Exams Post Study Jobs Leaderboard Shop

১০ম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৫)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১০ম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৫) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?

a) ব্যাকরণ

b) ভাষা

c) ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে

d) কোনোটিই নয়

Answer: ভাষা

Explanation: ব্যাকরণ ও ভাষার মধ্যে ভাষা আগে সৃষ্টি হয়েছে । মানুষ আগে কথা বলা বা মনের ভাব প্রকাশের মাধ্যম (ভাষা) তৈরি করেছে, তার অনেক পরে সেই ভাষাকে শৃঙ্খলাবদ্ধ ও শুদ্ধ করার জন্য ব্যাকরণ রচিত হয়েছে।

2. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না?

a) উপমিত কর্মধারয়

b) মধ্যপদলোপী কর্মধারয়

c) উপমান কর্মধারয়

d) রূপক কর্মধারয়

Answer: উপমিত কর্মধারয়

Explanation: উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না । এই সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়, কিন্তু যে সাধারণ গুণের কারণে তুলনা করা হচ্ছে, তা ব্যাসবাক্যে বা সমস্তপদে উপস্থিত থাকে না। উদাহরণস্বরূপ: 'মুখচন্দ্র' (মুখ চন্দ্রের ন্যায়) — এখানে সুন্দর বা সাধারণ গুণের উল্লেখ নেই।

3. 'পঙ্কজ' এর সমার্থক শব্দ কোনটি?

a) কমল

b) উৎপন্ন

c) সুবর্ণ

d) কুসুম

Answer: কমল

Explanation: পঙ্কজ এর সমার্থক শব্দ হলো পদ্ম, কুমুদ, কমল, কুবলয়, কোকনদ, রাজীব ইত্যাদি।

4. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?

a) সেমিকোলন

b) কমা

c) দাঁড়ি

d) কোলন

Answer: কমা

Explanation: তারিখ লিখতে কমা চিহ্নের ব্যবহার করা হয়। যেমন- ২৪ জানুয়ারি, ২০২২।

5. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে?

a) সুকুমার সেন

b) সুকুমার ভট্টাচার্য

c) নীহার রঞ্জন রায়

d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

Answer: সুনীতিকুমার চট্টোপাধ্যায়

Explanation: 'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থের রচয়িতা সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

6. নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?

a) আমন্ত্রণপত্র

b) মানপত্র

c) নিমন্ত্রণপত্র

d) স্মারকপত্র

Answer: মানপত্র

Explanation: সংবর্ধনার জন্য প্রদত্ত প্রশংসা ও শ্রদ্ধাজ্ঞাপক অভিনন্দনপত্র বা সম্মাননাপত্রের আরেক নাম 'মানপত্র'।

7. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?

a) মানব

b) পানীয়

c) জয়

d) স্মরণীয়

Answer: মানব

Explanation: মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো - মনু + ষ্ণ = মানব।

8. 'পাখি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

a) বিহগ

b) গরুড়

c) পৃপ

d) বিহঙ্গ

Answer: পৃপ

Explanation: 'পৃপ' নামক কোনো অর্থবাচক শব্দ বাংলা একাডেমির বাংলা অভিধানে পাওয়া যায়নি।

9. 'ব্যাকরণ' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

a) নব্য ভারতীয় আর্যভাষা

b) ফারসি

c) সংস্কৃত

d) অসমিয়া

Answer: সংস্কৃত

Explanation: 'ব্যাকরণ' শব্দটি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। 'ব্যাকরণ' শব্দটির অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ।

10. 'ইতর' এর বিপরীত শব্দ কোনটি?

a) অভদ্র

b) মিথ্যা

c) উত্তম

d) ভদ্র

Answer: ভদ্র

Explanation: 'ইতর' এর বিপরীত শব্দ ভদ্র।

11. Prevention is better than-

a) nothing

b) healing

c) cure

d) remedy

Answer: cure

Explanation: এর অর্থ- প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।

12. Knowledge is-

a) strength

b) power

c) gravity

d) comfort

Answer: power

Explanation: এর অর্থ- জ্ঞানই শক্তি।

13. The journey was pleasant. Here 'pleasant' is-

a) noun

b) pronoun

c) adjective

d) adverb

Answer: adjective

Explanation: Be verb বা copulative verb এরপর adjective বসে।

14. The noun form of 'lose' is-

a) losing

b) loss

c) lost

d) loose

Answer: loss

Explanation: শব্দের শেষে ss হলে সে শব্দ noun হয়। যেমন, Boss, fuss, loss ইত্যাদি

15. The antonym of the word 'alien' is-

a) new comer

b) native

c) adverse

d) foreigner

Answer: native

Explanation: Alien অর্থ ভিনদেশী এবং nantive অর্থ স্বদেশী। যা পরস্পর বিপরীত।

16. The word 'usual' is the synonym of-

a) normal

b) certain

c) unusual

d) strange

Answer: normal

Explanation: Usual অর্থ স্বাভাবিক বা গতানুগতিক এবং normal অর্থ সাধারণ বা গতানুগতিক । যা পরস্পর সমার্থক শব্দ ।

17. Lovely comes here regularly. Here 'Lovely' is-

a) noun

b) pronoun

c) adjective

d) adverb

Answer: noun

18. Honey is (taste)......sweet.

a) taste

b) tasting

c) tasted

d) being tasted

Answer: tasted

19. Many men, many......

a) faces

b) lived

c) minds

d) thoughts

Answer: minds

Explanation: এর অর্থ হলো - নানা মুনির নানা মত।

20. He is proud of his aristocracy. Here 'aristocracy' means-

a) bad blood

b) blue blood

c) good blood

d) cold blood

Answer: blue blood

Explanation: Aristocracy অর্থ আভিজাত্য।

21. A ={x:x জোড় মৌলিক সংখ্যা }, তালিকা পদ্ধতিতে কি হবে?

a) [2]

b) (2)

c) 2^-1

d) {2}

Answer: {2}

22. একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে, তার ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

a) ২৫√৩ বর্গ.সে.মি.

b) ২৫√২ বর্গ.সে.মি.

c) ১০০ বর্গ.সে.মি.

d) ৫০ বর্গ.সে.মি.

Answer: ২৫√৩ বর্গ.সে.মি.

23. 0, 5, 7 এর গড় কত?

a) 6

c) 4

d) 1

Answer: 4

24. কোন সংখ্যার ৭৫% = ৩?

a)

b) ১৬

c)

d)

Answer:

25. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?

a) ১৮ : ২৫

b) ২০ : ২৫

c) ২৪ : ২৫

d) ১৯ : ২৫

Answer: ১৯ : ২৫

26. ১ মাইল = কত কিলোমিটার?

a) ১.৬০৯ কি.মি.

b) ০.৬২ কি.মি.

c) ১ কি.মি.

d) ১.১ কি.মি.

Answer: ১.৬০৯ কি.মি.

Explanation: ১ মাইল =১.৬১ কি.মি., ১ কিলোমিটার = ০.৬২ মাইল।

27. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

a) ১ বছরে

b) ২০ বছরে

c) ৫ বছরে

d) ১০০ বছরে

Answer: ২০ বছরে

28. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

a) π

b) πr

c) 2

d) 2r

Answer: π

Explanation: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হলো π(পাই), যার মান প্রায় 3.14159.

29. একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরূপ হবে?

a) সমান

b) সর্বসম

c) অসমান

d) সদৃশকোণী

Answer: সদৃশকোণী

Explanation: একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় সদৃশকোণী বা কেবল সদৃশ হবে।

30. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

a) ৬ ব.মি.

b) ৬০ ব.মি.

c) ১০ ব.মি.

d) ৬৪ ব.মি.

Answer: ৬০ ব.মি.

