1. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক)
ক) জ+ঞ
খ)
খ) ঞ+গ
গ)
গ) ঞ+জ
ঘ)
ঘ) গ+ঞ
উত্তর:
ক) জ+ঞ
ব্যাখ্যা:
জ্ঞ=জ+ঞ
2. 'ষ্ণ' যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ন পাওয়া যায়?
ক)
ক) ষ+ম
খ)
খ) ষ+ন
গ)
গ) ষ+ণ
ঘ)
ঘ) ষ+হ
উত্তর:
গ) ষ+ণ
ব্যাখ্যা:
- ক্ষ (উচ্চারণ: খিয়ো) একটি বাংলা যুক্তবর্ণ। বাংলা অক্ষর 'ক' ও 'ষ' পরপর যুক্ত করলে 'ক্ষ' তৈরি হয়।
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. ক্ষ্ম = ক্ষ + ম = ক + ষ + ম
3. ঞ্জ বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি?
ক)
ক) জ,ঙ
খ)
খ) ঞ,জ
গ)
গ) ঞ,ণ
ঘ)
ঘ) ন,জ
উত্তর:
খ) ঞ,জ
ব্যাখ্যা:
- 'ঞ্জ' এই যুক্ত বর্ণটির বর্ণবিশ্লেষণ করলে পাওয়া যায় ঞ্+জ্+অ =ঞ্জ।
- এতে দুটি ব্যঞ্জন বর্ণ ঞ্ ও জ্ এবং একটি স্বরবর্ণ অ আছে।
4. 'ক্ষ্ম' এর বিশ্লিষ্ট রূপ কোনটি ?
ক)
ক) হ+ম
খ)
খ) ক+ষ+ণ
গ)
গ) ক+ষ+ ন
ঘ)
ঘ) ক+ ষ +ম
উত্তর:
ঘ) ক+ ষ +ম
ব্যাখ্যা:
- 'ক্ষ' এর বিশ্লিষ্ট রূপ = ক+ষ
- 'ক্ষ্ম' এর বিশ্লিষ্ট রূপ = ক+ষ+ম
5. জ্ঞ- যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয় ?
ক)
ক) গ + ঞ
খ)
খ) ঞ + জ
গ)
গ) ঞ + চ
ঘ)
ঘ) জ্ + ঞ
উত্তর:
ঘ) জ্ + ঞ
ব্যাখ্যা:
'জ্ঞ' যুক্তবর্ণে যে দুটি বর্ণ রয়েছে তা হলো জ্ + ঞ। আরো কয়েকটি উল্লেখযোগ্য যুক্তবর্ণ= ক্ষ(ক্ + ষ), ঞ্জ (ঞ + জ), হ্ম (হ্ + ম), ষ্ণ (ষ্ + ণ), হরণ (হ + ণ), হ্ন (হ + ন)।
6. 'ঞ্চ' বর্ণটির বিশ্লিষ্ট রূপ-
ক)
ক) ষ + ন
খ)
খ) ষ + ণ
গ)
গ) ঞ + চ
ঘ)
ঘ) ঞ + ণ
উত্তর:
গ) ঞ + চ
ব্যাখ্যা:
কতিপয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ দুই বর্ণের যুক্ত : ক্ক =ক্+ক। যেমন— পাক্কা, ছক্কা, চক্কর।
-ক্ত = ক্+ত। যেমন- রক্ত, শক্ত, ভক্ত।
-ক্ষ= ক্+ষ। (উচ্চারণ ক্ +খ-এর মতো) যেমন— শিক্ষা, বক্ষ, রক্ষা।
-ক্স= ক্+স। বাক্স । ক= ঙ+ক। যেমন- অঙ্ক, কঙ্কাল, লঙ্কা। -থ= ঙ+খ। যেমন— শৃঙ্খলা, শঙ্খ ।
-ঙ্গ= ঙ+গ। যেমন- অঙ্গ, মঙ্গল, সঙ্গীত।
-ঙ্ঘ = ঙ+ঘ। যেমন— সঙ্ঘ, লঙ্ঘন।
-চ্চ= চ্ +চ। যেমন- উচ্চ, উচ্চারণ, উচ্চকিত।
-চ্ছ= চ্+ছ। যেমন— উচ্ছল, উচ্ছৃঙ্খল, উচ্ছেদ ।
-জ্জ= জ্+জ। যেমন— উজ্জীবন, উজ্জীবিত ।
-জ্ঝ= জ্+ঝ। যেমন- কুঞ্ঝটিকা।
-জ্ঞ= জ্ +ঞ। যেমন- উচ্চারণ ‘গ্য’— এর মতো) যেমন- জ্ঞান, সংজ্ঞা, বিজ্ঞান ৷
-ঞ্চ = ঞ+চ । যেমন- অঞ্চল, সঞ্চয়, পঞ্চম।
-ঞ্ছ= ঞ +ছ। যেমন-বাঞ্ছিত, বাঞ্ছনীয়, বাঞ্ছা ।
-ঞ্জ= ঞ্+জ। যেমন- গঞ্জ, রঞ্জন,
-ঞ্ঝ= ঞ+ঝ। যেমন- ঝঞ্ঝা,
-ঝঞ্ঝাট। ট্ট= ট্ +ট। যেমন- অট্টালিকা, চট্টোপাধ্যায়, চট্টগ্রাম ৷
-ড= ড্ +ড। যেমন- গড্ডালিকা, উড্ডীন, উড্ডয়ন।
7. ‘হ্ম’ যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ যুক্ত হয়েছে?
ক)
ক) ম+হ
খ)
খ) ম+অ
গ)
গ) হ+অ
ঘ)
ঘ) হ্+ম
উত্তর:
ঘ) হ্+ম
ব্যাখ্যা:
• ‘ব্রহ্মলোক’ শব্দে ব্যবহৃত ‘হ্ম’ যুক্তবর্ণটি 'হ্ ও ম' এই দুটি বর্ণের সমন্বয়ে গঠিত।
- হ্ + ম = হ্ম।
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ঙ্ + গ = ঙ্গ,
- হ্ + ন = হ্ন,
- ণ্ + ড = ণ্ড,
- ন্ + ধ = ন্ধ
8. 'ক্ষ' যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?
ক)
ক) ক্ষ+ম
খ)
খ) ম্+হ
গ)
গ) ক্+ষ
ঘ)
ঘ) ম্+ষ
উত্তর:
গ) ক্+ষ
ব্যাখ্যা:
- ক্ষ = ক্+ষ
- 'ক্ষ' যুক্তবর্ণটি ক ও ষ এর যুক্তরূপ হলেও উচ্চারণ হয় ক্খ।
9. 'ব্রহ্মপুত্র' শব্দের 'হ্ম' যুক্তব্যঞ্জনটিতে কোন কোন বর্ণ আছে?
ক)
ক) ক + ষ
খ)
খ) হ + ষ
গ)
গ) হ + ম
ঘ)
ঘ) কোনোটিই নয়
উত্তর:
গ) হ + ম
ব্যাখ্যা:
হ্ম-এই যুক্তব্যঞ্জনে বর্ণ আছে - হ + ম। হ্ম-সহযােগে গঠিত কয়েকটি শব্দ ব্রাহ্মণ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মপুত্র। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
10. ঙ্ক্ষ-এই যুক্তব্যঞ্জনে কোন কোন বর্ণ আছে?
ক)
ক) ঙ + খ + ম
খ)
খ) ঙ + ক + ষ
গ)
গ) ঙ + ষ + ণ
ঘ)
ঘ) ঙ + হ + ম
উত্তর:
খ) ঙ + ক + ষ
ব্যাখ্যা:
ঙ্ক্ষ-এই যুক্তব্যঞ্জনে ঙ + ক + ষ আছে। ঙ্ক্ষ-সহযােগে গঠিত কয়েকটি শব্দ আকাঙ্ক্ষা, মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।