Exams Study Jobs Teachers Students

ST 01-JOB NEX 50 BCS Preliminary Preparation

BCS Exam 50 Questions By RUET

ST 01-JOB NEX 50 BCS Preliminary Preparation নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?

ক) সংস্কৃত লিপি
খ) কুটিল লিপি
গ) ব্রাহ্মীলিপি
ঘ) আর্য লিপি
উত্তর: কুটিল লিপি
ব্যাখ্যা: বাংলা লিপির বিবর্তিত হয়েছে কুটিল লিপি থেকে

2. উচ্চারণের দিক থেকে নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?

ক)
খ) আ্য
গ)
ঘ)
উত্তর:

3. লাউ শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:
ব্যাখ্যা: লাউ শব্দে দুটি স্বরধবনি আছে । একটি আ আর একটি উ। আ হলো পূর্ণ স্বরধবনি, ই হলো অর্ধ স্বরধ্বনি

4. কোনটি কন্ঠনালীয় ব্যাঞ্জন

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:
ব্যাখ্যা: হ, কন্ঠনালীয় ব্যাঞ্জন

5. অভিধানে কোনটি আগে বসবে?

ক) চাঁদা
খ) চাঁপা
গ) চাকা
ঘ) চাল
উত্তর: চাঁদা
ব্যাখ্যা: ং ঁ ঃ এগুলো স্বরবণের পরে এবং ব্যাঞ্জন বর্ণের আগে বসবে এজন্য চাঁদা শব্দটি আগে বসবে। ,

6. "শ্মশান" শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে

ক) ম ফলার উচ্চারণ নাসিক্য হয়
খ) শ এর উচ্চারণ স এর মতো হয়
গ) ম ফলার উচ্চারণ নাসিক্য হয় না
ঘ) কোনটি নয়
উত্তর: ম ফলার উচ্চারণ নাসিক্য হয়
ব্যাখ্যা: শুরুতে ম ফলা থাকলে তার উচ্চারণ অঁ এর মতো হয়।

7. নিচের কোন শব্দটি শুধুমাত্র মুক্তাক্ষর দিয়ে গঠিত?

ক) কবিতা
খ) কলম
গ) আকাশ
ঘ) সোমবার
উত্তর: কবিতা
ব্যাখ্যা: ক + বি + তা = কবিতা। একটি অক্ষর একটি বর্ণ দিয়ে গঠিত তাই এটি মুক্তাক্ষর

8. শ্মরণ শব্দের উচ্চারণ কোনটি?

ক) শরন
খ) শঁরোন
গ) শোঁরোন
ঘ) শরোঁন
উত্তর: শঁরোন
ব্যাখ্যা: শুরুতে ম ফলা থাকলে নাসিক্য হবে।

9. নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে - বাক্যে অলগ্নক পদ কোনটি?

ক) নৌকার
খ) ছইয়ে
গ) নীল
ঘ) মাছরাঙাটি
উত্তর: নীল
ব্যাখ্যা: লগ্নক মুক্ত পদকে অলগ্নক পদ বলে। নীল শব্দে কোন লগ্নক নেই।

10. গরহাজির শব্দে গর কোন অর্থ প্রকাশ করে

ক) না
খ) মন্দ
গ) বিপরীত
ঘ) বিশেষ
উত্তর: বিপরীত

11. অভিজ্ঞ শব্দে অভি কোন অর্থে বসেছে

ক) আতিশয্য
খ) বিশেষ
গ) সম্যক
ঘ) উৎকৃষ্ট
উত্তর: সম্যক

12. দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে এখানে 'সনে' শব্দটি কী অর্থ প্রকাশ করছে?

ক) বিরুদ্ধগামিতা
খ) সঙ্গে
গ) প্রতি
ঘ) হেতু
উত্তর: বিরুদ্ধগামিতা
ব্যাখ্যা: এখানে 'শ্যেন বিহঙ্গ' (শিকারি পাখি বা বাজ) এবং 'ভুজঙ্গ' (সাপ)-এর মধ্যে যুদ্ধের কথা বলা হচ্ছে। যেহেতু এখানে দুই পক্ষের লড়াই বা বিরোধ বোঝাচ্ছে, তাই 'সনে' অনুসর্গটি এখানে 'বিরুদ্ধগামিতা' অর্থে ব্যবহৃত হয়েছে।

13. নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?

ক) মন দিয়ে লেখা পড়া করা দরকার
খ) কার কাছে গেলে জানা যাবে?
গ) সবার সামনে থাকবে
ঘ) এমন কাজ তোমার দ্বারা হবে না
উত্তর: মন দিয়ে লেখা পড়া করা দরকার

14. "পকেট মারা" গঠন বিবেচনায় কোন ধরণের ক্রিয়া?

ক) সংযোগ ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) নাম ক্রিয়া
ঘ) সরল ক্রিয়া
উত্তর: সংযোগ ক্রিয়া
ব্যাখ্যা: বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক শব্দে শেষে করা, কাটা, মারা, যাওয়া, খাওয়া শব্দ যুক্ত থাকলে সেটাকে সংযোগ ক্রিয়া বলে।

15. বুঝে নেওয়া কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?

ক) প্রযোজক
খ) সংযোগ
গ) যৌগিক
ঘ) নাম
উত্তর: যৌগিক
ব্যাখ্যা: অসমাপিকা+ সমাপিকা = যৌগিক ক্রিয়া।

16. কাটিতে কাটিতে ধান এলো বরষা.. বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে

ক) নিরন্তরতা
খ) ক্রমন্বয়তা
গ) আসন্ন
ঘ) সূচনা
উত্তর: নিরন্তরতা
ব্যাখ্যা: কাটিতে কাটিতে' বলতে বোঝানো হয়েছে যে ধান কাটার কাজটি এক মুহূর্তের জন্যও থামেনি। কাজ চলাকালীন অবস্থাতেই বর্ষা চলে এসেছে।

17. গেঁয়ো' শব্দটিতে 'ও' প্রত্যয়টি কোন অর্থ প্রকাশ করেছে?

ক) জাত
খ) সদৃশ
গ) সংশ্লিষ্ট
ঘ) অবজ্ঞা
উত্তর: সংশ্লিষ্ট
ব্যাখ্যা: গেঁয়ো বলতে গ্রামের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে বোঝায়।

18. একটু ঘুরে আসুন না, ভালো লাগবে এখানে 'না' কোন ক্রিয়া বিশেষণ?

ক) ধরণ
খ) নেতিবাচক
গ) পদাণু
ঘ) স্থানবাচক
উত্তর: পদাণু

19. নদীতীরে বালি চিকচিক করে... এখানে চিকচিক কোন পদ

ক) ক্রিয়া
খ) ভাব বিশেষণ
গ) অনুকার অব্যয়
ঘ) অব্যয়ের বিশেষণ
উত্তর: ভাব বিশেষণ
ব্যাখ্যা: বালি কেমন করে বা কীভাবে জ্বলছে? উত্তর হলো— 'চিকচিক' করে। এটি কাজের ধরন বোঝাচ্ছে বলে এটি একটি ভাব বিশেষণ।

20. শত ধিক্ জন্মভূমি রক্ষাহেতু যে ডরে মরিতে?"—এখানে 'শত' হলো

ক) অব্যয় বিশেষণ
খ) অনন্বয়ী অব্যয়
গ) সর্বনাম
ঘ) পদান্বয়ী অব্যয়
উত্তর: অব্যয় বিশেষণ
ব্যাখ্যা: ধিক হলো অব্যয়, ধিককে বিশেষায়িত করছে শত যা অব্যয় বিশেষণ

21. নিচের কোনটি অলঙ্কার আবেগ?