Explanation: ধরি, প্রস্থ = x .: দৈর্ঘ্য = x + 8 তাহলে, পরিসীমা = ২(x + 8 +x) = ২(২x+8) = 8x +৮ প্রশ্নমতে, ৪x +৮ = ৩২ ⇒ ৪x = ২৪ ⇒ x = ৬ ∴দৈর্ঘ্য = ৬ + ৪ = ১০ মিটার।

31. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

a) খুলনা

b) যশোর

c) বাগেরহাট

d) রাজশাহী

Answer: বাগেরহাট

Explanation: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত । এটি বাগেরহাট শহর থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে সুন্দরঘোনা গ্রামে অবস্থিত একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পঞ্চদশ শতাব্দীতে খান-ই-জাহান আলী এটি নির্মাণ করেছিলেন।

32. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

a) মাজাহারুল হক

b) লুই আই কান

c) এফ. আর খান

d) নভেরা আহম্মদ

Answer: লুই আই কান

Explanation: বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের মূল স্থপতি হলেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান (Louis I. Kahn)। ১৯৬১ সালে এই ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ সালের ২৮ জানুয়ারি এর উদ্বোধন করা হয়।

33. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

a) ব-দ্বীপ

b) হাতিয়া

c) সন্দ্বীপ

d) বরিশাল

Answer: বরিশাল

Explanation: প্রাচীন বাংলার অন্যতম জনপদ ও ক্ষুদ্র রাজ্য চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল।

34. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) নিউইয়র্ক

b) লন্ডন

c) লিঁও

d) রোম

Answer: লিঁও

Explanation: ইন্টারপোলের সাবেক সদর দপ্তর প্যারিসে হলেও বর্তমানে ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে, লন্ডনে (যুক্তরাজ্য) কমনওয়েলথ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রোমে (ইত্যাদি) FAO, IFAD ও WFP এবং প্যারিসে (ফ্রান্স ) OECD - এর সদর দপ্তর অবস্থিত।

35. 'ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?

a) টেনিস

b) ফুটবল

c) হকি

d) ক্রিকেট

Answer: ক্রিকেট

Explanation: লন্ডনের কেনিংটনে অবস্থিত ওভাল (The Oval) মূলত ক্রিকেট খেলার জন্য বিশ্ববিখ্যাত।

36. বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?

a) জুন ১৯৯২

b) জুন ১৯৯৫

c) জুলাই ১৯৭২

d) জুলাই ১৯৯২

Answer: জুন ১৯৯২

Explanation: জাতিসংঘের উদ্যোগে ৩ - ১৪ জুন ১৯৯২ ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়নবিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ।

37. নিশীথ সূর্যের দেশ কোনটি?

a) থাইল্যান্ড

b) জাপান

c) কানাডা

d) নরওয়ে

Answer: নরওয়ে

Explanation: নরওয়ে-কে নিশীথ সূর্যের দেশ বা 'Land of the Midnight Sun' বলা হয়।

38. শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কী দিয়ে?

a) ডেসিবেল

b) এ্যাম্পিয়ার

c) ক্যালরি

d) জুল

Answer: ডেসিবেল

Explanation: ডেসিবেল এককে শব্দের তীক্ষ্ণতা মাপা হয়। এক বেলের দশ ভাগের এক ভাগকে বলা হয় এক ডেসিবেল।

39. পেনিসিলিন আবিষ্কার করেন-

a) আলেকজান্ডার ফ্লেমিং

b) লুই পাস্ত্তর

c) আইকম্যান

d) উইলিয়াম হার্ভে

Answer: আলেকজান্ডার ফ্লেমিং

Explanation: পেনিসিলিন আবিষ্কার করেন স্কটিশ বিজ্ঞানী ও চিকিৎসাবিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং। তিনি ১৯২৮ সালের ২৮ সেপ্টেম্বর লন্ডনের সেন্ট মেরি'স হাসপাতালে দুর্ঘটনাবশত পেনিসিলিয়াম (Penicillium notetum) ছত্রাক থেকে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন।

40. ROM এর পূর্ণ অর্থ কী?

a) Random Only Memory

b) Read Only Memory

c) Radio Only Memory

d) Ranging One Memory

Answer: Read Only Memory

Explanation: ROM (ROM) এর পূর্ণ অর্থ হলো Read Only Memory। বাংলায় একে "পঠন-যোগ্য মেমরি" বলা হয়।

We hope ১০ম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৫) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha