Exams Study Jobs Teachers Students

সন্ধি-বিচ্ছেদ ২

Bengali Lesson 10 Questions By Pramanik’s Bangla Care

সন্ধি-বিচ্ছেদ ২ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'দুর্যোগ' এর সন্ধি বিচ্ছেদ-

ক) দূর+যোগ
খ) দুর+যোগ
গ) দুঃ+যোগ
ঘ) দু+যোগ
উত্তর: দুঃ+যোগ

2. 'সন্ধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন-

ক) সম্+ধান
খ) সন+ধান
গ) সঃ+ধান
ঘ) কোনটাই নয়
উত্তর: সম্+ধান

3. ‘ভয়’-এর সন্ধি বিচ্ছেদ কি ?

ক) ভী+অ
খ) ভো+অ
গ) ভা+অ
ঘ) ভয়+অ
উত্তর: ভী+অ

4. নিচের কোনটি ব্যঞ্জন সন্ধি ?

ক) ভবন
খ) ততোধিক
গ) কৃদন্ত
ঘ) তত্ত্ব
উত্তর: কৃদন্ত

5. 'বৈঠক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

ক) বৈঠ+অক
খ) বৈ+ঠক
গ) বি+ঠক
ঘ) বৈঠ+ক
উত্তর: বৈঠ+ক

6. চন্দ্রানন শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?

ক) চন্দ্র + আনন
খ) চন্দ্রা + অনন
গ) চন্দ্রা + আনন
ঘ) চন্দ্র + অনন
উত্তর: চন্দ্র + আনন

7. হস্তান্তর শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?

ক) হস্তা + অন্তর
খ) হস্ত + অন্তর
গ) হস্ত + আন্তর
ঘ) হস্তা + ন্তর
উত্তর: হস্ত + অন্তর

8. বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ-

ক) বাগ + অম্বর
খ) বাগ + আড়ম্বর
গ) বাক্ + অম্বর
ঘ) বাক্ + আড়ম্বর
উত্তর: বাক্ + আড়ম্বর

9. সন্ধিতে কিসের মিলন হয় ?

ক) পদের
খ) বর্ণের
গ) ধ্বনি
ঘ) ধাতুর
উত্তর: ধ্বনি

10. ‘বর্জন’-এর সন্ধি বিচ্ছেদ কি ?

ক) বর+জন
খ) ব+অর্জন
গ) বৃজ+অন
ঘ) বুজ+অর্জন
উত্তর: বৃজ+অন

আশা করি সন্ধি-বিচ্ছেদ ২ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট