Exams Post Study Jobs Leaderboard Shop

শুদ্ধ বানান

Bengali Lesson 30 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

শুদ্ধ বানান For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. নিচের কোন বানানটি শুদ্ধ?

a) মধুসুদন দত্ত
b) মধূসূদন দত্ত
c) মধুসূদন দত্ত
d) মধুসুধন দত্ত
Answer: মধুসূদন দত্ত

2. শুদ্ধ বানান কোনটি?

a) দারিদ্র
b) দরিদ্র
c) দারিদ্র্যতা
d) দরিদ্রতা
Answer: দরিদ্রতা
Explanation: বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী 'দরিদ্র' শব্দটির বিশেষ্য রূপ দুটি হতে পারে: ১. দারিদ্র্য (দরিদ্র + য) ২. দরিদ্রতা (দরিদ্র + তা) ভুল হওয়ার কারণ: দারিদ্র (১ নং অপশন): এটি ভুল বানান। শুদ্ধ রূপ হবে 'দারিদ্র্য' (শেষে য-ফলা আবশ্যক)। দারিদ্র্যতা (৩ নং অপশন): এটি একটি আধিক্যজনিত অশুদ্ধি। একই শব্দে 'য-ফলা' (ষ্যঞ প্রত্যয়) এবং 'তা' প্রত্যয় একসঙ্গে বসে না। অর্থাৎ, দারিদ্র্য + তা = দারিদ্র্যতা—এটি ব্যাকরণগতভাবে ভুল। সঠিক প্রয়োগ: "তিনি দরিদ্র লোক।" (বিশেষণ) "তাঁর দারিদ্র্য বা দরিদ্রতা দেখে আমি কষ্ট পেলাম।" (বিশেষ্য)

3. 'দেশের সকল আলেমগণই এখানে উপস্থিত ' বাক্যটি কোন দোষে দুষ্ট?

a) গুরুচণ্ডালী দোষ
b) বাহুল্য দোষ
c) উপমার দোষ
d) বাগধারার দোষ
Answer: বাহুল্য দোষ
Explanation: সঠিক হবে- দেশের সকল আলেম এখানে উপস্থিত।

4. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?

a) পূবালী
b) যুধ্যমান
c) আকাঙ্ক্ষা
d) আশিস
Answer: পূবালী
Explanation: আলি প্রত্যয়যুক্ত শব্দে ই কার হয়। যেমন : বর্ণালি, সোনালি, রূপালি, পূবালি প্রভৃতি

5. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।

a) আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি
b) তিনি স্বস্ত্রীক এসেছেন।
c) তিনি সাক্ষ্য দেবেন না
d) তার কথার মাধুর্যতা নেই
Answer: তিনি সাক্ষ্য দেবেন না
Explanation: (ক) আমি প্রত্যক্ষ করেছি।(খ) তিনি সস্ত্রীক এসেছেন। (ঘ) তার কথার মাধুর্য /মধুরতা নেই।

6. কোন বানানটি শুদ্ধ?

a) ইতিমধ্যে
b) ইতীমধ্যে
c) ইতমধ্যে
d) ইতোমধ্যে
Answer: ইতোমধ্যে
Explanation: বিসর্গযুক্ত অ ধ্বনির পর বর্গের ৩য়/৪র্থ/৫ম বর্ণ থাকলে বিসর্গযুক্ত অ ধ্বনি পরিবর্তিত হয়ে ও ধ্বনি হয়। যেমন ইতোমধ্যে.= ইতঃ+ মধ্যে।

7. সঠিক বাক্য কোনটি?

a) তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব
b) রাসেল ও আমি, তুমি নৌবিহারে যাব
c) তুমি, আমি ও রাসেল নৌবিহারে যাব
d) রাসেল, তুমি ও আমি নৈবিহারে যাব
Answer: তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব
Explanation: ২৩১ যথা মধ্যম পুরুষ, নামপুরুষ ও উত্তম পুরুষ ব্যবহৃত হয়েছে।

8. 'গরু মাংস খায়' বাক্যটি অশুদ্ধ কেন?

a) আসত্তির অভাব
b) যোগ্যতার অভাব
c) অর্থ অস্পষ্ট বলে
d) পদবিন্যাসে ত্রুটি থাকা
Answer: যোগ্যতার অভাব
Explanation: ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকে। যোগ্যতা এর মধ্যে একটি গুণ। যোগ্যতা হলো বাক্যের পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধন। প্রদত্ত বাক্যটি যোগ্যতা হারিয়েছে। কারণ গরু মাংস খায় না।

9. কোন বানানটি শুদ্ধ?

a) চানক্য
b) চাণক্য
c) চানোক্য
d) চাণোক্য
Answer: চাণক্য
Explanation: এটি ণ-ত্ব বিধানের বাইরে ব্যতিক্রমী একটি রূপ।

10. কোন বানানটি শুদ্ধ?

a) পুরষ্কার
b) পরিস্কার
c) তিরস্কার
d) প্রতিস্টান
Answer: তিরস্কার
Explanation: শুদ্ধ রূপ হবে- পুরস্কার, পরিষ্কার,প্রতিষ্ঠান।

11. শুদ্ধ বাক্য কোনটি?

a) দৈন্যতা প্রশংসনীয় নয়
b) দীনতা প্রশংসনীয় নয়
c) দৈন্যতা নিন্দনীয়
d) দৈন্যতা অপ্রশংসনীয়
Answer: দীনতা প্রশংসনীয় নয়
Explanation: দৈন্যতা শব্দটি অশুদ্ধ।

12. নিচের কোন বাক্যটি 'গুরুচণ্ডালী' দোষে দুষ্ট?

a) কারো ভালো লাগলে গাই
b) আমি যে গান গাই, তা যৌবনের গান
c) ভালো না লাগিলেও গেয়ে যাই
d) আপন মনে গাইতে ভালোবাসি
Answer: ভালো না লাগিলেও গেয়ে যাই
Explanation: সাধু ভাষার সাথে কথ্য ভাষার ব্যবহার বা তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগে সৃষ্ট দোষ হচ্ছে গুরুচণ্ডালী দোষ।

13. কোনটি শুদ্ধ শব্দ?

a) ঔদার্য্য
b) হর্স
c) শিক্ত
d) আধিক্য
Answer: আধিক্য
Explanation: শুদ্ধ হবে হর্ষ, ঔদার্য, সিক্ত।

14. কোনটি সঠিক?

a) ব্যাকরণ ভাষার অনুগামী
b) ভাষা ব্যাকরণের অনুগামী
c) ব্যাকরণ শিক্ষার অনুগামী
d) ব্যাকরণ বাদ্যযন্ত্রের অনুগামী
Answer: ব্যাকরণ ভাষার অনুগামী
Explanation: অবশ্যই ব্যাকরণ ভাষার অনুগামী। কারণ ভাষা সৃষ্টি হয়েছে অনেক আগে ব্যাকরণ অনেক পরে।

15. শুদ্ধ বানান কোনটি?

a) সমিচিন
b) সমীচিন
c) সমীচীন
d) সমিচীন
Answer: সমীচীন

16. শুদ্ধ কোনটি?

a) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
b) অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার
c) অন্ন অভাবে প্রতিটি ঘরে ঘরে হাহাকার
d) অন্ন অভাবে প্রতিটি ঘরে হাহাকার
Answer: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার
Explanation: সঠিক উত্তর (খ). অথবা হতে পারে- অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

17. কোন বাক্যটি শুদ্ধ?

a) 'গীতাঞ্জলি' পড়েছ কি?
b) এ কথা প্রমাণ হয়েছে।
c) অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
d) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
Answer: 'গীতাঞ্জলি' পড়েছ কি?

18. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

a) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
b) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
c) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
d) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতম
Answer: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

19. কোন বাক্যটি শুদ্ধ?

a) তাহার কথাই প্রমাণ হলো
b) তাহার কথাই প্রমাণিত হলে
c) তাহার কথাই প্রমাণ্য হলো
d) তাহার কথাই প্রমাণীত হলো
Answer: তাহার কথাই প্রমাণিত হলে

20. কোন বাক্যটি শুদ্ধ?

a) কীর্তিবাস বাঙলা রামায়ণ লিখিয়াছেন
b) কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন
c) কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
d) কৃত্তিবাস বাংলা রামায়ন লিখেছেন
Answer: কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
Explanation: বাল্মীকির রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস।

21. কোনটি শুদ্ধ?

a) শরৎচন্দ্র
b) বন্দোপাধ্যায়
c) দূর্যোগ
d) শান্ত্বনা
Answer: শরৎচন্দ্র
Explanation: শুদ্ধ রূপ যথাক্রমে বন্দ্যোপাধ্যায়, দুর্যোগ, সান্ত্বনা।

22. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

a) হাতি/হাতী
b) নারি/নারী
c) জাতি/জাতী
d) দাদি/দাদী
Answer: হাতি/হাতী

23. শুদ্ধ বানান কোনটি.

a) প্রতিদ্বন্দ্বীতা
b) উল্লেখিত
c) উপর্যুক্ত
d) উচ্ছ্বল
Answer: উপর্যুক্ত

24. শুদ্ধ বানান কোনটি?

a) অভিশাপ
b) অভীশাপ
c) অভিসাপ
d) অভিষাপ
Answer: অভিশাপ

25. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

a) অঙ্কটি কষিতে ভুল কর না
b) অঙ্কটি ভুল করো না
c) অঙ্কটি ভূল করো না
d) অঙ্কটি কষতে ভূল কর না
Answer: অঙ্কটি ভুল করো না

26. শুদ্ধ বাক্য কোনটি?

a) তিনি সন্তুষ্ট হলেন
b) তিনি সন্তষ্ট হলেন
c) তিনি সন্তোষ্ট হলেন
d) তিনি সন্তোষ হলেন
Answer: তিনি সন্তুষ্ট হলেন

27. কোনটি শুদ্ধ বানান?

a) শারীরীক
b) শারীরিক
c) শারিরিক
d) শারিরীক
Answer: শারীরিক

28. কোনটি শুদ্ধ বানান?

a) নিশিথ
b) নিশীথ
c) নীশিথ
d) নীশীথ
Answer: নিশীথ

29. কোনটি শুদ্ধ বানান?

a) অধ্যাবসায়
b) অধ্যাবশায়
c) অধ্যবসায়
d) অধ্যাবষায়
Answer: অধ্যবসায়

30. কোনটি সঠিক বাক্য?

a) দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
b) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
c) দারিদ্র্যতা আমাদের প্রধান সমস্যা
d) দ্বারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
Answer: দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

We hope শুদ্ধ বানান these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.