Exams Study Jobs Teachers Shop

উপমহাদেশে ইউরোপীয়দের আগমন

General Knowledge 10 Questions By University Of Dhaka

উপমহাদেশে ইউরোপীয়দের আগমন For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল?

a) ক) ইংরেজ
b) খ) পর্তুগিজ
c) গ) ফরাসি
d) ঘ) ডাচ
Answer: খ) পর্তুগিজ
Explanation: - ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আসে। - এ প্রসঙ্গে একজন লেখক লিখেছেন: The Portuguese first visited Bengal in 1517, just 33 years after Bartholomew Diaz landed at Calicut on the East coast. - বার্থোলোমিউ দিয়াজ ছিলেন একজন রোমান ক্যাথলিক পর্তুগীজ নৌ-অভিযাত্রী। - তার জন্ম ১৪৫০ খ্রিস্টাব্দে। তাকে ভারতে যাওয়ার বিকল্প পথ বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। - কারণ পনেরো শতকের শেষ দিক থেকে এশিয়া থেকে মসলা সংগ্রহের উদ্দেশ্যে ভেনিস ও আরব বণিকদের এড়িয়ে বিকল্প পথ অনুসরণ করে ভারতে তথা বাংলায় অনুপ্রবেশ করা পর্তুগিজদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। - বার্থোলোমিউ দিয়াজ কালিকূট বন্দরে অবতরণ করেন। - অবশ্য ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। - এই পর্তুগীজ নৌ কমান্ডার ১৫২৪ সালে সালে স্বল্প সময়ের জন্য 'পর্তুগীজ ইন্ডিয়া'র গভর্নর ও ছিলেন। - ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করার কয়েক দশক পর থেকেই বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে। - বাংলায় সবার শেষে আগমন করে ফরাসিরা।

2. ভাস্কো-দা-গামা প্রথম উপমহাদেশের কোন বন্দরে উপস্থিত হন?

a) ক) কলকাতা
b) খ) বোম্বাই
c) গ) কালিকট
d) ঘ) করাচি
Answer: গ) কালিকট
Explanation: ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে পর্তুগিজরা। ভারতে আসার জলপথ আবিষ্কারের কৃতিত্ব পর্তুগিজদের। পর্তুগিজ নাবিক বার্থলোমিউ দিয়াজ আফ্রিকা মহাদেশের সর্ব দক্ষিণে উত্তমাশা অন্তরীপে পৌঁছেন ১৪৮৭ সালে। ভারতের প্রাচীন নাম জম্মুদ্বীপ। ● পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আসেন- ২৭ মে, ১৪৯৮ সালে, কালিকট বন্দরে। ● ভারতে পর্তুগীজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা- আল বুকার্ক। ● পর্তুগীজরা ভারতবর্ষে ব্যবসা করার অনুমতি পায়- সম্রাট আকবরের আমলে। ● পর্তুগীজদের প্রথম দুর্গ- কোচিন। ● ইউরোপীয় বণিকদের মধ্য বাংলায় প্রথম আসে পর্তুগীজরা। পর্তুগিজরা বাংলায় আসে ১৫১৬ সালে। • বাংলাভাষার প্রথম বই (হরফ, রোমান) ছাপা হয়- পর্তুগীজদের হাতে। ● বাংলার মানুষদের কাছে হার্মাদ/জলদস্যু নামে পরিচিত- পর্তুগীজরা। ● পর্তুগিজরা এদেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পায়- সম্রাট আকবরের আমলে। ● পর্তুগিজদের সম্পূর্ণরূপে দমন করেন- সুবাদার শায়েস্তা খান

3. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?

a) ক) স্প্যানিশ
b) খ) পর্তুগীজ
c) গ) ব্রিটিশ
d) ঘ) ফরাসি
Answer: খ) পর্তুগীজ
Explanation: - ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় ১৪৮৭ সালে, ভাস্কো দা গামা নামে একজন পর্তুগীজ অনুসন্ধানকারী এবং পর্যটক যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন। - তিনিই প্ৰথম ইউরোপীয় ব্যক্তি যিনি সম্পূৰ্ণ সাগর পথ পাড়ি দিয়ে ভারতে এসে উপস্থিত হন

4. কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত?

a) ক) নেদারল্যান্ড
b) খ) হাঙ্গেরি
c) গ) পর্তুগাল
d) ঘ) স্পেন
Answer: ক) নেদারল্যান্ড
Explanation: - "ডাচ" শব্দটি এসেছে "Dietsch" শব্দ থেকে, যা বর্তমানে নেদারল্যান্ডস অঞ্চলে বসবাসকারী লোকেদের মুখের ভাষা বোঝাতে ব্যবহৃত হয়। - "Dietsch" শব্দটি সময়ের সাথে সাথে ধীরে ধীরে "ডাচ" তে বিবর্তিত হয়েছে। - নেদারল্যান্ডের অধিবাসীরা ডাচ নামে পরিচিত। - নেদারল্যান্ডস পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ, পূর্বে জার্মানি, দক্ষিণে বেলজিয়াম এবং উত্তর ও পশ্চিমে উত্তর সাগর। - ডাচ লোকেরা শিল্প, সংস্কৃতি এবং বিজ্ঞানে তাদের অবদানের জন্য পরিচিত এবং দেশটি তার মনোরম উইন্ডমিল, টিউলিপ ক্ষেত্র এবং খালের জন্য বিখ্যাত। - ডাচ ভাষায় সবচেয়ে বেশি কথা বলে এবং ফ্রিসিয়ান নেদারল্যান্ডসের অন্যতম সরকারী ভাষা।

5. 'ফিরিঙ্গি' কাদের বলা হয়?

a) ক) ফরাসিদের
b) খ) মগদের
c) গ) পর্তুগিজদের
d) ঘ) দিনেমারদের
Answer: গ) পর্তুগিজদের
Explanation: - ভাস্কো দা গামা পর্তুগালের বর্তমান রাজধানী লিসবন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকা মহাদেশে এসে পৌঁছান এবং সমগ্র আফ্রিকা মহাদেশ ঘুরে তিনি ১৪৯৮ সালের ২৭ মে তার নৌবহরসহ দক্ষিণ ভারতে অবস্থিত কালিকটের নিকটবর্তী স্থানে অবস্থিত কাপ্পাডুতে এসে উপস্থিত হন। - পর্তুগিজদের বাংলার সাধারণ মানুষ ‘ফিরিঙ্গি’ কিংবা ‘হার্মাদ’ নামে ডাকতো। - দস্যুবৃত্তির মাধ্যমে তারা জীবিকা নির্ভর করত, এদেশের মানুষের ওপর তারা সীমাহীন অত্যাচার চালাত। - পরবর্তীতে নবাব আলীবর্দি খাঁ পর্তুগিজদেরকে বাংলা থেকে বিতাড়িত করেন।

6. ওলন্দাজরা কোন দেশের নাগরিক?

a) ক) হল্যান্ড
b) খ) ফ্রান্স
c) গ) পর্তুগাল
d) ঘ) ডেনমার্ক
Answer: ক) হল্যান্ড
Explanation: - ওলন্দাজরা হল্যান্ড দেশের নাগরিক। - "ওলন্দাজ" শব্দটি বাংলায় নেদারল্যান্ডের নাগরিকদের বোঝায়। - নেদারল্যান্ড দেশটি "হল্যান্ড" নামেও পরিচিত, যদিও হল্যান্ড আসলে নেদারল্যান্ডের দুটি প্রদেশের (নর্থ হল্যান্ড এবং সাউথ হল্যান্ড) নাম। - অনেক সময় পুরো দেশকেই হল্যান্ড বলা হয়, বিশেষ করে বাংলা ভাষায়।

7. বাংলায় ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আগমন করে?

a) ক) ফরাসিরা
b) খ) ইংরেজরা
c) গ) ডেনিসরা
d) ঘ) ডাচরা
Answer: ক) ফরাসিরা
Explanation: ইউরোপীয় বণিকদের আগমনের ইতিহাস অনুযায়ী, বাংলায় বিভিন্ন ইউরোপীয় জাতির আগমন ক্রমানুসারে ছিল: - পর্তুগিজ: ১৫১৬ সালে বাংলায় প্রথম আগমন করে। - ডাচ: ১৬০২ সালে বাংলায় আসেন। - ইংরেজ: ১৬০০ সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলায় প্রবেশ করে। - ফরাসি: ১৬৬৪ সালে বাংলায় আসেন, যা ছিল ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আগমন। - বাংলায় ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আগমন করে ফরাসিরা (French)।

8. রাজশাহীর সর্বপ্রাচীন ইমারত বড়কুঠি কাদের র্কীতি?

a) ক) ইংরেজদের
b) খ) ওলন্দাজদের
c) গ) মুঘলদের
d) ঘ) ফরাসিদের
Answer: খ) ওলন্দাজদের
Explanation: - রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত হল বড়কুঠি। - বড়কুঠি সাহেব বাজার এবং রাজশাহী কলেজের দক্ষিণে এবং পদ্মা নদীর উত্তর পাড়ে অবস্থিত। - ইষ্টক নির্মিত এবং সমতল ছাদ বিশিষ্ট এই ইমারতটি আঠারো শতকের প্রথমার্ধে (১৭২৫ সনের পূর্বে) ওলন্দাজ রেশম ব্যবসায়ীদের নির্মিত এক উল্লেখযোগ্য কীর্তি। - কুঠিটির বহির্ভাগ এর দৈর্ঘ্য ২৪ মিটার (৮২-০) এবং প্রস্থ ১৭.৩৭ (৬৭-০)। - এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন ছিল। - প্রথমে এটি ওলন্দাজ বা ডাচদের ব্যবসা কেন্দ্র ছিল। - ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ডাচরা ভারতে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। - ১৮১৪ সালে ইংরেজদের সাথে একটি চুক্তি করে বড়কুঠিসহ ভারতের সব ব্যবসা কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করে।

9. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল-

a) ক) কলকাতা
b) খ) দিল্লি
c) গ) পাঞ্জাব
d) ঘ) ঢাকা
Answer: ক) কলকাতা
Explanation: - ১৭৭২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে তাদের উপমহাদেশীয় সদর দফতর হিসেবে ঘোষণা করে। - এর আগে, ১৬৯০ সালে কোম্পানি কলকাতায় একটি বাণিজ্য কুঠি স্থাপন করে। - ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর কলকাতায় ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায়। - ১৭৬৫ সালে কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি লাভ করে এবং কলকাতা থেকেই তাদের শাসন পরিচালনা শুরু করে। - মুম্বাই, দিল্লি এবং ঢাকাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। কিন্তু কলকাতা ছিল কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। - এটি ছিল কোম্পানির বাণিজ্য, প্রশাসন এবং সামরিক শক্তির কেন্দ্র।

10. পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল-

a) ক) পোর্টো গ্রান্ডে
b) খ) সোদকাওয়ান
c) গ) সমন্দর
d) ঘ) চাটিগা
Answer: ক) পোর্টো গ্রান্ডে
Explanation: - পর্তুগিজরা ১৪৯৮ সালে প্রথম উপমহাদেশে বাণিজ্য করতে আসে। আর ১৫১৬ সালে আসে বাংলায়। - স্বল্প সময়ের মধ্যে এই ইউরোপীয় বণিকরা ১৫৩৮ সালে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে। - চট্টগ্রাম ছিল বাংলার সালতানাতের বৃহত্তম সমুদ্রবন্দর, যাকে ফার্সী ও বাংলায় "শাহী বাংলা" নামে অভিহিত করা হতো। পর্তুগিজরা বন্দর নগরীটিকে পোর্তো গ্র্যান্ডে দে বেঙ্গালা বলে উল্লেখ করে, যার অর্থ "বাংলার বৃহৎ পোতাশ্রায়"।

We hope উপমহাদেশে ইউরোপীয়দের আগমন these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report