ক) হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
খ) আহা! বেচারার এত কষ্ট!
গ) উঃ! কী বিপদে পড়া গেল।
ঘ) দূর পাগল! এ কথা কি বলতে আছে?
উত্তর: দূর পাগল! এ কথা কি বলতে আছে?
ব্যাখ্যা: অলঙ্কার আবেগ হলো এমন শব্দ যা বাক্যের অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে কেবল বাক্যের সৌন্দর্য বাড়াতে বা বক্তব্যের মাধুর্য তৈরি করতে ব্যবহৃত হয়। এগুলো বাদ দিলেও বাক্যের মূল ভাব অক্ষুণ্ণ থাকে।দূর পাগল!' অংশটি একটি অলঙ্কার আবেগ। এখানে বক্তা সত্যিই কাউকে পাগল বলছেন না বা খুব বেশি বিরক্তও হচ্ছেন না, বরং কথা বলার ঢং বা অলঙ্কার হিসেবে এটি ব্যবহার করেছেন। এটি বাদ দিয়ে কেবল "এ কথা কি বলতে আছে?" বললেও বাক্যটির মূল অর্থ একই থাকে।

22. নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে?

ক) মৌমাছি মৌচাক বানায়
খ) ছাত্ররা এসে জড়ো হয়েছে।
গ) এ নিয়ে আমাদের বলার কিছু নেই।
ঘ) হাজার হাজার কৃষক ফুলের চাষ করেন
উত্তর: মৌমাছি মৌচাক বানায়
ব্যাখ্যা: মৌমাছি মৌচাক বানায়" বাক্যে 'মৌমাছি' শব্দটি একবচনের রূপে আছে, কিন্তু এটি দিয়ে একটি মাত্র মৌমাছিকে না বুঝিয়ে পৃথিবীর সমস্ত মৌমাছি বা মৌমাছি জাতিকে বোঝানো হচ্ছে।

23. কোনটি কৃৎ প্রত্যয় দ্বারা গঠিত শব্দ?

ক) স্থাবর
খ) সলিল
গ) জয়
ঘ) সবগুলো
উত্তর: সবগুলো

24. কোনটি খাটি বাংলা ধাতু?

ক) চাহ
খ) ফির
গ) থাক
ঘ) সবগুলো
উত্তর: থাক
ব্যাখ্যা: ফির, থাক বিদেশি ধাতু। থাক খাটি বাংলা ধাতু

25. দুস্থ এর সঠিক সন্ধি কোনটি

ক) দুস্+ হ
খ) দুস্+ থ
গ) দুঃ+ থ
ঘ) দুঃ+ স্থ
উত্তর: দুঃ+ স্থ

26. ই কার বা ঈ কারের পর ই বা ঈ ব্যতীত অন্য কোন স্বরধ্বনি থাকলে ই বা ঈ হয়

ক)
খ) য ফলা
গ)
ঘ) ম ফলা
উত্তর: য ফলা
ব্যাখ্যা: প্রতি+ এক = প্রত্যেক

27. নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে?

ক) কাজলকালো
খ) মনমাঝি
গ) তুষারশুভ্র
ঘ) চৌরাস্তা
উত্তর: মনমাঝি

28. গোঁফখেজুরে কোন সমাস?

ক) সমানাধিকার
খ) ব্যাধিকার
গ) মধ্যাপদলোপী বহুব্রীহি
ঘ) কর্মধারয়
উত্তর: ব্যাধিকার
ব্যাখ্যা: গোফে খেজুর যার = ব্যাধিকার বহুব্রীহি

29. মৃগয়া শব্দের দ্বারা হরিণ বুঝালে অর্থের কী ধরণের পরিবর্তন হয়?

ক) অর্থের সংকোচ
খ) অর্থের প্রসার
গ) অর্থের বদল
ঘ) অর্থের উন্নতি
উত্তর: অর্থের সংকোচ

30. কেচোঁ গন্ডুস বাগধারাটির অর্থ কী?

ক) নিতান্ত অলস
খ) অসার
গ) পুনরায় আরম্ভ
ঘ) ভূমিকা করা
উত্তর: পুনরায় আরম্ভ

31. অংক’ বানানটি বর্তমানে কেন অশুদ্ধ বলে গণ্য করা হয়?

ক) যুক্তব্যঞ্জনে 'ক' বর্গের পূর্বে 'ঙ' বসে
খ) সন্ধিগঠিত শব্দে 'ম' এর স্থলে 'ঙ' বসে
গ) চলিত রীতিতে কিছু শব্দে 'ং' হয় না
ঘ) অ, আ এর পরে 'ং' এর স্থলে 'ঙ' হয়
উত্তর: যুক্তব্যঞ্জনে 'ক' বর্গের পূর্বে 'ঙ' বসে
ব্যাখ্যা: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: আধুনিক বাংলা ব্যাকরণ ও বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী, শব্দের শেষে যদি 'ং' (অনুস্বার) থাকে এবং তার সাথে 'ক', 'খ', 'গ' বা 'ঘ' যুক্ত হয়ে কোনো নতুন শব্দ বা যুক্তবর্ণ তৈরি হয়, তবে অনুস্বারের পরিবর্তে নাসিক্য বর্ণ হিসেবে 'ঙ' ব্যবহার করতে হবে

32. গরুর শকট' শব্দটির কী দোষ দেখা যায়

ক) বাহুল্য
খ) গুরুচণ্ডালী
গ) উপমা
ঘ) পদ
উত্তর: গুরুচণ্ডালী
ব্যাখ্যা: গরু' হলো একটি তদ্ভব বা দেশি শব্দ, আর 'শকট' হলো একটি তৎসম বা সংস্কৃত শব্দ। দেশি ও সংস্কৃত শব্দের এই মিশ্রণের কারণেই এখানে গুরুচণ্ডালী দোষ ঘটেছে।

33. নিচের কোন বিযুক্তি রেখাটি ভূ-ত্বক এবং গুরুমন্ডল -কে আলাদা করেছে?

ক) কনরাড বিযুক্তি
খ) মোহো বিযুক্তি
গ) গুটেনবার্গ বিযুক্তি
ঘ) রেপিটি বিযুক্তি
উত্তর: মোহো বিযুক্তি
ব্যাখ্যা: ​C - Conrad (সিয়াল-সিমা) ​M - Moho (ভূত্বক-গুরুমন্ডল) ​G - Gutenberg (গুরুমন্ডল-কেন্দ্রমন্ডল) ​R - Repetti (গুরুমন্ডলের দুই স্তরের মাঝে) ​L - Lehmann (কেন্দ্রমন্ডলের দুই স্তরের মাঝে)

34. বাংলাদেশে বড় ধরণের ভূমিকম্পের প্রধান কারণ কোন দুটি প্লেটের সংঘর্ষ?

ক) ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট
খ) ইন্ডিয়ান ও আফ্রিকান প্লেট
গ) ইউরেশিয়ান ও প্যাসিফিক প্লেট
ঘ) আমেরিকান ও ইন্ডিয়ান প্লেট
উত্তর: ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট
ব্যাখ্যা: ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট ব্যাখ্যা: ইন্ডিয়ান প্লেটটি উত্তর দিকে গিয়ে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, যা বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকি তৈরি করছে

35. বাংলাদেশের ভূমিকম্প মানচিত্র (Seismic Map) অনুযায়ী সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?

ক) ঢাকা ও চট্টগ্রাম
খ) খুলনা ও বরিশাল
গ) সিলেট ও উত্তর-পূর্বাঞ্চল
ঘ) রাজশাহী ও রংপুর
উত্তর: সিলেট ও উত্তর-পূর্বাঞ্চল
ব্যাখ্যা: সিলেট ও এর আশেপাশের এলাকা ডাউকি ফল্টের কাছে হওয়ায় এটি সবচেয়ে বিপজ্জনক বা রেড জোনে অবস্থিত।

36. ব-দ্বীপ কী প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ?

ক) ক্ষয়ীভবন প্রক্রিয়ায়
খ) অবক্ষেপণ প্রক্রিয়ায়
গ) নগ্নীভবন
ঘ) রূপান্তর প্রক্রিয়ায়
উত্তর: অবক্ষেপণ প্রক্রিয়ায়
ব্যাখ্যা: নদী যখন মোহনার কাছে আসে, তখন তার স্রোতের বেগ কমে যায়। ফলে নদী বাহিত পলি, বালু ও কাদা সমুদ্রের তলদেশে জমা হতে থাকে। এই জমা হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় অবক্ষেপণ। এভাবে বছরের পর বছর পলি জমে ত্রিভুজাকৃতি বা বাংলার 'ব' অক্ষরের মতো যে সমভূমি তৈরি হয়, তাকেই ব-দ্বীপ বলে।

37. বাংলাদেশের কোন অংশটা পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত?

ক) রংপুর
খ) ঢাকা
গ) সিলেট
ঘ) কুমিল্লা
উত্তর: রংপুর

38. গ্রানাইট শিলার বৈশিষ্ট্য কোনটি?

ক) জীবাশ্মবিহীন
খ) স্তরীভূত
গ) সহজে ক্ষয়প্রাপ্ত
ঘ) নরম ও হালকা
উত্তর: জীবাশ্মবিহীন
ব্যাখ্যা: গ্রানাইট অন্তঃজ আগ্নেয় শিলা, তাই জীবাশ্ম নেই

39. নদীর ক্ষয়কার্য কোন অবস্থায় সর্বাধিক পরিমাণে হয়ে থাকে?

ক) প্রাথমিক অবস্থায়
খ) সমভূমিতে প্রবেশকালে
গ) মধ্যগতিতে
ঘ) মোহনা মুখে
উত্তর: প্রাথমিক অবস্থায়
ব্যাখ্যা: নদীর প্রাথমিক অবস্থা বা ঊর্ধ্বগতি থাকে পাহাড়ি অঞ্চলে। এখানে ভূমির ঢাল সবচেয়ে বেশি থাকে। ঢাল যত বেশি হয়, পানির গতিশক্তি (Kinetic Energy) তত বাড়ে।

40. বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়?

ক) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
খ) উত্তর- পশ্চিম মৌসুমি বায়ু
গ) দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু
ঘ) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
উত্তর: দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু

41. বর্ষাকালে বাংলাদেশে কী ধরনের বৃষ্টিপাত হয়?

ক) পরিবহন
খ) পরিচলন
গ) শৈলোৎক্ষেপ
ঘ) সংঘর্ষ
উত্তর: শৈলোৎক্ষেপ

42. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে সাড়াদান এর পরবর্তী কার্যক্রম কোনটি?

ক) প্রশমন
খ) পুনরুদ্ধার
গ) উন্নয়ন
ঘ) প্রতিরোধ
উত্তর: পুনরুদ্ধার

43. দুর্যোগ প্রশমন দিবস কত তারিখে পালন করা হয়?

ক) ৯ অক্টোবর
খ) ১২ অক্টোবর
গ) ১৩ সেপ্টেম্বর
ঘ) ১৩ অক্টোবর
উত্তর: ১৩ অক্টোবর

44. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি কে?

ক) প্রধানমন্ত্রী
খ) দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
গ) পরিকল্পনা কমিশনের সদস্য
ঘ) সশস্ত্র বাহিনী বিভাগের PSO
উত্তর: প্রধানমন্ত্রী

45. শীতকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে কী বলা হয়?

ক) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
গ) অয়ন বায়ু
ঘ) সমুদ্র বায়ু
উত্তর: উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
ব্যাখ্যা: শীতকালে স্থলভাগ খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় বলে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। অন্যদিকে সমুদ্রের পানি তুলনামূলক গরম থাকায় সেখানে নিম্নচাপ থাকে। ফলে বায়ু স্থল থেকে সমুদ্রের দিকে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়।

46. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?

ক) ট্রপোমণ্ডল
খ) মেসো মন্ডল
গ) তাপমণ্ডল
ঘ) এক্সোমণ্ডল
উত্তর: মেসো মন্ডল
ব্যাখ্যা: এই স্তরে তাপমাত্রা কমে প্রায় -৯০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা।

47. বৈশ্বিক উষ্ণায়নের ফলে মহাসাগরের উচ্চতা বাড়ার প্রধান কারণ কোনটি?

ক) সাগরে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়া
খ) পানির তাপীয় প্রসারণ
গ) উত্তর মেরুর বরফ গলে যাওয়া
ঘ) সাগরের তলদেশে পলি জমা হওয়া
উত্তর: পানির তাপীয় প্রসারণ
ব্যাখ্যা: বৈশ্বিক উষ্ণায়নের ফলে মহাসাগরের উচ্চতা বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে তাপীয় প্রসারণ (thermal expansion) অন্যতম গুরুত্বপূর্ণ এবং অনেক সময় প্রধান অবদান রাখে। কারণ: গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবী উষ্ণ হলে সমুদ্রের পানি উত্তপ্ত হয়। উত্তপ্ত পানি প্রসারিত হয় (আয়তন বাড়ে), ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায়—এমনকি যদি কোনো নতুন পানি যোগ না হয়। বিগত শতাব্দীতে (বিশেষ করে ২০শ শতাব্দীর বেশিরভাগ সময়) এটিই ছিল সবচেয়ে বড় কারণ। IPCC এবং NASA-এর তথ্য অনুসারে, ১৯৯৩-২০১৮ সালের মধ্যে thermal expansion প্রায় ৪২% অবদান রেখেছে, যা খুব কাছাকাছি ice melt-এর অবদানের (৪৪%)। অন্য অপশনগুলো বিশ্লেষণ করলে: (ক) সাগরে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়া → এটি খুবই সামান্য প্রভাব ফেলে, কারণ বৃষ্টির পানি চক্রের অংশ এবং বাষ্পীভবনের সাথে ভারসাম্য রক্ষা করে। (গ) কেবল উত্তর মেরুর বরফ গলে যাওয়া → উত্তর মেরুর সমুদ্র-বরফ (sea ice) গললে সমুদ্রের উচ্চতা বাড়ে না (কারণ এটি ইতিমধ্যে পানিতে ভাসমান), শুধু গ্রিনল্যান্ডের স্থল-বরফ বা গ্লেসিয়ার গললে বাড়ে।

48. বাংলাদেশে সাম্প্রতিক সময়ের তীব্র তাপদাহের (Heatwave) সাথে কোনটির সম্পর্ক আছে?

ক) লা নিনা
খ) এল নিনো
গ) মৌসুমী বায়ুর আগাম আগমন
ঘ) অত্যধিক বর্ষা
উত্তর: এল নিনো
ব্যাখ্যা: এল নিনোর প্রভাবে বাতাসে জলীয় বাষ্প কম থাকে এবং আকাশ পরিষ্কার থাকে। এর ফলে সূর্যের আলো সরাসরি ভূ-পৃষ্ঠে পড়ে তাপমাত্রা অস্বাভাবিক বাড়িয়ে দেয় এবং তীব্র তাপদাহ সৃষ্টি করে।

49. কঠিন শিলাস্তরে আটকে থাকা গ্যাসের সন্ধান মিলেছে?

ক) ভোলা উত্তর
খ) কৈলাসটিলা
গ) বিয়ানীবাজার
ঘ) বাখরাবাদ
উত্তর: ভোলা উত্তর

50. কাঁচের বালু বা সিলিকা বালু উত্তোলনে বাংলাদেশের কোন জায়গাটি সবচেয়ে সমৃদ্ধ?

ক) মৌলভীবাজারের কুলাউড়া
খ) হবিগঞ্জের চুনারুঘাট
গ) কুমিল্লার ময়নামতি
ঘ) নেত্রকোনার বিজয়পুর
উত্তর: হবিগঞ্জের চুনারুঘাট
ব্যাখ্যা: হবিগঞ্জের শাহজিবাজার ও চুনারুঘাট এলাকায় বালু উত্তোলনের মাধ্যমে উন্নত মানের সিলিকা পাওয়া যায় যা দেশের কাঁচ শিল্পকে টিকিয়ে রেখেছে।

আশা করি ST 01-JOB NEX 50 BCS Preliminary Preparation এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট