + উদন
উত্তর: শুদ্ধ + ওদন

2. 'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি ?

ক) মহ + আর্ষি
খ) মহা + ঋষি
গ) মহা + অর্ষি
ঘ) মহো + ঋষি
উত্তর: মহা + ঋষি

3. গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) গিত + অঞ্জলি
খ) গীত + আঞ্জলি
গ) গীতা + অঞ্জলি
ঘ) গীত + অঞ্জলি
উত্তর: গীত + অঞ্জলি

4. ‘পশ্বধম’-এর সন্ধি বিচ্ছেদ-

ক) পশ্ব+অধম
খ) পশু+অধম
গ) পশ+ধর্ম
ঘ) পশু+ধর্ম
উত্তর: পশু+অধম

5. 'অন্বেষণ' এর সন্ধি বিচ্ছেদ –

ক) অনু + ষণ
খ) অন্বে + ষণ
গ) অনু + এষণ
ঘ) অন্বে + এষণ
উত্তর: অনু + এষণ

6. ‘প্রৌঢ়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) প্রো+উঢ়
খ) প্রৌ+উঢ়
গ) প্র+ঊঢ়
ঘ) প্র+উঢ়
উত্তর: প্র+ঊঢ়

7. “মাথায়” শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) মাথা+এ
খ) মাথা+অয়
গ) মাথা+য়
ঘ) মাথা + আয়
উত্তর: মাথা+এ

8. মতৈক্য’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) মতঃ+এক
খ) মতঃ+ঐক্য
গ) মত+এক
ঘ) মত+ঐক্য
উত্তর: মত+ঐক্য

9. 'সন্ধি' এর সন্ধি বিচ্ছেদ-

ক) সম+বি
খ) সম্+দ্ধি
গ) সম্ + ধি
ঘ) সন+ধি
উত্তর: সম্ + ধি

10. বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে ?

ক) বৃষ্ + টি
খ) বৃষ্ + টী
গ) বৃ + টি
ঘ) বৃষ্ + তি
উত্তর: বৃষ্ + তি

আশা করি সন্ধি বিচ্ছেদ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট