1. EEPROM এবং Flash Memory-র মধ্যে মূল পার্থক্য কী?
ক)
ডাটা মুছে ফেলার পদ্ধতি
খ)
ডাটা রিফ্রেশ রেট
গ)
ডাটা স্থায়িত্বকাল
ঘ)
ডাটা এক্সেস মেথড
উত্তর:
ডাটা মুছে ফেলার পদ্ধতি
ব্যাখ্যা:
EEPROM: এটিতে তথ্য মুছতে হলে একটি একটি করে বাইট (Byte) মুছতে হয়। এটি অনেকটা পেন্সিল দিয়ে লেখা একটি একটি অক্ষর মোছার মতো। কাজটিতে নিখুঁত হওয়া যায় কিন্তু সময় বেশি লাগে। Flash Memory: এটিতে ডাটা মুছতে হয় বড় বড় ব্লক (Block) বা গুচ্ছ আকারে। এটি অনেকটা ইরেজার দিয়ে পুরো লাইন একবারে মুছে ফেলার মতো। এই দ্রুত গতির কারণেই এটি পেনড্রাইভ ও SSD-তে ব্যবহৃত হয়।
2. NVMe SSD কেন সাধারণ সাধারণ SSD-র চেয়ে কয়েকগুণ বেশি দ্রুত?
ক)
ডাটা আদান-প্রদানের জন্য আধুনিক AHCI প্রটোকল ব্যবহার করে।
খ)
সরাসরি প্রসেসরের PCIe লেনের মাধ্যমে ডাটা আদান-প্রদান করে।
গ)
মেমোরি চিপে ডাটা প্রক্রিয়াকরণের ধাপ কমিয়ে দেয়।
ঘ)
মাদারবোর্ডের চিপসেট কন্ট্রোলারকে বাইপাস করে
উত্তর:
সরাসরি প্রসেসরের PCIe লেনের মাধ্যমে ডাটা আদান-প্রদান করে।
ব্যাখ্যা:
SATA (Serial ATA) ইন্টারফেস মূলত মেকানিক্যাল হার্ডডিস্কের জন্য নকশা করা হয়েছিল, যা মাদারবোর্ডের চিপসেটের মাধ্যমে ডাটা আদান-প্রদান করে। পক্ষান্তরে, NVMe সরাসরি PCIe (Peripheral Component Interconnect Express) লেনের মাধ্যমে প্রসেসরের সাথে যুক্ত থাকে। এই সরাসরি সংযোগ ডাটা চলাচলের 'বটলনেক' বা প্রতিবন্ধকতা দূর করে। সমান্তরাল প্রসেসিং (Parallelism): SATA প্রটোকলে মাত্র ১টি 'কমান্ড কিউ' (Command Queue) থাকে যেখানে মাত্র ৩২টি ইনস্ট্রাকশন থাকতে পারে। অপরদিকে NVMe প্রযুক্তি ৬৪,০০০ কিউ সাপোর্ট করে এবং প্রতিটি কিউতে ৬৪,০০০ কমান্ড একসাথে প্রসেস হতে পারে। এই বিপুল গাণিতিক সামর্থ্যের কারণেই এটি কয়েক গুণ দ্রুত কাজ করে।
3. NVMe মূলত নিচের কোনটির একটি উন্নত সংস্করণ বা বিকল্প?
ক)
SATA ইন্টারফেস প্রটোকল
খ)
মেমোরি চিপ প্রযুক্তি
গ)
হার্ড ডিস্ক আর্কিটেকচার
ঘ)
ইউএসবি কানেক্টিভিটি
উত্তর:
SATA ইন্টারফেস প্রটোকল
ব্যাখ্যা:
NVMe হলো একটি কমিউনিকেশন প্রটোকল যা পুরনো ও ধীরগতির SATA প্রটোকলের বিকল্প হিসেবে এসএসডির পূর্ণ গতি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
4. SSD-তে তথ্য সংগ্রহের জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়?
ক)
ম্যাগনেটিক প্লাটার
খ)
লেজার বীম
গ)
ফ্ল্যাশ মেমোরি চিপ
ঘ)
অপটিক্যাল ডিস্ক
উত্তর:
ফ্ল্যাশ মেমোরি চিপ
ব্যাখ্যা:
HDD-তে ঘোরানো ডিস্ক (Platter) থাকে, কিন্তু SSD-তে কোনো নড়াচড়া করা অংশ নেই, এটি চিপের ভেতরে ডাটা রাখে।
5. HDD-র তুলনায় SSD-র স্টার্টআপ টাইম অনেক কম হওয়ার প্রধান কারণ কী?
ক)
উচ্চ ডাটা ডেনসিটি
খ)
এর ডাটা ট্রান্সফার ব্যান্ডউইথ অনেক বেশি
গ)
কোনো মেকানিক্যাল মুভমেন্ট জনিত ল্যাটেন্সি নেই
ঘ)
এটি প্রসেসরের ক্লক সাইকেলকে ত্বরান্বিত করে
উত্তর:
কোনো মেকানিক্যাল মুভমেন্ট জনিত ল্যাটেন্সি নেই
ব্যাখ্যা:
ল্যাটেন্সি (বিলম্ব): হার্ডডিস্কের (HDD) ভেতর একটি পিন নড়াচড়া করে (Movement) ডাটা খুঁজে বের করে। কম্পিউটার চালুর সময় হাজার হাজার ছোট ফাইল খুঁজতে গিয়ে এই যান্ত্রিক মুভমেন্টে অনেক সময় নষ্ট হয়। জিরো মুভমেন্ট: এসএসডিতে (SSD) কোনো নড়াচড়া করার যন্ত্র নেই। এটি স্থির ইলেকট্রনিক চিপে চলে। তাই তথ্য খুঁজতে কোনো যান্ত্রিক দেরি বা 'ল্যাটেন্সি' হয় না বলেই পিসি কয়েক সেকেন্ডে চালু হয়ে যায়।
6. পেনড্রাইভ বা এসএসডিতে সাধারণত কোন ধরনের ফ্ল্যাশ মেমোরি ব্যবহৃত হয়
ক)
NOR Flash
খ)
NAND Flash
গ)
Dynamic Flash
ঘ)
Static Flash
উত্তর:
NAND Flash
ব্যাখ্যা:
NAND ফ্ল্যাশ মেমোরি আকারে ছোট এবং অনেক বেশি ডাটা জমা রাখতে পারে, তাই স্টোরেজ ডিভাইসে এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অন্যদিকে NOR ফ্ল্যাশ সাধারণত কোড রান করার জন্য ব্যবহৃত হয়।
7. ফ্ল্যাশ মেমোরিতে 'Wear Leveling' কেন ব্যবহার করা হয়?
ক)
ডাটা প্রসেসিং এর গতি বাড়াতে
খ)
মেমোরি চিপের আয়ু বৃদ্ধি করতে
গ)
স্টোরেজ ক্ষমতা দ্বিগুণ করতে
ঘ)
বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে
উত্তর:
মেমোরি চিপের আয়ু বৃদ্ধি করতে
ব্যাখ্যা:
ফ্ল্যাশ মেমোরির প্রতিটি ঘরে (Cell) ডাটা লেখার একটি নির্দিষ্ট সীমা থাকে। বারবার এক জায়গায় ডাটা লিখলে সেই জায়গাটি নষ্ট হয়ে যেতে পারে। Wear Leveling প্রযুক্তি সব ঘরে সমানভাবে ডাটা ভাগ করে লিখে, যাতে মেমোরির কোনো এক অংশ আগে নষ্ট না হয় এবং পুরো ড্রাইভটি অনেকদিন টেকে।
8. রেজিস্টার কেন ক্যাশ মেমোরির চেয়েও দ্রুত কাজ করতে সক্ষম?
ক)
এর মেমোরি অ্যাড্রেসিং পাথ ছোট
খ)
এটি ALU এর সাথে যুক্ত
গ)
এটি হাই-ভোল্টেজ ট্রানজিস্টর ব্যবহার করে
ঘ)
এর ক্লক সাইকেল রিফ্রেশ রেট বেশি
উত্তর:
এটি ALU এর সাথে যুক্ত
ব্যাখ্যা:
ক্যাশ মেমোরি প্রসেসরের ভেতরে থাকলেও এটি একটি আলাদা "স্টোরেজ ইউনিট" হিসেবে থাকে। সেখান থেকে ডাটা আনতে ছোট একটি পথ বা 'বাস' (Bus) পাড়ি দিতে হয়। কিন্তু রেজিস্টার প্রসেসরের ALU (Arithmetic Logic Unit) এর একদম ভেতরে বা লজিক গেটের সাথেই তৈরি করা হয়।
9. ক্যাশ মেমোরি মূলত কোন প্রযুক্তিতে তৈরি করা হয়?
ক)
Dynamic RAM (DRAM)
খ)
Magnetic Storage
গ)
Static RAM (SRAM)
ঘ)
Flash Memory
উত্তর:
Static RAM (SRAM)
ব্যাখ্যা:
ব্যাখ্যা: ক্যাশ মেমোরি তৈরি হয় SRAM দিয়ে, যা ট্রানজিস্টর ব্যবহার করে ডাটা ধরে রাখে। এটি র্যামের (DRAM) চেয়ে অনেক বেশি দ্রুত কারণ এতে ডাটা রিফ্রেশ করার প্রয়োজন হয় না। তবে এর উৎপাদন খরচ এবং আকার অনেক বেশি।
10. মাল্টি-প্রসেসর সিস্টেমে 'Data Consistency' বজায় রাখতে কোন পদ্ধতিটি বেশি সহজ?
ক)
Write Back
খ)
Write Through
গ)
Flash Write
ঘ)
Mechanical Write
উত্তর:
Write Through
ব্যাখ্যা:
ব্যাখ্যা: Write-through পদ্ধতিতে ডাটা পরিবর্তন হওয়া মাত্রই র্যামে চলে যায়, ফলে অন্য প্রসেসরগুলো সহজেই লেটেস্ট ডাটা খুঁজে পায়। Write-back পদ্ধতিতে ডাটা শুধু এক প্রসেসরের ক্যাশে আটকে থাকে বলে অন্য প্রসেসরের জন্য সঠিক ডাটা পাওয়া কঠিন হয়। সহজ কথায় পার্থক্য: Write-through: নিরাপদ কিন্তু কিছুটা ধীর (সবাইকে জানিয়ে কাজ করা)। Write-back: দ্রুত কিন্তু ঝুঁকিপূর্ণ (নিজের কাছে রেখে পরে জানানো)।
11. নিচের কোনটি SRAM-এর বৈশিষ্ট্য নয়?
ক)
ডাটা ধরে রাখতে বারবার চার্জ দেওয়া লাগে না
খ)
খুব দ্রুত তথ্য আদান-প্রদান করতে পারে
গ)
খুব অল্প জায়গায় অনেক বেশি ডাটা রাখা যায়
ঘ)
এটি তৈরি করতে অনেক বেশি ট্রানজিস্টর লাগে
উত্তর:
খুব অল্প জায়গায় অনেক বেশি ডাটা রাখা যায়
ব্যাখ্যা:
SRAM তৈরি করতে প্রতি ১টি তথ্যের জন্য ৬টি ট্রানজিস্টর লাগে। বেশি ট্রানজিস্টর লাগার কারণে এটি সার্কিটে অনেক বেশি জায়গা দখল করে। তাই SRAM-এ "অল্প জায়গায় অনেক বেশি ডাটা" রাখা সম্ভব নয়—এটিই এর প্রধান সীমাবদ্ধতা। অন্যদিকে DRAM-এ মাত্র ১টি ট্রানজিস্টর লাগায় তা খুব অল্প জায়গায় অনেক বেশি ডাটা (যেমন- ৮ বা ১৬ জিবি) রাখতে পারে।
12. গতির দিক থেকে নিচের কোন ক্রমটি সঠিক?
ক)
SRAM > DRAM > HDD
খ)
হার্ডডিস্ক > SRAM > DRAM
গ)
DRAM > SRAM > হার্ডডিস্ক
ঘ)
SRAM > হার্ডডিস্ক > DRAM
উত্তর:
SRAM > DRAM > HDD
ব্যাখ্যা:
SRAM সবার চেয়ে দ্রুত, আর হার্ডডিস্ক সবার শেষে।
13. ভার্চুয়াল মেমোরি ব্যবহারের ফলে কম্পিউটারের গতির ওপর কী প্রভাব পড়ে?
ক)
গতি অনেক বেড়ে যায়
খ)
গতি কিছুটা কমে যায়
গ)
গতির কোনো পরিবর্তন হয় না
ঘ)
শুধু ইন্টারনেট স্পিড বাড়ে
উত্তর:
গতি কিছুটা কমে যায়
ব্যাখ্যা:
ভার্চুয়াল মেমোরি মূলত হার্ডডিস্কের একটি অংশকে অস্থায়ী র্যাম হিসেবে ব্যবহার করে। হার্ডডিস্কের গতি র্যামের চেয়ে অনেক কম হওয়ায় সেখান থেকে তথ্য আদান-প্রদান করতে প্রসেসরের বেশি সময় লাগে। যখন র্যাম পূর্ণ হয়ে যায় এবং কম্পিউটার বারবার হার্ডডিস্ক থেকে ডাটা আনা-নেওয়া (Thrashing) শুরু করে, তখনই সিস্টেমের গতি ধীর হয়ে যায়
আরও পড়ুন:
14. পেজ ফল্ট (Page Fault) হলে কম্পিউটারে আসলে কী ঘটে?
ক)
হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়
খ)
প্রয়োজনীয় ফাইলটি র্যামে খুঁজে পাওয়া যায় না
গ)
কম্পিউটার নিজে থেকেই রিস্টার্ট নেয়
ঘ)
ইন্টারনেটের গতি কমে যায়
উত্তর:
প্রয়োজনীয় ফাইলটি র্যামে খুঁজে পাওয়া যায় না
ব্যাখ্যা:
প্রসেসর র্যামে গিয়ে যখন তার দরকারি ফাইলটি পায় না, তখনই তাকে পেজ ফল্ট বলে। তখন সে হার্ডডিস্ক থেকে সেটি খুঁজে আনে।
15. প্রসেসরের Performance পরিমাপের একক কোনটি?
ক)
GHz
খ)
IPS
গ)
MB
ঘ)
MPI
উত্তর:
IPS
ব্যাখ্যা:
(IPS - Instructions Per Second)
16. CPU-র কোন অংশটি instruction decode করে?
ক)
ALU
খ)
Control Unit
গ)
Register
ঘ)
Bus
উত্তর:
Control Unit
ব্যাখ্যা:
এর কাজ হলো নির্দেশটিকে বিশ্লেষণ করা বা ভেঙে বোঝা (যাকে বলা হয় Decode)। বোঝার পর সে সিদ্ধান্ত নেয় কোন কাজ করতে হবে।
17. কোন ধরনের পেরিফেরাল ডিভাইস 'Plug and Play' বৈশিষ্ট্য বহন করে?
ক)
Serial Port Devices
খ)
Parallel Port Devices
গ)
USB Devices
ঘ)
SCSI Device
উত্তর:
USB Devices
ব্যাখ্যা:
Plug and Play' (PnP) মানে হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ডিভাইস কম্পিউটারে লাগানোর (Plug) সাথে সাথেই কম্পিউটার সেটি চিনে ফেলে এবং কাজ করার জন্য (Play) প্রস্তুত হয়ে যায়। আপনাকে আলাদা করে কোনো ড্রাইভ ইনস্টল বা পিসি রিস্টার্ট করতে হয় না। USB (Universal Serial Bus) ডিভাইসে এই ক্ষমতা বিল্ট-ইন থাকে। Serial বা Parallel পোর্টের পুরনো ডিভাইসগুলো লাগালে অনেক সময় কম্পিউটার চিনত না, ম্যানুয়ালি অনেক সেটিংস ঠিক করতে হতো। তাই এগুলো 'Plug and Play' নয়।
18. NVMe-এর সম্পূর্ণ রূপ হচ্ছে -
ক)
Non-Volatile Module Extension
খ)
Network Virtual Machine Environment
গ)
Non-Volatile Memory Express
ঘ)
New Virtual Memory Exchange
উত্তর:
Non-Volatile Memory Express
ব্যাখ্যা:
NVMe (Non-Volatile Memory Express) হলো আধুনিক SSD-র জন্য তৈরি একটি বিশেষ যোগাযোগ পদ্ধতি বা প্রটোকল। এটি পুরনো SATA প্রযুক্তির চেয়ে অনেক গুণ দ্রুতগতিতে ডাটা রিড ও রাইট করতে পারে। 'Non-Volatile' মানে হলো বিদ্যুৎ চলে গেলেও এর ডাটা মুছে যায় না।
19. ALU দ্বারা পরিচালিত লজিক্যাল অপারেশনগুলো হলো:
ক)
Fetch, Decode, Execute
খ)
AND, OR, NOT
গ)
Read, Write, Store
ঘ)
Boot, Load, Shutdown
উত্তর:
AND, OR, NOT
ব্যাখ্যা:
ALU-এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit। এর 'লজিক' অংশটি মূলত সিদ্ধান্ত গ্রহণের কাজ করে। AND, OR, NOT হলো লজিক গেট বা অপারেশন, যার মাধ্যমে কম্পিউটার সত্য (True) বা মিথ্যা (False) যাচাই করে সিদ্ধান্ত নেয়।
20. যদি কম্পিউটারের কন্ট্রোল বাস হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, তবে কী ঘটবে?
ক)
ডাটা অনেক ধীরগতিতে চলবে
খ)
হার্ডডিস্কের জায়গা কমে যাবে
গ)
সিস্টেম অকেজো হয়ে পড়বে
ঘ)
ইন্টারনেটের স্পিড কমে যাবে
উত্তর:
সিস্টেম অকেজো হয়ে পড়বে
ব্যাখ্যা:
কন্ট্রোল বাস ছাড়া ডাটা বাস এবং অ্যাড্রেস বাস একে অপরের সাথে সংঘর্ষ ঘটাবে এবং প্রসেসর কোনো কাজই করতে পারবে না। অ্যাড্রেস বাস: গন্তব্য বা ঠিকানা (Address) ঠিক করে। ডাটা বাস: যাত্রী বা মালামাল (Data) বহন করে। কন্ট্রোল বাস: কখন যাত্রী উঠবে বা নামবে (Command) তা নিয়ন্ত্রণ করে।
21. এক্সপানশন বাসের প্রধান প্রয়োজনীয়তা কী?
ক)
কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা দ্বিগুণ করা
খ)
কম্পিউটারে নতুন হার্ডওয়্যার যোগ করার সুযোগ দেওয়া
গ)
হার্ডডিস্কের মেমোরি বাড়িয়ে দেওয়া
ঘ)
ইন্টারনেটের স্পিড বাড়ানো
উত্তর:
কম্পিউটারে নতুন হার্ডওয়্যার যোগ করার সুযোগ দেওয়া
ব্যাখ্যা:
এক্সপানশন বাস ছাড়া আপনি কম্পিউটারে আলাদা গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড বা ইউএসবি পোর্ট ব্যবহার করতে পারতেন না। এটি কম্পিউটারকে 'ফ্লেক্সিবল' করে, অর্থাৎ আপনি চাইলে আপনার প্রয়োজনমতো বাড়তি পার্টস যোগ করে কম্পিউটারের সক্ষমতা বাড়াতে পারেন।
22. নিচের কোনটি এক্সপানশন বাসের উদাহরণ নয়?
ক)
PCI Express (PCIe)
খ)
Universal Serial Bus (USB)
গ)
Front Side Bus (FSB)
ঘ)
AGP (Accelerated Graphics Port)
উত্তর:
Front Side Bus (FSB)
ব্যাখ্যা:
PCIe, USB এবং AGP—এগুলো সবই মাদারবোর্ডের বাইরে বা ভেতরে বাড়তি ডিভাইস (যেমন গ্রাফিক্স কার্ড বা পেনড্রাইভ) লাগানোর জন্য ব্যবহৃত হয়। কিন্তু Front Side Bus (FSB) হলো একটি সিস্টেম বাস, যা সরাসরি সিপিইউ (CPU) এবং মেমোরি বা চিপসেটের মধ্যে সংযোগ দেয়।
23. সিস্টেম বাস ছাড়া কম্পিউটারে কোনটি অসম্ভব?
ক)
গ্রাফিক্স রেজোলিউশন
খ)
ডাটা সিনক্রোনাইজেশন
গ)
ব্যাটারি ব্যাকআপ টাইম
ঘ)
ইন্টারনেট স্পিড বৃদ্ধি
উত্তর:
ডাটা সিনক্রোনাইজেশন
ব্যাখ্যা:
সিস্টেম বাস কেবল ডাটা পাঠায় না, বরং এর কন্ট্রোল বাসের মাধ্যমে সিপিইউ এবং মেমোরির মধ্যে সময়ের সমন্বয় (Timing) রক্ষা করে। এই সমন্বয় না থাকলে প্রসেসর ভুল সময়ে ডাটা পড়ার চেষ্টা করত এবং পুরো সিস্টেম ক্রাশ করত।
24. মাইক্রোকন্ট্রোলারে আপনার লেখা কোড বা প্রোগ্রামটি স্থায়ীভাবে কোথায় জমা থাকে?
ক)
Flash Memory
খ)
RAM
গ)
Cache Memory
ঘ)
HDD
উত্তর:
Flash Memory
ব্যাখ্যা:
মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রামটি এমন জায়গায় রাখতে হয় যাতে বিদ্যুৎ চলে গেলেও তা মুছে না যায়। এই ফ্ল্যাশ মেমোরি বা ইন্টারনাল রম (ROM) কোডটিকে স্থায়ীভাবে ধরে রাখে।
25. রাউন্ড রবিন আসলে কীসের ভিত্তিতে কাজ করে?
ক)
সিরিয়াল অনুযায়ী কাজ শেষ করা
খ)
সময় মাফিক কাজ অদলবদল করা
গ)
কাজের গুরুত্ব দেখে সময় দেওয়া
ঘ)
দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা
উত্তর:
সময় মাফিক কাজ অদলবদল করা
ব্যাখ্যা:
রাউন্ড রবিন একটি 'প্রিয়েম্পটিভ' পদ্ধতি। এর মানে হলো প্রসেসর কোনো কাজের জন্য চিরকাল অপেক্ষা করে না; ঘড়ির কাঁটা ধরে সময় শেষ হলেই সে অন্য কাজে চলে যায়।