Exams Study Jobs Teachers Students

ST 02 - Job Nexus 50 BCS Preparation

BCS Exam 25 Questions By RUET

ST 02 - Job Nexus 50 BCS Preparation নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ২০২৬ সালের 'বর্ষপণ্য' কোনটি?

ক) আসবাবপত্র
খ) কৃষিজাত প্রক্রিয়াজাত পণ্য
গ) পেপার ও প্যাকেজিং প্রোডাক্ট
ঘ) চামড়া ও চামড়াজাত পণ্য
উত্তর: পেপার ও প্যাকেজিং প্রোডাক্ট
ব্যাখ্যা: ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন 'পেপার ও প্যাকেজিং প্রোডাক্ট'-কে ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন।

2. ত্রয়োদশ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য তৈরিকৃত অ্যাপের নাম কী?

ক) Postal Vote BD
খ) E-Vote BD
গ) Probashi Vote
ঘ) Digital Vote BD
উত্তর: Postal Vote BD
ব্যাখ্যা: Digital Vote BD

3. জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট অনুসারে, গ্রাম অঞ্চলে বাস করে-

ক) ৬৮.৩৪%
খ) ৩১.৬৬%
গ) ৩৭.৬৬%
ঘ) ৬২.৩৪%
উত্তর: ৬৮.৩৪%
ব্যাখ্যা: জনশুমারি ২০২২-এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার ৩১.৬৬% শহরে এবং ৬৮.৩৪% গ্রামে বাস করে।

4. বাংলাদেশে 'ক্রলিং পেগ' (Crawling Peg) চালুর আসল উদ্দেশ্য কী?

ক) ডলারের দাম স্থায়ীভাবে নির্ধারণ
খ) মুদ্রার বিনিময় হারকে বাজারমুখী করা
গ) টাকার মান কৃত্রিমভাবে বাড়িয়ে রাখা
ঘ) রিজার্ভের ডলার সরাসরি বাজারে ছাড়া
উত্তর: মুদ্রার বিনিময় হারকে বাজারমুখী করা
ব্যাখ্যা: ক্রলিং পেগ' হলো মুদ্রার বিনিময় হার নির্ধারণের একটি পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট সীমার (Band) মধ্যে ডলারের দাম ওঠানামা করার সুযোগ দেওয়া হয়। এটি ডলারের বিনিময় হারকে পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার আগের একটি মধ্যবর্তী পদক্ষেপ, যাতে টাকার মান ধীরে ধীরে বাজারমুখী বা বাস্তবসম্মত পর্যায়ে পৌঁছাতে পারে।

5. সামাজিক ব্যবসায় বিনিয়োগকারীর লভ্যাংশ সংক্রান্ত নীতি কোনটি?

ক) বিনিয়োগ অনুপাতে লভ্যাংশ গ্রহণ
খ) লভ্যাংশ ছাড়াই শুধু মূলধন ফেরত
গ) লভ্যাংশ চ্যারিটি হিসেবে গ্রহণ
ঘ) লভ্যাংশ ও মূলধন উভয়ই ত্যাগ
উত্তর: লভ্যাংশ ছাড়াই শুধু মূলধন ফেরত
ব্যাখ্যা: সামাজিক ব্যবসার (Social Business) প্রধান বৈশিষ্ট্য হলো এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মুনাফা অর্জনের জন্য নয়, বরং সমাজের কোনো সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয়। এখানে বিনিয়োগকারী তার বিনিয়োগ করা মূলধন (Principal amount) ফেরত পান, কিন্তু এর ওপর কোনো লভ্যাংশ বা মুনাফা (Dividend) গ্রহণ করেন না। লভ্যাংশ পুনরায় ওই ব্যবসার উন্নয়ন বা সামাজিক কাজেই ব্যয় করা হয়।

6. বর্তমানে কয়টি কমিউনিটি ক্লিনিক রয়েছে?

ক) ১৪,২০৫
খ) ১৪,২৯৭
গ) ১৪,২৮৯
ঘ) ১৪,৩০০
উত্তর: ১৪,২৯৭

7. Human Development Report 2025 অনুযায়ী মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান

ক) ১২৮তম
খ) ১২৯তম
গ) ১৩০তম
ঘ) ১৩২তম
উত্তর: ১৩০তম

8. ওরাওঁ দের ভাষার নাম কী?

ক) কক-বরক
খ) কুরুক
গ) মুন্ডারি
ঘ) মনখেমে
উত্তর: কুরুক
ব্যাখ্যা: মনখেমে- খাসিয়া ; কুরুক: ওরাও, কক-বরক : ত্রিপুরা

9. কোচ উপজাতি কোথায় বাস করে?

ক) সিলেট
খ) শেরপুর
গ) বান্দরবান
ঘ) রাজশাহী
উত্তর: শেরপুর

10. আদিবাসী দিবস কবে

ক) ৮ আগস্ট
খ) ৯ আগস্ট
গ) ৯ সেপ্টেম্বর
ঘ) ১০ আগস্ট
উত্তর: ৯ আগস্ট

11. পার্বত্য শান্তি চুক্তি কবে সাক্ষরিত হয়?

ক) ২ ডিসেম্বর, ১৯৯৭
খ) ২ ডিসেম্বর, ১৯৯৮
গ) ১৫ জুলাই, ১৯৯৮
ঘ) ২ সেপ্টেম্বর, ১৯৯৭
উত্তর: ২ ডিসেম্বর, ১৯৯৭

12. বিবিএস অনুযায়ী ১৫ বছরের উর্ধ্বে কর্মক্ষম জনশক্তির সংখ্যা কত?

ক) ৭.২ কোটি
খ) ৮ কোটি
গ) ৯.১কোটি
ঘ) ৬ কোটি
উত্তর: ৭.২ কোটি

13. Leaving No one behind কোনটির মূলনীতি?

ক) MDG
খ) SDG
গ) 3-Zero
ঘ) Delta Plan
উত্তর: SDG

14. LDC স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণ হবে

ক) ২৪ অক্টোবর, ২০২৬
খ) ২৫ অক্টোবর, ২০২৬
গ) ২৪ নভেম্বর, ২০২৬
ঘ) ২৫ নভেম্বর, ২০২৬
উত্তর: ২৪ নভেম্বর, ২০২৬

15. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?

ক) অর্থ মন্ত্রণালয়
খ) বানিজ্য মন্ত্রণালয়
গ) শিল্প মন্ত্রণালয়
ঘ) পরকল্পনা মন্ত্রণালয়
উত্তর: বানিজ্য মন্ত্রণালয়
ব্যাখ্যা: ট্যারিফ কমিশন, চা বোর্ড, আমদানি রপ্তানি ব্যুরো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন

16. যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি পন্যের জন্য সর্বশেষ রিসিপ্রোকাল ট্যারিফ কত শতাংশ

ক) ১৫
খ) ২০
গ) ৩৫
ঘ) ২৫
উত্তর: ২০

17. মুদ্রার অবমূল্যায়ন হলে কী ঘটে?

ক) আমদানি বেড়ে যায়
খ) রপ্তানি বেড়ে যায়
গ) রপ্তানি ব্যয় বেড়ে যায়
ঘ) কোনটিই নয়
উত্তর: রপ্তানি বেড়ে যায়
ব্যাখ্যা: রপ্তানি বাড়ে, আমদানি কমে

18. মুদ্রাস্ফীতি ও ডলারের বাজার অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশ বর্তমানে কোন বিনিময় পদ্ধতি অনুসরণ করছে?

ক) ম্যানেজড ফ্লোট
খ) ক্রলিং পেগ
গ) ফ্রি ফ্লোটিং
ঘ) স্থির বিনিময় হার
উত্তর: ক্রলিং পেগ
ব্যাখ্যা: আগে ডলারের দাম হঠাৎ অনেক বেড়ে যাওয়ায় আমদানিকৃত পণ্যের দাম বেড়ে মুদ্রাস্ফীতি তৈরি হতো। এই পদ্ধতিতে ডলারের একটি 'মিড-পয়েন্ট' বা মধ্যবর্তী দর (বর্তমানে ১১৭ টাকা দিয়ে শুরু) নির্ধারণ করা হয়েছে। ​সুবিধা: এর ফলে ডলারের দাম হুট করে অনেক বাড়বে না, বরং একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করবে। এতে করে ব্যবসায়ীরা পণ্যের দাম আগে থেকে ধারণা করতে পারেন, যা বাজারে মুদ্রাস্ফীতি কমাতে সহায়তা করে।

19. 'সংকোচনমূলক মুদ্রানীতি' কোনটি ঘটায়?

ক) ব্যাংক ঋণের সুদ হার হ্রাস পায়
খ) বাজারে মুদ্রার সরবরাহ বৃদ্ধি পায়
গ) ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি পায়
ঘ) বিনিয়োগের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়
উত্তর: ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি পায়
ব্যাখ্যা: ​১. সুদের হার বৃদ্ধি: ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়ে দেওয়া হয়। এতে মানুষ ও ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিতে নিরুৎসাহিত হয়। ২. টাকা জমানোর উৎসাহ: সঞ্চয়ের ওপর সুদের হার বাড়িয়ে দেওয়া হয়, যাতে মানুষ টাকা খরচ না করে ব্যাংকে জমা রাখে। ৩. রিজার্ভ অনুপাত বৃদ্ধি: বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের একটি বড় অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বাধ্য করা হয়। ফলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায়।

20. 'ইলিশা-১' গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক) চাঁদপুর
খ) ভোলা
গ) সিলেট
ঘ) নোয়াখালী
উত্তর: ভোলা
ব্যাখ্যা: বর্তমানে দেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি, যার মধ্যে সর্বশেষ আবিষ্কৃত ক্ষেত্রটি হলো ইলিশা-১। দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৫১ শতাংশ পূরণ করে এই প্রাকৃতিক গ্যাস এবং এর সিংহভাগই ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। ​অনুসন্ধান ব্লক ও অবস্থান ​তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দেশে মোট ৪৮টি ব্লক রয়েছে। এর মধ্যে: ​স্থলভাগে (অনশোর): ২২টি ব্লক। ​সমুদ্র উপকূলে (অফশোর): ২৬টি ব্লক। সমুদ্র উপকূলীয় অঞ্চলে এখন পর্যন্ত মাত্র ২টি গ্যাসক্ষেত্র পাওয়া গেছে, সেগুলো হলো সাঙ্গু ও কুতুবদিয়া। ​মজুদ ও উত্তোলনের হিসাব ​পেট্রোবাংলার সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী, বাংলাদেশে মোট গ্যাসের মজুদ ৩৮.২১ ট্রিলিয়ন ঘনফুট (TCF)। এর মধ্যে উত্তোলনযোগ্য (প্রমাণিত ও সম্ভাব্য) মজুদের পরিমাণ হচ্ছে ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট।

21. বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র কোনটি?

ক) পায়রা বিদ্যুৎকেন্দ্র
খ) মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
গ) শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র
ঘ) কোনটি নয়
উত্তর: পায়রা বিদ্যুৎকেন্দ্র
ব্যাখ্যা: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র: এটি পটুয়াখালীতে অবস্থিত। এর মোট উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এটি বাংলাদেশের প্রথম বিদ্যুৎকেন্দ্র যা পরিবেশবান্ধব 'আল্ট্রা সুপার ক্রিটিক্যাল' প্রযুক্তি ব্যবহার করে তৈরি। ​মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র: এটিও কয়লাভিত্তিক এবং এর ক্ষমতাও ১৩২০ মেগাওয়াট (যা মাতারবাড়ী, কক্সবাজারে অবস্থিত)। ​ভবিষ্যতের বৃহত্তম কেন্দ্র: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে এটি হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র, যার উৎপাদন ক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট

22. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর প্রাথমিক উদ্দেশ্য কী?

ক) ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করা
খ) বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও বিনিয়োগ সহজীকরণ
গ) বিনিয়োগের লক্ষ্যে জাতীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা
ঘ) বিনিয়োগের লক্ষ্যে পরিবেশগত নীতিমালা প্রণয়ন করা
উত্তর: বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও বিনিয়োগ সহজীকরণ
ব্যাখ্যা: ​প্রতিষ্ঠা: ২০১৬ সালে 'বিনিয়োগ বোর্ড' (Board of Investment) এবং 'বেসরকারীকরণ কমিশন' (Privatization Commission) একীভূত হয়ে বিডা গঠিত হয়। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সংস্থা। ​প্রধান কাজ: দেশি ও বিদেশি বেসরকারি বিনিয়োগকারীদের বিভিন্ন ধরণের প্রশাসনিক সেবা প্রদান করা, ওয়ান স্টপ সার্ভিস (One Stop Service) নিশ্চিত করা এবং বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে সহায়তা করা। ​মূল উদ্দেশ্য: সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে দেশের শিল্পায়ন ত্বরান্বিত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।

23. গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে?

ক) ভারত
খ) মালয়েশিয়া
গ) ইন্দোনেশিয়া
ঘ) ফিলিপাইন
উত্তর: মালয়েশিয়া

24. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?

ক) কার্তিক-ফাল্গুন
খ) চৈত্র-বৈশাখ
গ) ভাদ্র-অগ্রহায়ণ
ঘ) শ্রাবণ-আশ্বিন
উত্তর: কার্তিক-ফাল্গুন
ব্যাখ্যা: ​রবি মৌসুম (শীতকাল): শীতকালীন শস্য চাষাবাদকে রবি মৌসুম বলা হয়। এর চাষাবাদের সময় মূলত আশ্বিন/কার্তিক মাস থেকে ফাল্গুন মাস (অর্থাৎ মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য মার্চ) পর্যন্ত। ​প্রধান ফসল: আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, লাউ, গাজর, সরিষা, গম এবং বোরো ধান। ​বৈশিষ্ট্য: এই সময়ে বৃষ্টিপাত কম হয়, তাপমাত্রা কম থাকে এবং আর্দ্রতা কম থাকে। তাই এই ফসলে সেচের প্রয়োজন বেশি হয়। ​অতিরিক্ত তথ্য (খরিপ মৌসুম): ​খরিপ-১ (গ্রীষ্মকাল): চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস। প্রধান ফসল: আউশ ধান, পাট, তিল। ​খরিপ-২ (বর্ষাকাল): আষাঢ় থেকে আশ্বিন মাস। প্রধান ফসল: আমন ধান।

25. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?

ক) ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর
খ) ২ কোটি ১০ লক্ষ ১৭ হাজার একর
গ) ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর
ঘ) ২ কোটি ৫০ লক্ষ একর
উত্তর: ২ কোটি ১০ লক্ষ ১৭ হাজার একর
ব্যাখ্যা: মোট আবাদযোগ্য জমি: ২ কোটি ১০ লক্ষ ১৭ হাজার একর বা ৮৫ লক্ষ ৯ হাজার হেক্টর (এটি নীট আবাদী জমি ও সাময়িক পতিত জমির যোগফল)। ​নীট আবাদী জমি: ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর। ​মোট ফসলি জমি: ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।

আশা করি ST 02 - Job Nexus 50 BCS Preparation এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট