Exams Study Jobs Teachers Shop

রসায়ন (প্রথম অধ্যায়)

SSC Exam 25 Questions By HSTU

রসায়ন (প্রথম অধ্যায়) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ব্রোঞ্জ নামক সংকর ধাতুটি কোন ধাতুগুলোর সমন্বয়ে তৈরি?

ক) কপার ও টিন
খ) লোহা ও টিন
গ) কপার ও জিঙ্ক
ঘ) লোহা ও কার্বন
উত্তর: কপার ও টিন
ব্যাখ্যা: কপার (৯০%) ও টিন (১০%) এর মিশ্রণে ব্রোঞ্জ বা কাঁসা তৈরি করা হয়, যা থালা বা গ্লাস তৈরির কাজে ব্যবহার করা হয়।

2. কে পদার্থের ক্ষুদ্রতম কণার নামকরণ করেন অ্যাটম বা এটম (Atom)

ক) ভারতীয় দার্শনিক কোনাড
খ) ডাল্টন
গ) ডেমোক্রিটাস
ঘ) অ্যারিস্টটল
উত্তর: ডেমোক্রিটাস
ব্যাখ্যা: খ্রিষ্টপূর্ব ৩৮০ অব্দে ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতম কণার নামকরণ করেন এটম।

3. রসায়ন (chemestry) শব্দটি কোন দেশীয় শব্দ থেকে এসেছে?

ক) ফারসি
খ) গ্রিক
গ) ল্যাটিন
ঘ) আরবি
উত্তর: আরবি
ব্যাখ্যা: মধ্যযুগের আরবের রসায়ন চর্চাকে আল-কেমি বলা হতো। আল-কেমি শব্দটি এসেছে আরবি শব্দ আল কিমিয়া থেকে।

4. আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে?

ক) জাবির ইবনে হাইয়ান
খ) রবার্ট বয়েল
গ) অ্যান্টনি ল্যাভয়সিয়ে
ঘ) স্যার ফ্রান্সিস বেকন
উত্তর: অ্যান্টনি ল্যাভয়সিয়ে
ব্যাখ্যা: জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয়। অ্যান্টনি ল্যাভয়সিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়।

5. কাঁচা আমে কোন এসিড থাকে?

ক) সাক্সিনিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) অক্সালিক এসিড
ঘ) উপরের সবগুলোই
উত্তর: উপরের সবগুলোই
ব্যাখ্যা: কাঁচা আমে সাধারণত সাইট্রিক এসিড (Citric Acid)ম্যালিক এসিড (Malic Acid) থাকে। এছাড়াও অল্প পরিমাণে টারটারিক এসিড (Tartaric Acid), অক্সালিক এসিড (Oxalic Acid), এসকরবিক এসিড (Ascorbic Acid) [ ভিটামিন 'সি' নামে পরিচিত ], গ্যালিক এসিড (Gallic Acid), সাকসেনিক এসিড (Succinic Acid) ও থাকে। এরাই মূলত আমের টক স্বাদের জন্য দায়ী।

6. এন্টাসিড জাতীয় ঔষধ কোন কোন উপাদান দ্বারা তৈরি?

ক) Al(OH)₃ ও Mg(OH)₂
খ) NH₄OH ও Ca(OH)₂
গ) Ca(OH)₂ ও Mg(OH)₂
ঘ) Al(OH)₃ ও NH₄OH
উত্তর: Al(OH)₃ ও Mg(OH)₂
ব্যাখ্যা: এন্টাসিড জাতীয় ঔষধ তৈরিতে অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোঅক্সাইড ব্যবহার করা হয়।

7. নিচের কোনটি বিস্ফোরক পদার্থ?

ক) ইথার
খ) টিএনটি
গ) মিথানল
ঘ) নাইট্রাস অক্সাইড
উত্তর: টিএনটি
ব্যাখ্যা: টিএনটি, পার অক্সাইড, নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক পদার্থ

8. ইউরেনিয়াম কোন ধরণের পদার্থের উদাহরণ?

ক) ক্ষত সৃষ্টিকারী
খ) তেজস্ক্রিয় পদার্থ
গ) উত্তেজক পদার্থ
ঘ) বিষাক্ত পদার্থ
উত্তর: তেজস্ক্রিয় পদার্থ
ব্যাখ্যা: ইউরেনিয়াম , রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ। যা মানুষের ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে সক্ষম ।

9. রাসায়নিক গবেষণার প্রথম ধাপ কোনটি?

ক) বিষয়বস্তু নির্ধারণ
খ) পরীক্ষণ
গ) ফলাফল
ঘ) বই পত্র বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে ধারণা লাভ
উত্তর: বিষয়বস্তু নির্ধারণ
ব্যাখ্যা: রসায়নে গবেষণার ধাপসমুহঃ ১) বিষয়বস্তু নির্ধারণ , ২) বই পত্র বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে ধারণা লাভ , ৩) প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বস্তু পরীক্ষা প্রণালি নির্ধারণ, ৪) পরীক্ষণ , ৫) তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ , ৬) ফলাফল ও তা নিয়ে আলোচনা ।

10. উদ্ভিদদেহের বৃদ্ধির জন্য প্রধান উপাদান কোনটি?

ক) লৌহ
খ) কপার
গ) ম্যাঙ্গানিজ
ঘ) নাইট্রোজেন
উত্তর: নাইট্রোজেন
ব্যাখ্যা: উদ্ভিদদেহের বৃদ্ধির জন্য মোট ১৬ টি উপাদান দরকার। এর মাঝে ৯ টি ম্যাক্রোউপাদান ও ৭ টি মাইক্রোউপাদান। হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, পটাসিয়াম, ক্যালসিয়াম।

11. নিচের কোন পদার্থের মূল উপাদান হাইড্রোকার্বন নয়?

ক) কেরোসিন
খ) প্রাকৃতিক গ্যাস
গ) চুনাপাথর
ঘ) মোম
উত্তর: চুনাপাথর
ব্যাখ্যা: কেরোসিন, মোম, প্রাকৃতিক গ্যাস, সকল জৈব এসিড, অ্যালকোহল প্রভৃতি পদার্থের মূল উপাদান হাইড্রোকার্বন।

12. রসায়নের জনক বলা হয় কাকে?

ক) জাবির ইবনে হাইয়ান
খ) স্যার ফ্রান্সিস বেকন
গ) অ্যান্টনি ল্যাভয়সিয়ে
ঘ) রবার্ট বয়েল
উত্তর: জাবির ইবনে হাইয়ান
ব্যাখ্যা: জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয়। অ্যান্টনি ল্যাভয়সিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়।

13. প্রথম ব্যবহৃত ধাতু কোনটি?

ক) সোনা
খ) তামা
গ) লোহা
ঘ) পাথর
উত্তর: তামা

14. বায়ুর প্রধান উপাদান কোনগুলো?

ক) কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন
খ) নাইট্রোজেন ও অক্সিজেন
গ) নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড
ঘ) ওজোন ও অক্সিজেন
উত্তর: নাইট্রোজেন ও অক্সিজেন

15. নিচের কোনটি দাহ্য পদার্থ?

ক) অ্যালকোহল
খ) বেনজিন
গ) জাইলিন
ঘ) রেডিয়াম
উত্তর: অ্যালকোহল
ব্যাখ্যা: ইথার ও অ্যালকোহল দাহ্য পদার্থ

16. কোন পদার্থের সংস্পর্শে থাকলে তা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়?

ক) ইউরেনিয়াম
খ) লেড
গ) মার্কারি
ঘ) সালফিউরিক এসিড
উত্তর: ইউরেনিয়াম
ব্যাখ্যা: ইউরেনীয়াম ও রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ হওয়ায় তা থেকে নির্গত ক্ষতিকর রশ্মি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

17. স্বাস্থ্য ঝুকিপুর্ণ পদার্থের উদাহরন কোনটি?

ক) ডাস্ট
খ) টলুইন
গ) ক্লোরোবেনজিন
ঘ) পার অক্সাইড
উত্তর: টলুইন
ব্যাখ্যা: বেনজিন, জাইলিন, টলুইন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ

18. কোন পদার্থসমুহকে আগুন থেকে দূরে রাখতে হবে?

ক) দাহ্য পদার্থ
খ) বিস্ফোরক পদার্থ
গ) বিষাক্ত পদার্থ
ঘ) ১ ও ২ উভইয়
উত্তর: ১ ও ২ উভইয়

19. শ্বাসতন্ত্রের ক্ষতিসাধন করে কোন পদার্থ?

ক) মিথানল
খ) নাইট্রোগ্লিসারিন
গ) লঘু এসিড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড
উত্তর: লঘু এসিড
ব্যাখ্যা: ডাস্ট, লঘু এসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি পদার্থ উত্তেজক পদার্থ হওয়ায় তা ত্বক, চোখ, শ্বাসতন্ত্রের ক্ষতি করে।

20. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চাকে কি বলা হতো?

ক) আলকেমি
খ) ফার্মেসি
গ) কেমিস্ট
ঘ) মেটালার্জি
উত্তর: আলকেমি

21. আম পাকার ঘটনা কোন ধরণের পরিবর্তন?

ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) মানসিক পরিবর্তন
ঘ) জৈবিক পরিবর্তন
উত্তর: রাসায়নিক পরিবর্তন
ব্যাখ্যা: আম পাকার ফলে আমের মধ্যে উপস্থিত সাইট্রিক এসিড, ম্যালিক এসিড, সাক্সিনিক এসিডের মতো যৌগ সমুহ রূপান্তরিত হয়ে গ্লূকোজ ও সুক্রোজে পরিণত হয়, যা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।

22. কোন জাতীয় পদার্থে দ্রুত আগুন ধরে যায়?

ক) বিস্ফোরক পদার্থে
খ) দাহ্য পদার্থে
গ) উত্তেজক পদার্থে
ঘ) বিষাক্ত পদার্থে
উত্তর: দাহ্য পদার্থে

23. ল্যাবরেটরিতে বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে কোনটি ব্যবহার বাধ্যতামূলক?

ক) সেফটি গগলস
খ) মাস্ক
গ) হ্যান্ড গ্লাভস
ঘ) অ্যাপ্রন
উত্তর: মাস্ক

24. ল্যাবরেটরিতে উত্তেজক পদার্থ থেকে বাঁচতে কোনটি ব্যবহার করতে হয়?

ক) সেফটি গগলস
খ) মাস্ক
গ) হ্যান্ড গ্লাভস
ঘ) অ্যাপ্রন
উত্তর: হ্যান্ড গ্লাভস

25. ত্বক ও চোখের চুলকানির কারণ কোন জাতীয় পদার্থ?

ক) বিষাক্ত পদার্থ
খ) জারক পদার্থ
গ) উত্তেজক পদার্থ
ঘ) পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ
উত্তর: উত্তেজক পদার্থ

আশা করি রসায়ন (প্রথম অধ্যায়) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট